admin

প্রকাশিত: 6:48 AM, November 3, 2026

নারী শিক্ষককে লাঞ্ছনা ও প্রশ্ন ফাঁসের অভিযোগ শিক্ষক রজত বিশ্বাসের বিরুদ্ধে

নারী শিক্ষককে লাঞ্ছনা ও প্রশ্ন ফাঁসের অভিযোগ শিক্ষক রজত বিশ্বাসের বিরুদ্ধে

* মনগড়া রুটিন তৈরি এবং উপবৃত্তি ও হাজিরা খাতায় জালিয়াতি
* নিরাপত্তাহীনতায় নারী শিক্ষকরা
* ধর্ম শিক্ষা বাদ দেওয়া ও দপ্তরী দিয়ে ক্লাস করানোসহ নানা অভিযোগ

স্টাফ রিপোর্টার
সিলেট সদর উপজেলার আম্বরখানা দর্শনদেউড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রজত বিশ্বাসের বিরুদ্ধে নারী সহকর্মীকে লাঞ্ছিত করা, প্রশ্নপত্র ফাঁস, মনগড়া রুটিন তৈরি এবং উপবৃত্তি ও হাজিরা খাতায় জালিয়াতির মতো গুরুতর একাধিক অভিযোগ উঠেছে। প্রাথমিক তদন্তে সত্যতা প্রমাণিত হওয়ায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে এবং কেন তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হবে না—তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অন্যত্র বদলি হলে রজত বিশ্বাস ওই পদের দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পরই তিনি কোনো ধরনের সরকারি অনুমোদন বা শিক্ষকদের মতামত ছাড়াই জাতীয় রুটিন বাতিল করে একটি মনগড়া ‘ইন্টারনাল রুটিন’ প্রণয়ন করেন।
নতুন ওই রুটিনে প্রাথমিকে বাধ্যতামূলক ‘ধর্ম শিক্ষা’ বিষয়টি সম্পূর্ণ বাদ দেওয়া হয়। পাশাপাশি পুরো রুটিনে নিজের জন্য মাত্র একটি ক্লাস রেখে বাকি সময় মনিটরিং ও অন্যান্য কাজের কথা বলে ক্লাস ফাঁকি দেওয়ার ব্যবস্থা করেন তিনি। বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির সুসজ্জিত কক্ষ দখল করে নিজের জন্য একক অফিস কক্ষ বানানোর ফলে কোমলমতি শিশুদের একটি ছোট ও অনুপযোগী কক্ষে গাদাগাদি করে রাখা হয়। রুটিনে লিখিতভাবে দপ্তরী-কাম-প্রহরীকে প্রাক-প্রাথমিক শ্রেণির পাঠদান চালানোর নির্দেশ দেওয়া হয়, যা প্রাথমিক শিক্ষা বিধিমালার চরম লঙ্ঘন।
মনগড়া রুটিন ও ধর্মশিক্ষা বাদ দেওয়ার প্রতিবাদ করায় গত ৮ অক্টোবর ২০২৫ তারিখে শিক্ষক রজত বিশ্বাস মারমুখী হয়ে ওঠেন। তিনি অন্যান্য শিক্ষকদের উপস্থিতিতে সহকারী শিক্ষক সাবিহা আক্তারকে অশালীন ভাষায় “তুই-তুকারি” ও গালিগালাজ করে লাঞ্ছিত করেন। অন্যান্য শিক্ষক ও দপ্তরী এগিয়ে এসে তাঁকে নিবৃত্ত করেন। এ ছাড়া বিনা অনুমতিতে নারী শিক্ষকের ছবি তুলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে তাঁকে মানসিকভাবে হেনস্থা করা হয়। নিরাপত্তাহীনতায় ভুগে শিক্ষক সাবিহা আক্তার জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে সিলেট সদর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবদুর রশিদকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। গত ২৩ অক্টোবর সরেজমিন তদন্তে রজত বিশ্বাসের বিরুদ্ধে আনীত প্রতিটি অভিযোগের সত্যতা মেলে। তদন্ত প্রতিবেদনে রুটিন পরিবর্তন, ধর্ম শিক্ষা বাদ দেওয়া, দপ্তরী দিয়ে ক্লাস করানো এবং নারী শিক্ষকের সাথে অসদাচরণের বিষয়টি স্পষ্টভাবে উঠে আসে।
শুধু সহকর্মী লাঞ্ছনা নয়, প্রাতিষ্ঠানিক বিভিন্ন অনিয়মের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। গত নভেম্বর মাসে অনুষ্ঠিত তৃতীয় শ্রেণির ‘শিখন ঘাটতি মূল্যায়ন পরীক্ষা’র প্রশ্নপত্র পরীক্ষার পূর্বেই অভিভাবকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ফাঁস করে দেওয়ার প্রমাণ মিলেছে। পরীক্ষা চলাকালীন নির্দিষ্ট সময়ের এক ঘণ্টা আগেই শিক্ষার্থীদের ছুটি দিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এ ছাড়া উপবৃত্তির ক্ষেত্রে কোনো যাচাই-বাছাই ছাড়াই ১০০ শতাংশ ভুয়া চাহিদা প্রেরণ এবং বহু নিয়মিত শিক্ষার্থীকে বঞ্চিত করার ঘটনা ঘটে।
বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দা রোজিনা আক্তারসহ অন্যান্য শিক্ষক (মনিকা দাস, মোছাঃ হাফছা আক্তার ও ফাহমিদা সুলতানা) জেলা শিক্ষা অফিসে লিখিত অভিযোগে জানান, রজত বিশ্বাস প্রায়ই বিদ্যালয়ে দেরিতে আসতেন এবং ছুটির আগেই বিদ্যালয় ত্যাগ করতেন। উপস্থিত না থেকেও হাজিরা খাতায় গোপনে স্বাক্ষর করা কিংবা ‘অন ডিউটি’ লিখে রাখার প্রমাণ পাওয়া গেছে। এমনকি প্রধান শিক্ষকের অনুমোদিত ছুটির আগের ও পরের দিন কেটে নিজ হাতে মোট ৯ দিনের নৈমিত্তিক ছুটি লিখে তিনি অসদাচরণ করেন।
প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদের নির্দেশে গত ৪ জানুয়ারি ২০২৬ তারিখে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ধারায় অসদাচরণের দায়ে তাঁকে অভিযুক্ত করা হয়। একই সাথে বিধিমালার ৪(৩)(ঘ) অনুযায়ী কেন তাঁকে চাকরি থেকে বরখাস্ত বা অন্য কোনো গুরুদণ্ড প্রদান করা হবে না—তা ১০ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হয়।
পরবর্তীতে বিভাগীয় মামলার অন্যান্য অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তির লক্ষ্যে গত ১৩ আগস্ট সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে পুনঃসরেজমিন তদন্ত অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা পরিবেশ ফিরিয়ে আনতে এবং শিক্ষক রজত বিশ্বাসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষক ও অভিভাবক মহল।


