admin

প্রকাশিত: 9:48 AM, October 15, 2026

অভিভাবকদের সঙ্গে স্কলার্সহোম মেজরটিলা কলেজের মতবিনিময় সভা

অভিভাবকদের সঙ্গে স্কলার্সহোম মেজরটিলা কলেজের মতবিনিময় সভা

দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে স্কলার্সহোম মেজরটিলা কলেজে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কলেজ প্রাঙ্গণে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক শিক্ষার্থীদের আসন্ন এসএসসি টেস্ট পরীক্ষা ২০২৬-এর প্রস্তুতি আরও সুসংগঠিত ও কার্যকর করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পূজার ছুটি শুধু আনন্দ ও অবসর কাটানোর সময় নয়; বরং এটি পড়াশোনার ঘাটতি পূরণ, দুর্বল বিষয়গুলোতে দক্ষতা বৃদ্ধি এবং আসন্ন পরীক্ষার প্রস্তুতি জোরদার করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। ছুটির সময়কে যথাযথভাবে কাজে লাগাতে পারলে শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের পথে এগিয়ে যেতে পারবে।

শিক্ষার্থীদের ছুটিকালীন পড়াশোনাকে পরিকল্পিত ও ফলপ্রসূ করার লক্ষ্যে অধ্যক্ষ প্রত্যেক শিক্ষার্থীর হাতে একটি খোলা চিঠি ও নির্দিষ্ট পড়াশোনার রুটিন তুলে দেন। চিঠিতে তিনি ছুটির প্রতিটি দিনকে কাজে লাগিয়ে নিয়মিত অধ্যয়ন, অনুশীলন ও আত্মমূল্যায়নের মাধ্যমে প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।

একই সঙ্গে তিনি অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, তাঁরা যেন বাড়িতে সন্তানদের জন্য উপযুক্ত পড়াশোনার পরিবেশ নিশ্চিত করেন এবং নির্ধারিত রুটিন অনুসরণে নিয়মিত তদারকি প্রদান করেন। শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে প্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।

সভায় উপস্থিত অভিভাবকবৃন্দ অধ্যক্ষের এ উদ্যোগকে ইতিবাচক ও সময়োপযোগী হিসেবে গ্রহণ করেন এবং পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে ছুটিকালীন প্রস্তুতি বিষয়ে মতামত ব্যক্ত করেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ, একাডেমিক কো-অর্ডিনেটর এবং শ্রেণিশিক্ষকগণ।


সর্বশেষ সংবাদ

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

আজকের শিক্ষার্থীরাই আগামীর কর্ণধার: লোকমান আহমদ

আজকের শিক্ষার্থীরাই আগামীর কর্ণধার: লোকমান আহমদ

সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক ছাত্রনেতা লোকমান আহমদ বলেছেন, দেশের তরুণ জনশক্তির উন্নয়নের মধ্য দিয়েই প্রকৃত উন্নয়ন সম্ভব।

কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত সোমবার সন্ধ্যা সাড়ে

নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সিলেটে হোটেল শ্রমিকদের মিছিল-সমাবেশ

নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সিলেটে হোটেল শ্রমিকদের মিছিল-সমাবেশ

নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সিলেট নগরীতে মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা হোটেল

শীতের মৌসুমেও চড়া সবজির বাজার স্বস্তি নেই নবীগঞ্জের ক্রেতাদের

শীতের মৌসুমেও চড়া সবজির বাজার স্বস্তি নেই নবীগঞ্জের ক্রেতাদের

নবীগঞ্জ প্রতিনিধি: প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। ভোরের হিমেল হাওয়া আর ঋতু পরিবর্তনের আবহে মাঠে মাঠে শুরু হয়েছে শীতকালীন সবজির সমারোহ।

ছাত্রদল নেতা পলাশ দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে : দোয়া কামনা

ছাত্রদল নেতা পলাশ দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে : দোয়া কামনা

সম্প্রতি নগরীর সুবিদবাজারে এক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিলেট মহানগর ছাত্রদলের সহ-সভাপতি শাহ আকাব উদ্দিন পলাশ। তিনি বর্তমানে নগরীর

প্রবাসী কল্যাণমন্ত্রীর সঙ্গে ফিজি হাইকমিশনারের সাক্ষাৎ

প্রবাসী কল্যাণমন্ত্রীর সঙ্গে ফিজি হাইকমিশনারের সাক্ষাৎ

ফিজিতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ বাড়ছে সিলেটের সংবাদ ডেস্ক: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর

শাবিপ্রবি উপাচার্যের সাথে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

শাবিপ্রবি উপাচার্যের সাথে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলামের সাথে অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক