admin
প্রকাশিত: 1:10 PM, August 24, 2026
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ করা হয়েছে।
এফআইভিডিবি-এর ইয়াং পিপল বিল্ডিং আরবান রেজিলিয়েন্স ইন বাংলাদেশ প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে কলোনির মালিক ও কেয়ারটেকারদের হাতে ফায়ার এক্সটিংগুইশার তুলে দেন ১২নং ওয়ার্ডের ওয়ার্ড সচিব মো. মালেক আহমদ এবং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য মাহফুজুর রহমান মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আবু বকর শিকদার, কোয়ালিটি অ্যাসুরেন্স অফিসার তাসমিয়া তাহসিনা চৌধুরী এবং কমিউনিটি মবিলাইজার আব্দুল আহাদ।
কর্মসূচিতে বক্তারা বলেন, ঘনবসতিপূর্ণ কলোনি এলাকায় অগ্নিকাণ্ডের ঝুঁকি তুলনামূলক বেশি। তাই অগ্নিকাণ্ডের প্রাথমিক পর্যায়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য ফায়ার এক্সটিংগুইশার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি তারা কলোনির মালিক ও কেয়ারটেকারদের অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতন থাকার এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ও সমন্বিতভাবে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এফআইভিডিবি-এর উদ্যোগ নগর এলাকার অগ্নিঝুঁকি হ্রাস এবং দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, সিলেট
সিলেটের সংবাদ ডেস্ক: দেশের জুয়েলারি খাতকে আধুনিক ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করে ২০৩০-৩১ সালের মধ্যে সোনা ও হীরার অলংকার রপ্তানি
স্টাফ রিপোর্টার: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী আগামী মঙ্গলবার ও বুধবার দুই
স্টাফ রিপোর্টার: সিলেট নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ছাত্রলীগের সাবেক এক নেতাকে পুলিশের হাত থেকে আড়াল করা বা মুক্ত করার বিষয়ে
সিলেটের ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ রাজা জিসি মাধ্যমিক স্কুল এন্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের দোয়ারাবাজারে চেলা ও মরা চেলা নদী থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন, ডিসি খতিয়ানভুক্ত খাস জমি জবরদখল এবং প্রতিবাদী
সিলেটের সংবাদ ডেস্ক: হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে পররাষ্ট্রমন্ত্রীকে দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে কার্য সম্পাদনে