সর্বশেষ সংবাদ

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

আজকের শিক্ষার্থীরাই আগামীর কর্ণধার: লোকমান আহমদ

আজকের শিক্ষার্থীরাই আগামীর কর্ণধার: লোকমান আহমদ

সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক ছাত্রনেতা লোকমান আহমদ বলেছেন, দেশের তরুণ জনশক্তির উন্নয়নের মধ্য দিয়েই প্রকৃত উন্নয়ন সম্ভব।

কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত সোমবার সন্ধ্যা সাড়ে

নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সিলেটে হোটেল শ্রমিকদের মিছিল-সমাবেশ

নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সিলেটে হোটেল শ্রমিকদের মিছিল-সমাবেশ

নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সিলেট নগরীতে মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা হোটেল

শীতের মৌসুমেও চড়া সবজির বাজার স্বস্তি নেই নবীগঞ্জের ক্রেতাদের

শীতের মৌসুমেও চড়া সবজির বাজার স্বস্তি নেই নবীগঞ্জের ক্রেতাদের

নবীগঞ্জ প্রতিনিধি: প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। ভোরের হিমেল হাওয়া আর ঋতু পরিবর্তনের আবহে মাঠে মাঠে শুরু হয়েছে শীতকালীন সবজির সমারোহ।

ছাত্রদল নেতা পলাশ দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে : দোয়া কামনা

ছাত্রদল নেতা পলাশ দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে : দোয়া কামনা

সম্প্রতি নগরীর সুবিদবাজারে এক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিলেট মহানগর ছাত্রদলের সহ-সভাপতি শাহ আকাব উদ্দিন পলাশ। তিনি বর্তমানে নগরীর

প্রবাসী কল্যাণমন্ত্রীর সঙ্গে ফিজি হাইকমিশনারের সাক্ষাৎ

প্রবাসী কল্যাণমন্ত্রীর সঙ্গে ফিজি হাইকমিশনারের সাক্ষাৎ

ফিজিতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ বাড়ছে সিলেটের সংবাদ ডেস্ক: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর

শাবিপ্রবি উপাচার্যের সাথে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

শাবিপ্রবি উপাচার্যের সাথে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলামের সাথে অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক