admin

প্রকাশিত: 12:34 PM, August 4, 2026

অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতনের দায়ে ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত

অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতনের দায়ে ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত

সাড়ে তিন বছরের সাজা বহাল; বাতিল আবাসিক অনুমতি, পুলিশি পাহারায় দেশে ফেরত

ফ্রান্স প্রতিনিধি:

অন্তঃসত্ত্বা স্ত্রীর ওপর নির্মম নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ইতালিতে বসবাসরত এক বাংলাদেশি নাগরিককে স্থায়ীভাবে বহিষ্কার করেছে দেশটির প্রশাসন। আদালতের দেওয়া সাড়ে তিন বছরের কারাদণ্ড বহাল থাকার পর তার আবাসিক অনুমতি (পারমিট অব স্টে) বাতিল করা হয়। এরপর বহিষ্কারাদেশ কার্যকর করে পুলিশি পাহারায় তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। ইতালীয় কর্তৃপক্ষ বলছে, নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধে দেশটিতে কোনো ধরনের ছাড় নেই। ইতালির রাষ্ট্রীয় পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার (২৮ জুলাই) ভেনিস বিমানবন্দর থেকে একটি বাণিজ্যিক ফ্লাইটে ওই বাংলাদেশিকে দেশে পাঠানো হয়। আদালতের গোপনীয়তা নীতির কারণে তার পরিচয় প্রকাশ করা না হলেও স্থানীয় প্রবাসী সূত্র জানিয়েছে, তার নাম মাসুম মিয়া (৫৫)। তার বাড়ি নরসিংদীর বেলাবো উপজেলায়। প্রায় ১৫ বছর ধরে তিনি ইতালির উত্তর-পূর্বাঞ্চলের গোরিৎসিয়া প্রদেশের মনফালকোন এলাকায় একটি শিপইয়ার্ডে কর্মরত ছিলেন।

তদন্তে উঠে আসে, দীর্ঘদিন ধরে তিনি স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। এমনকি স্ত্রী অন্তঃসত্ত্বা থাকাকালেও তাকে চড়, ঘুষি ও লাথি মারার ঘটনা আদালতে প্রমাণিত হয়। এ ঘটনায় ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর গোরিৎসিয়া আদালত তাকে তিন বছর ছয় মাসের কারাদণ্ড দেন। পরে ত্রিয়েস্তে আপিল আদালতও সেই রায় বহাল রাখেন। আদালতের রায়ের পর জননিরাপত্তার স্বার্থে তার আবাসিক অনুমতি বাতিল করা হয়। একই সঙ্গে নির্যাতনের শিকার স্ত্রী ও সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি অ্যান্টি-ভায়োলেন্স সেন্টারে স্থানান্তর করা হয়। পরে গোরিৎসিয়া প্রিফেক্ট বহিষ্কারাদেশ জারি করলে ইতালির রাষ্ট্রীয় পুলিশ তা বাস্তবায়ন করে। ঘটনার প্রতিক্রিয়ায় ইউরোপীয় পার্লামেন্টের সদস্য এবং মনফালকোনের সাবেক মেয়র আন্না মারিয়া সিসিন্ট বলেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতায় জড়িত এবং ইতালির আইন ও মানবিক মূল্যবোধকে অগ্রাহ্যকারী ব্যক্তিদের দেশটিতে থাকার কোনো অধিকার নেই। মনফালকোনের বর্তমান মেয়র লুকা ফাসান বলেন, পারিবারিক সহিংসতার বিরুদ্ধে ইতালির অবস্থান অত্যন্ত কঠোর। এ ধরনের অপরাধের ক্ষেত্রে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করা হচ্ছে এবং আইনের প্রয়োগে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এদিকে মিলানে বাংলাদেশের কনস্যুলেটের কনসাল শরিফুল ইসলাম জানিয়েছেন, বহিষ্কারের বিষয়ে ইতালীয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে কনস্যুলেটকে অবহিত করেনি। তবে তিনি ইতালিতে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন-কানুন মেনে চলা, পারিবারিক সহিংসতা থেকে বিরত থাকা এবং দেশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।


সর্বশেষ সংবাদ

সড়ক দুর্ঘটনা রোধে সিলেটে নিসচার মানববন্ধনে ৬ দফা দাবি পেশ সড়কে মৃত্যুর মিছিল বন্ধে প্রশাসনের অগ্রনী ভূমিকা রাখতে হবে

সড়ক দুর্ঘটনা রোধে সিলেটে নিসচার মানববন্ধনে ৬ দফা দাবি পেশ সড়কে মৃত্যুর মিছিল বন্ধে প্রশাসনের অগ্রনী ভূমিকা রাখতে হবে

সম্প্রতি সিলেটের মহাসড়কে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা ও মহানগর

আত্ম অহংকার পরিহার করে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ‘কথামৃত’র আলোকে জীবন গঠন করতে হবে : শ্রীমৎস্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ

আত্ম অহংকার পরিহার করে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ‘কথামৃত’র আলোকে জীবন গঠন করতে হবে : শ্রীমৎস্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ

ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ, বাংলাদেশে রামকৃষ্ণ সংঘের দীক্ষাগুরু শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ বলেছেন, আত্ম অহংকার পরিহার করে ঠাকুর

সিলেটে ট্রিপল মার্ডার নাটকীয় মোড়

সিলেটে ট্রিপল মার্ডার নাটকীয় মোড়

স্টাফ রিপোর্টার: সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনা নাটকীয় মোড় নিয়েছে। নিহতদের পরিবারের টার্গেটে এখন সিরাজুল ইসলাম। গ্রেপ্তার হয়ে পুলিশের কাছে স্বীকারোক্তি

এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা

এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা

স্টাফ রিপোর্টার: ৩৪ দিন পর সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা করে নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২

বিএনপি’র স্থায়ী কমিটিতে চার নতুন সদস্য

বিএনপি’র স্থায়ী কমিটিতে চার নতুন সদস্য

সিলেটের সংবাদ ডেস্ক: বিএনপি’র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন চার নেতাকে মনোনীত করা হয়েছে। শনিবার বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক

পিডিবি বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে সিলেট জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

পিডিবি বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে সিলেট জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

জনদুর্ভোগ নিরসনে লোডশেডিং নিয়ন্ত্রণ ও সুষম বণ্টনের দাবি সারাদেশের ন্যায় সিলেটেও জনদুর্ভোগ নিরসনে লোডশেডিং নিয়ন্ত্রণ, বিদ্যুতের সুষম বণ্টনসহ বিভিন্ন দাবিতে

সিলেট জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন

সিলেট জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরে এসেছে। তিনি জেলখানায়

সিলেট জেলা যুবদল নেতা এনামুল হকের বহিষ্কারাদেশ প্রত্যাহার

সিলেট জেলা যুবদল নেতা এনামুল হকের বহিষ্কারাদেশ প্রত্যাহার

স্টাফ রিপোর্টার: সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক এনামুল হকের বহিস্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বীয় পদে বহাল করা হয়েছে। বাংলাদেশ