admin
প্রকাশিত: 4:24 PM, August 24, 2026
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি করপোরেশনের প্রশাসকরা। এ সময় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট নগরীর চলমান উন্নয়ন কর্মকাণ্ড ও নাগরিক সেবার সার্বিক পরিস্থিতি মন্ত্রীর কাছে তুলে ধরেন। গতকাল রবিবার দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ দেশের বিভিন্ন সিটি করপোরেশনের প্রশাসকরা মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সৌজন্য বিনিময় করেন।
মতবিনিময়কালে নবনিযুক্ত স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী, কার্যকর ও জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস। বিগত দিনের অনিয়ম ও স্থবিরতা কাটিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জনগণের প্রত্যক্ষ সেবা নিশ্চিত করার জন্য একটি কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করা হবে।
সাক্ষাৎকালে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট সিটি করপোরেশনের চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, সম্প্রসারিত ওয়ার্ডগুলোর উন্নয়ন, নগরীর অবকাঠামো উন্নয়ন এবং নাগরিক সেবার সার্বিক পরিস্থিতি সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। এ সময় তিনি সিলেট নগরীর উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন এবং নাগরিক সেবা আরও কার্যকর করার বিষয়ে মন্ত্রীর সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্থানীয় সরকার বিভাগের সচিব শহিদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি
সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেছেন, সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য। একজন
মো. আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে
যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা হেলাল চৌধুরী যুক্তরাজ্য থেকে জন্মভূমি সিলেটে আগমন উপলক্ষে এক বিশাল সংবর্ধনা
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট ও এর সন্নিহিত এলাকাকে একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে
সুনামগঞ্জ প্রতিনিধি: সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা সচল
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, সিলেট