admin
প্রকাশিত: 3:45 PM, October 24, 2026
সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন বলেছেন, জাতীয়তাবাদী যুবদল সর্বদা গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে আসছে। সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী শুধু উদযাপনের বিষয় নয়, এটি সংগঠনের সাংগঠনিক শক্তি, ঐক্য ও দায়িত্ববোধকে আরও সুসংহত করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।
তিনি বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ে সফল ও স্বতঃস্ফূর্তভাবে উদযাপনের জন্য সব স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। প্রতিটি ওয়ার্ড ও থানা ইউনিটকে যথাযথ প্রস্তুতি গ্রহণের পাশাপাশি নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয়, শৃঙ্খলা ও সাংগঠনিক সম্প্রীতি বজায় রাখা জরুরি। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় নগরীর কাজিরবাজার তোপখানাস্থ সিলেট মহানগর বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট মহানগর যুবদলের উদ্যোগে মহানগরের অধীনস্থ ৪২টি ওয়ার্ড ও ৬টি থানা যুবদল নেতৃবৃন্দের সাথে প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক স্বপন, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহেদি প্রিন্স এবং সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ।
প্রস্তুতি সভায় সিলেট মহানগরের অধীনস্থ ৬টি থানা এবং ৪২টি ওয়ার্ডের মধ্যে ২৭টি ওয়ার্ডের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্যবৃন্দ এবং নবগঠিত ১৫টি ওয়ার্ড যুবদলের শীর্ষ নেতৃবৃন্দ মতামত তুলে ধরে বক্তব্য রাখেন।
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন বলেছেন, জাতীয়তাবাদী
সঞ্জয় সরকার, শাল্লা: সুনামগঞ্জের হাওরবেষ্টিত শাল্লা উপজেলায় অন্যান্য বছরের তুলনায় আগাম পানি নেমে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বাংলা আশ্বিন
হবিগঞ্জ থেকে রূপগঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে অপহরণের শিকার হয়েছেন এক যুবক ও ফুপাতো বোন। তাদের একটি বাসায় আটকে রেখে
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, এলাকার সমস্যাগুলো আমার জানা আছে, আমার কাছে লিপিবদ্ধ আছে। সমাধানের
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সিলেট জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা
জুলাই বিপ্লবের সম্মুখ সারির গুলিবিদ্ধ মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ও এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের নির্বাচিত সভাপতি খান মোহাম্মদ সামির দ্রুত সুস্থতা ও
মো.জুনেদ আহমদ,ফ্রান্স: ইউরোপের তিন দেশ ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশিকে প্রত্যাবাসন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সোয়া ৮টার
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও হতাশা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প