admin
প্রকাশিত: 3:20 PM, October 24, 2026
হবিগঞ্জ থেকে রূপগঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে অপহরণের শিকার হয়েছেন এক যুবক ও ফুপাতো বোন। তাদের একটি বাসায় আটকে রেখে নির্যাতনের পর ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে অভিযান চালিয়ে অপহৃত দু’জনকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অপহরণকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু দেশীয় অস্ত্র।
পুলিশ জানায়, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার লতুয়াপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে সহিদ ও তার ফুপাতো বোন রুমিনা গত বুধবার রাতে গাড়িতে করে রূপগঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। গত বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে গোলাকান্দাইল এলাকায় গাড়ি থেকে নেমে অটোরিকশা খুঁজছিলেন তারা। এ সময় সাত থেকে আটজনের একটি দল পৃথক দু’টি অটোরিকশায় করে তাদের তুলে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। পরে অপহরণকারীরা তাদের গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকার ফারুক ফকিরের বাড়ির একটি ভাড়াকক্ষে আটকে রেখে নির্যাতন করে।
এ সময় সহিদের বাবা বাচ্চু মিয়াকে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। ছেলেকে ও ভাগনীকে নির্যাতন না করার অনুরোধ জানিয়ে দাবিকৃত টাকার কিছু অংশ বিকাশে পাঠান তিনি। পরে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে প্রযুক্তির সহায়তায় অপহৃতদের অবস্থান শনাক্ত করে শুক্রবার সকালে ওই বাড়িতে অভিযান চালায় রূপগঞ্জ থানা পুলিশ। এ সময় সহিদ ও রুমিনাকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় অপহরণকারী চক্রের সদস্য রায়হান, টিপু, রাহাত মোড়ল ও ফেরদৌস হাওলাদারকে। পরে ওই কক্ষে তল্লাশি চালিয়ে বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়। এ ঘটনায় বাচ্চু মিয়া বাদী হয়ে গ্রেপ্তার চারজনসহ অন্যদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অপহরণের মামলা করেছেন।
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন বলেছেন, জাতীয়তাবাদী
সঞ্জয় সরকার, শাল্লা: সুনামগঞ্জের হাওরবেষ্টিত শাল্লা উপজেলায় অন্যান্য বছরের তুলনায় আগাম পানি নেমে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বাংলা আশ্বিন
হবিগঞ্জ থেকে রূপগঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে অপহরণের শিকার হয়েছেন এক যুবক ও ফুপাতো বোন। তাদের একটি বাসায় আটকে রেখে
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, এলাকার সমস্যাগুলো আমার জানা আছে, আমার কাছে লিপিবদ্ধ আছে। সমাধানের
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সিলেট জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা
জুলাই বিপ্লবের সম্মুখ সারির গুলিবিদ্ধ মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ও এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের নির্বাচিত সভাপতি খান মোহাম্মদ সামির দ্রুত সুস্থতা ও
মো.জুনেদ আহমদ,ফ্রান্স: ইউরোপের তিন দেশ ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশিকে প্রত্যাবাসন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সোয়া ৮টার
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও হতাশা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প