admin

প্রকাশিত: 6:09 PM, March 5, 2026

অদম্য সাহস, অধ্যবসায় ও আত্মবিশ্বাস নারীদের এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে: বিভাগীয় কমিশনার

অদম্য সাহস, অধ্যবসায় ও আত্মবিশ্বাস নারীদের এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে: বিভাগীয় কমিশনার

সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বলেছেন, ইসলাম নারীদেরকে সর্বোচ্চ সম্মান দিয়েছে। মা জাতিরা আপনাদের মেধা প্রজ্ঞা ও দক্ষতার মাধ্যমে সকল ক্ষেত্রে অবদান রেখে এগিয়ে যাচ্ছেন, এটা দেশ ও নারী সমাজের জন্য সত্যি গর্বের ও প্রশংসনীয়। নারীরা একা এগিয়ে যেতে পারেন না, তাদের পেছনে পুরুষদের অবদান রয়েছে। তিনি বলেন, সমাজের প্রতিকূলতা ও নানা বাধা অতিক্রম করে যেসব নারী শিক্ষা, সামাজিক উন্নয়ন, মানবকল্যাণ, উদ্যোক্তা কার্যক্রম ও সংস্কৃতিতে অসামান্য অবদান রেখে চলেছেন, তারা সত্যিই অনুকরণীয়। তাদের অদম্য সাহস, অধ্যবসায় ও আত্মবিশ্বাস অন্য নারীদের এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে। তিনি বলেন, নারীদেরকে আরো স্বাবলম্বী করতে সরকারি ভাবে সহাযোগিতা অব্যাহত রয়েছে। তিনি নারী-পুরুষ সম্মিলিত ভাবে দেশ গড়ার অঙ্গিকার নিয়ে কাজ করার আহবান জানান।

বিভাগীয় কমিশনার গতকাল বুধবার বেলা ১১টায় নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকল্পা একাডেমি মিলনায়তনে তৃণমুলের সংগ্রামী নারীদের উজ্জীবিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে প্রতি বছর জীবনযুদ্ধে জয়ী নারীদের স্বীকৃতি প্রদানের জন্য ‘অদম্য নারী পুরস্কার’ শীর্ষক কার্যক্রমের আওতায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মহিলা বিষয়ক অধিদপ্তর ও বিভাগীয় কমিশনারের কার্যালয় সিলেট আয়োজিত সিলেটে বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সাবির্ক) আশরাফুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম, সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম, সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোঃ আশিক উদ্দিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা অধিদপ্তর সিলেটের উপপরিচালক শাহিনা আক্তার। মহিলা অধিদপ্তর সিলেটের চাইল্ড রাইটস্ অফিসার প্রিয়াংকা দাস রায় ও জেলা কালচার অফিসার জ্যোতি সিনহা এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে ‘অদম্য নারী পুরস্কার’ শীর্ষক কার্যক্রমের আওতায় ৫টি ক্যাটাগরিতে সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ অদম্য নারী যথাক্রমে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী সিলেটের বিয়ানীবাজার উপজেলারে কলসুমা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মৌলভীবাজার সদরে মোছাম্মাৎ আমিনা বেগম, সফল জননী হবিগঞ্জের মাধবপুর উপজেলার মোছাঃ রহিমা বেগম, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাঞ্চন বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী সিলেট নগরীর রিফাত আরা রিফা-কে সম্মাননা ক্রেস্ট, নগদ ২৫ হাজার টাকা ও সনদপত্র প্রদান করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।

এছাড়াও সিলেট বিভাগীয় পর্যায়ে রানার্সআপ অদম্য নারী অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী মৌভীবাজারের সায়রা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী সিলেটের চিরশ্রী পৈত্য, সফল জনন নারী সিলেটের গুলরাজ বেগম, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী মৌলভীবাজারের আয়শা আক্তার মুক্তা, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী সুনামগঞ্জের খাদিজা বেগম- কে নগদ ৫ হাজার টাকা ও সনদপত্র প্রদান করেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি

বক্তারা বলেন, নারীরা এখন আর ঘরের চার দেয়ালে সীমাবদ্ধ নন। তারা প্রশাসন, রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, স্বাস্থ্যসেবা, প্রযুক্তি ও সৃজনশীল কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে সরকার ও বিভিন্ন সামাজিক সংগঠনকে একযোগে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্ত নারীরা অনুভূতি প্রকাশ করে বলেন, এ ধরনের স্বীকৃতি আমাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় আরও উৎসাহ জোগাবে। সমাজ ও দেশের কল্যাণে নিজেদের অবদান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

‎যুবদল যে কোন আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে আসছে: মির্জা মো. সম্রাট হোসেন

‎যুবদল যে কোন আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে আসছে: মির্জা মো. সম্রাট হোসেন

‎যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ‎ ‎সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন বলেছেন, জাতীয়তাবাদী

শাল্লায় আগাম পানি নেমে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক

শাল্লায় আগাম পানি নেমে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক

সঞ্জয় সরকার, শাল্লা: সুনামগঞ্জের হাওরবেষ্টিত শাল্লা উপজেলায় অন্যান্য বছরের তুলনায় আগাম পানি নেমে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বাংলা আশ্বিন

হবিগঞ্জ থেকে বেড়াতে এসে ভাই বোন অপহরণ, অস্ত্রসহ গ্রেপ্তার ৪

হবিগঞ্জ থেকে বেড়াতে এসে ভাই বোন অপহরণ, অস্ত্রসহ গ্রেপ্তার ৪

হবিগঞ্জ থেকে রূপগঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে অপহরণের শিকার হয়েছেন এক যুবক ও ফুপাতো বোন। তাদের একটি বাসায় আটকে রেখে

দুই বছরের মধ্যে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের রাস্তা-ঘাটের সমস্যা দূর হবে : এমপি এমরান চৌধুরী

দুই বছরের মধ্যে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের রাস্তা-ঘাটের সমস্যা দূর হবে : এমপি এমরান চৌধুরী

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, এলাকার সমস্যাগুলো আমার জানা আছে, আমার কাছে লিপিবদ্ধ আছে। সমাধানের

গোলাপগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে চেয়ারম্যান পদপ্রার্থী লিটনের শুভেচ্ছা বিনিময়

গোলাপগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে চেয়ারম্যান পদপ্রার্থী লিটনের শুভেচ্ছা বিনিময়

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সিলেট জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা

ছাত্রনেতা খান মোহাম্মদ সামির সুস্থতা কামনায় দোয়া মাহফিল

ছাত্রনেতা খান মোহাম্মদ সামির সুস্থতা কামনায় দোয়া মাহফিল

জুলাই বিপ্লবের সম্মুখ সারির গুলিবিদ্ধ মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ও এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের নির্বাচিত সভাপতি খান মোহাম্মদ সামির দ্রুত সুস্থতা ও

ইউরোপ থেকে বিশেষ ফ্লাইটে ফিরলেন ৩৫ বাংলাদেশি

ইউরোপ থেকে বিশেষ ফ্লাইটে ফিরলেন ৩৫ বাংলাদেশি

মো.জুনেদ আহমদ,ফ্রান্স: ইউরোপের তিন দেশ ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশিকে প্রত্যাবাসন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সোয়া ৮টার

অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধনকালে রাষ্ট্রপতি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই

অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধনকালে রাষ্ট্রপতি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই

স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও হতাশা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প