admin

প্রকাশিত: 6:31 PM, November 23, 2026

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২ নেপথ্যে কাজী রাজু’র সম্পৃক্ততার অভিযোগ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২ নেপথ্যে কাজী রাজু’র সম্পৃক্ততার অভিযোগ

স্টাফ রিপোর্টার:

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই নাশকতার নেপথ্যে গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর এলাকার বাসিন্দা ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ কাজী রাজু আহমদের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসী। গ্রেপ্তারকৃতদের সঙ্গে তাঁর কী ধরনের যোগসূত্র রয়েছে এবং পুরো ঘটনার পেছনে কারা কলকাঠি নাড়ছেন, তা নিয়ে নগরজুড়ে নানা প্রশ্ন ও গুঞ্জন তৈরি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার ভোররাতে নগরের ছড়ারপাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কোতোয়ালি মডেল থানাপুলিশ দুজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেনÑছড়ারপাড়ের সুগন্ধা-৬২ নম্বর বাসার বাসিন্দা মো. মাছুম আহমেদ (৪২) এবং কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা নাসিমুর রহমান ওরফে নাসিম (৪৪)। নাসিম বর্তমানে ছড়ারপাড়ের বউবাজার এলাকার হেলাল মিয়ার কলোনিতে বসবাস করতেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার (মিডিয়া) মো. আফজাল হোসেন জানান, বাসে অগ্নিসংযোগের মামলার তদন্তে গ্রেপ্তারকৃত দুজনের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারকৃত দুজনই আওয়ামী লীগের সক্রিয় কর্মী। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর রাতে চালিবন্দর এলাকার কয়েদি মাঠের পূর্ব পাশে পার্কিং করে রাখা তিনটি বাসে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এর রেশ কাটতে না কাটতেই পরদিন ১৯ নভেম্বর ভোররাত ৪টা ৪০ মিনিটের দিকে পাশেই রাখা অপর একটি বাসে একই কায়দায় আগুন দেওয়া হয়। পরপর দুটি ঘটনায় তিনটি বাস সম্পূর্ণ ভস্মীভূত হয় এবং একটি বাস আংশিক পুড়ে যায়। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়।

বাসে অগ্নিসংযোগের এই ঘটনার পর নগরের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে আলোচনায় উঠে এসেছেন কাজী রাজু আহমদ। স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাপগঞ্জের ভাদেশ্বর এলাকার বাসিন্দা কাজী রাজু বর্তমানে নগরীর নেহারি পাড়া আবাসিক এলাকার মসজিদ সংলগ্ন একটি বাসায় বসবাস করেন। সাবেক সিটি মেয়র ও প্রয়াত আওয়ামী লীগ নেতা বদরউদ্দিন আহমদ কামরানের আত্মীয় হিসেবে পরিচিত এই ব্যক্তির বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সরকারি দপ্তরে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, সময়ের সাথে সাথে ভোল পাল্টে তিনি কখনো কৃষকদল, আবার কখনো শ্রমিকদলের নেতা পরিচয় দিয়ে বিভিন্ন দপ্তরে তদবির ও প্রভাব বিস্তারের চেষ্টা করে আসছেন।
চালিবন্দর এলাকায় বাস পোড়ানোর ঘটনায় গ্রেপ্তারকৃতদের সঙ্গে কাজী রাজু আহমদের নিয়মিত যোগাযোগ ও পরিকল্পিত সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করছেন স্থানীয়দের একটি অংশ। এমনকি এলাকাবাসীর কেউ কেউ অভিযোগ তুলেছেন, সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর অর্থায়নে নগরকে অস্থিতিশীল করার এই নাশকতার পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই নাশকতার মূল পরিকল্পনাকারীদের চিহ্নিত করার পাশাপাশি কাজী রাজু আহমদকে দ্রুত আইনের আওতায় এনে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এলাকাবাসীর এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে কাজী রাজু আহমদের ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাঁর কোনো মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে এবং ঘটনার পেছনে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হবিগঞ্জে ৩৫৫ কোটি টাকার সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হচ্ছে আজ

হবিগঞ্জে ৩৫৫ কোটি টাকার সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হচ্ছে আজ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জিকে গউছ বলেছেন, হবিগঞ্জের প্রশাসন সম্পূর্ণ রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করছে।

জাতীয় শিক্ষক ফোরাম জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় শিক্ষক ফোরাম জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয।

প্রবাসীদের দাবি দাওয়া নিয়ে সিলেটের ডিসির সঙ্গে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান

প্রবাসীদের দাবি দাওয়া নিয়ে সিলেটের ডিসির সঙ্গে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান

প্রবাসীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা, বিমানবন্দরে হয়রানিমুক্ত সেবা প্রাপ্তি এবং প্রবাসীদের নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও দেশের প্রতি আগ্রহ বাড়ানোর

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দক্ষিণ সুরমার উন্নয়নে ২১ দফা সুপারিশ বাস্তবায়নে বাণিজ্যমন্ত্রীর কাছে নাগরিক কমিটির স্মারকলিপি

দক্ষিণ সুরমার উন্নয়নে ২১ দফা সুপারিশ বাস্তবায়নে বাণিজ্যমন্ত্রীর কাছে নাগরিক কমিটির স্মারকলিপি

সুরমা নদীর দক্ষিণ পাড়ে অবস্থিত সিলেট সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ডসহ পুরো দক্ষিণ সুরমার সার্বিক উন্নয়নে ২১ দফা সুপারিশ বাস্তবায়নের দাবিতে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২ নেপথ্যে কাজী রাজু’র সম্পৃক্ততার অভিযোগ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২ নেপথ্যে কাজী রাজু’র সম্পৃক্ততার অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

সিলেটের সংবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০৩১ সালের মধ্যে জিডিপিতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান ৩৫

রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণ ও এলাকার উন্নয়ন এমপি তাহসিনা রুশদীর লুনা

রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণ ও এলাকার উন্নয়ন এমপি তাহসিনা রুশদীর লুনা

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, প্রবাসীরা দেশের অর্থনীতি, শিক্ষা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।