admin
প্রকাশিত: 8:30 AM, July 27, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীদের অভিযোগ, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রকাশ্যে এই বিশাল চোরাচালান সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে তিন গডফাদার—এয়াহিয়া, নুরুল এবং আমিন মোল্লা। এই সিন্ডিকেটের হাত ধরে প্রতিদিন কোটি কোটি টাকার ভারতীয় কসমেটিকস, শাড়ি ও বিভিন্ন ধরনের অবৈধ মালামাল হরিপুর রুট দিয়ে সরাসরি সিলেট মহানগরীর লালাদিঘীর পাড়, জিন্দাবাজার ও বন্দরবাজারে পৌঁছাচ্ছে। তবে অনুসন্ধানে জানা গেছে, বর্তমানে এই চোরাই মালের সবচেয়ে বড় অংশই নামানো হচ্ছে লালাদিঘীর পাড় এলাকায়।
অনুসন্ধানে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে চক্রটি হরিপুর রুট জুড়ে অত্যন্ত চতুর ও অভিনব কৌশল ব্যবহার করছে। ভারত থেকে আনা অবৈধ কসমেটিকস ও দামি শাড়ি চোরাই কারবারিরা সাধারণ শপিং ব্যাগে ভরে সাধারণ ক্রেতা বা যাত্রীর বেশে পরিবহন করছে। দূর থেকে দেখে বোঝার উপায় নেই যে এগুলো চোরাচালানের মালামাল। বড় কোনো কার্টন বা সন্দেহজনক বস্তার বদলে সাধারণ শপিং ব্যাগ ব্যবহারের এই কৌশলে হরিপুর রুট দিয়ে অনায়াসেই সিলেটে পৌঁছে যাচ্ছে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য।
স্থানীয় সূত্রে জানা যায়, হরিপুর রুট থেকে নিয়ে আসা নামী-দামী ব্র্যান্ডের এসব কসমেটিকস ও শাড়ি জিন্দাবাজার ও বন্দরবাজারের চেয়েও এখন লালাদিঘীর পাড় এলাকায় সবচেয়ে বেশি নামানো হচ্ছে। সেখানকার কিছু নির্দিষ্ট পয়েন্ট, গোপন গোডাউন ও অসাধু ব্যবসায়ীদের হাত ধরে এসব চোরাই পণ্য মুহূর্তের মধ্যে শহরের বিভিন্ন খুচরা বাজারে ছড়িয়ে পড়ে। এই সিন্ডিকেটের কারণে একদিকে সরকার যেমন কোটি কোটি টাকার শুল্ক হারাচ্ছে, অন্যদিকে বৈধ ব্যবসায়ীরা চরম লোকসানের মুখে পড়ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান, হরিপুর রুটের এই তিন প্রভাবশালী গডফাদার—এয়াহিয়া, নুরুল এবং আমিন মোল্লার বিরুদ্ধে এলাকায় কেউ মুখ খুলতে সাহস পায় না। তাদের নিজস্ব নেটওয়ার্ক ও লাইনম্যানদের মাধ্যমে মহাসড়ক ও বিভিন্ন চেকপোস্টের খবর আগেভাগেই চোরাকারবারিদের কাছে পৌঁছে যায়। ফলে প্রশাসনের টহল দল বা চেকপোস্ট থাকা সত্ত্বেও লালাদিঘীর পাড় ও জিন্দাবাজারে অনায়াসেই পৌছে যাচ্ছে চোরাচালানের মালামাল। মাঝে মাঝে ছোটখাটো চালান ধরা পড়লেও এই মূল হোতারা সব সময়ই ধরাছোঁয়ার বাইরেই থেকে যায়।
সীমান্তে চোরাচালান বিরোধী কঠোর অভিযানের পরও শপিং ব্যাগের আড়ালে এই তিন গডফাদারের প্রকাশ্যে মালামাল সাপ্লাইয়ের বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। হরিপুর ও লালাদিঘীর পাড় এলাকার সাধারণ মানুষ এবং সিলেটের ব্যবসায়ী সমাজ অবিলম্বে এয়াহিয়া, নুরুল এবং আমিন মোল্লার মতো চিহ্নিত চোরাচালানের গডফাদারদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি এই রুট পুরোপুরি বন্ধে র্যাব, বিজিবি ও পুলিশ প্রশাসনের যৌথ ও কঠোর ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুরে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে কাঠের বর্গা দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করার
শাহীন আলমসহ স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবসায়ীদের ক্ষোভ সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) বিভিন্ন বিভাগ ও গ্যাস ফিল্ডের জন্য চালক ও
তাপমাত্রা বাড়ার সঙ্গে বাড়ছে মুরগির মৃত্যু, ব্যাহত উৎপাদন, লোকসানের মুখে খামারিরা তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে
কোটি কোটি টাকার দান-মান্নতের হিসাব নেই, নিয়ন্ত্রণে নির্দিষ্ট খাদেম পরিবার সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম প্রধান স্তম্ভ হযরত শাহপরান (রহ.)-এর মাজারকে
সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের পেশাগত
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে আজ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক
সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা হিসেবে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ (সিউক)-এর প্রথম