admin
প্রকাশিত: ৬:২৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৬

গতকাল মঙ্গলবার রাতে নগরের লামাবাজার এলাকার একটি অভিজাত রেস্তোরাঁয় সিলেট বিএনপির নেতৃবৃন্দের প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার:
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরের চূড়ান্ত সূচি নির্ধারণ করা হয়েছে। নির্বাচনি প্রচারণা শুরুর প্রথম কর্মসূচি হিসেবে ২১ জানুয়ারি রাতে সিলেটে পৌঁছবেন তিনি। ২২ জানুয়ারি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরু করবেন তারেক রহমান।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মাজার জিয়ারতের পর তারেক রহমান সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে পৃথক তিনটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। সিলেটের জনসভায় সুনামগঞ্জ জেলার নেতাকর্মীরাও অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিএনপি নেতারা জানান, হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমেই দলের প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনি প্রচারণা শুরু করতেন। এবারও সেই রাজনৈতিক ঐতিহ্য ও ধারাবাহিকতা বজায় রাখা হচ্ছে। তফশিল অনুযায়ী ২১ জানুয়ারি নির্বাচনি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার কার্যক্রম শুরু হবে।
দলীয় সূত্র বলছে, বিএনপির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হওয়ার পর ঢাকার বাইরে এটিই তারেক রহমানের প্রথম সফর। এ সফরের মধ্য দিয়েই তিনি নির্বাচনি প্রচারকাজের সূচনা করবেন।
সূচি অনুযায়ী, ২২ জানুয়ারি সকালে দুই মাজার জিয়ারতের পর বেলা ১১টায় সিলেট নগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে তিনি বৃহৎ নির্বাচনি জনসভায় যোগ দেবেন। এতে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিএনপির মনোনয়নপ্রাপ্ত সংসদ সদস্য প্রার্থী এবং বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেবেন।
জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। পথে মৌলভীবাজারের শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আরও দুটি নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখার কথা রয়েছে। এসব সভায় তিনি সংশ্লিষ্ট জেলার বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচিত করিয়ে দেবেন।
তারেক রহমানের আগমনকে ঘিরে সিলেটজুড়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো ইতোমধ্যে প্রস্তুতিমূলক কর্মসূচি হাতে নিয়েছে। দলীয় নেতারা জানান, সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে স্মরণকালের সর্বোচ্চ জনসমাগম ঘটানোর লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার রাতে নগরের লামাবাজার এলাকার একটি অভিজাত রেস্তোরাঁয় সিলেট বিএনপির নেতৃবৃন্দ প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট-২ আসনের প্রার্থী তাহসিনা রূশদীর লুনা, সিলেট-৪ আসনের প্রার্থী আরিফুল হক চৌধুরী, ড. এনামুল হক চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন সিলেট সফর সফল ও ফলপ্রসূ করতে সিলেটের শীর্ষ নেতৃবৃন্দের অংশগ্রহণে আজ বুধবার রাত ১০টার দিকে জেলা বিএনপির একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।
উক্ত সভায় সিলেট জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, উপজেলা ও পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দসহ জেলা পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
এদিকে চেয়ারম্যানের সফর নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, পীর-আউলিয়ার পূণ্যভূমি সিলেট থেকেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রচার শুরু করতে যাচ্ছেন। মাজার জিয়ারতের মধ্য দিয়ে তাঁর আনুষ্ঠানিক প্রচারাভিযান শুরু হবে।
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, প্রায় দুই যুগ পর তারেক রহমানের সিলেট আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আমরা বড় পরিসরে সমাবেশ আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। সিলেটবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে বলেন তিনি।
আজ বৃহস্পতিবার দুপুর ৩টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রার মাঠ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সিলেট আগমন উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে এক
সুনামগঞ্জ প্রতিনিধি: বিশ্বব্যাপী নৃত্যের প্রতি সচেতনতা বৃদ্ধি, বিভিন্ন ধারার নৃত্যের মধ্যে মেলবন্ধন তৈরি এবং নৃত্যশিল্পী ও দর্শকদের মিলনমেলার লক্ষ্যে সুনামগঞ্জে
স্টাফ রিপোর্টার: তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে শনিবার থেকে দেশব্যপী শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’।
সিলেটের সংবাদ ডেস্ক: প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল লিটারে ১৯৫ টাকা থেকে চার টাকা বৃদ্ধি পেয়ে ১৯৯ টাকায় বিক্রি হবে
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নারীসহ ৫ জনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময়
বালাগঞ্জ প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জে চরম আকারে বিদ্যুৎ বিপর্যয়ে নাকাল হয়ে পড়েছে জনজীবন। জেলা শহরগুলোতে লোডশেডিং তুলনামূলক কম হলেও গ্রামাঞ্চলে ঘণ্টার
স্টাফ রিপোর্টার: সিলেটের কার্পেট ব্যবসায়ী জুয়েল আহমদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। তুরস্কের
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের দ্বি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর স্টেশন রোডের লেইছ সুপার মার্কেটস্থ প্রেসক্লাব