admin

প্রকাশিত: 11:38 AM, July 23, 2026

অস্ট্রেলিয়ার পর ফ্রান্সেও ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ

অস্ট্রেলিয়ার পর ফ্রান্সেও ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ

মো.জুনেদ আহমদ,ফ্রান্স

অস্ট্রেলিয়ার পর এবার ১৫ বছরের কম বয়সী শিশু-কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে ফ্রান্স। দেশটির পার্লামেন্টে বিপুল সমর্থনে পাস হওয়া নতুন আইনে ১৫ বছরের কম বয়সীদের নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি আগে থেকে থাকা অ্যাকাউন্টগুলোও নির্ধারিত সময়ের মধ্যে বন্ধ করতে হবে। আইনটি আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

নতুন আইনের আওতায় ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, স্ন্যাপচ্যাটসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বয়স যাচাই (অমব ঠবৎরভরপধঃরড়হ) বাধ্যতামূলক করা হবে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে কার্যকর বয়স যাচাই ব্যবস্থা চালু করতে হবে এবং ১৫ বছরের কম বয়সীদের বিদ্যমান অ্যাকাউন্টও চার মাসের মধ্যে অপসারণের দায়িত্ব নিতে হবে। তবে শিক্ষা ও গবেষণাভিত্তিক কিছু অনলাইন সেবা এই আইনের বাইরে থাকবে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই আইনকে শিশুদের মানসিক স্বাস্থ্য, অনলাইন হয়রানি, আসক্তি ও ক্ষতিকর কনটেন্ট থেকে সুরক্ষার জন্য “একটি বড় পদক্ষেপ” হিসেবে উল্লেখ করেছেন। যদিও আইনটি বাস্তবায়ন, গোপনীয়তা এবং সাংবিধানিক বৈধতা নিয়ে কিছু মহলে প্রশ্ন উঠেছে।

এর আগে অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপ করে আন্তর্জাতিকভাবে আলোচনায় আসে। সেই ধারাবাহিকতায় ইউরোপের প্রথম দেশ হিসেবে ফ্রান্সও একই ধরনের কঠোর পদক্ষেপ নিল।

ফ্রান্সের এই সিদ্ধান্তকে সময়োপযোগী বলে মনে করছেন বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা। তাদের মতে, অল্প বয়সে সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার শিশু-কিশোরদের পড়াশোনা, মানসিক বিকাশ ও সামাজিক আচরণে নেতিবাচক প্রভাব ফেলছে। তাই বাংলাদেশেও বয়সভিত্তিক নিয়ন্ত্রণ, অভিভাবকীয় তদারকি এবং কার্যকর ডিজিটাল নিরাপত্তা নীতি গ্রহণের সময় এসেছে।

প্রবাসীদের অনেকেই মনে করেন, সরাসরি নিষেধাজ্ঞার পাশাপাশি শিশুদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার, ডিজিটাল সাক্ষরতা এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির উদ্যোগও সমান গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তির সুফল নিশ্চিত করতে হলে শিশুদের নিরাপত্তা ও মানসিক সুস্থতাকে অগ্রাধিকার দিয়ে সরকার, প্রযুক্তি প্রতিষ্ঠান এবং অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।


সর্বশেষ সংবাদ

সড়ক দুর্ঘটনা রোধে সিলেটে নিসচার মানববন্ধনে ৬ দফা দাবি পেশ সড়কে মৃত্যুর মিছিল বন্ধে প্রশাসনের অগ্রনী ভূমিকা রাখতে হবে

সড়ক দুর্ঘটনা রোধে সিলেটে নিসচার মানববন্ধনে ৬ দফা দাবি পেশ সড়কে মৃত্যুর মিছিল বন্ধে প্রশাসনের অগ্রনী ভূমিকা রাখতে হবে

সম্প্রতি সিলেটের মহাসড়কে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা ও মহানগর

আত্ম অহংকার পরিহার করে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ‘কথামৃত’র আলোকে জীবন গঠন করতে হবে : শ্রীমৎস্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ

আত্ম অহংকার পরিহার করে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ‘কথামৃত’র আলোকে জীবন গঠন করতে হবে : শ্রীমৎস্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ

ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ, বাংলাদেশে রামকৃষ্ণ সংঘের দীক্ষাগুরু শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ বলেছেন, আত্ম অহংকার পরিহার করে ঠাকুর

সিলেটে ট্রিপল মার্ডার নাটকীয় মোড়

সিলেটে ট্রিপল মার্ডার নাটকীয় মোড়

স্টাফ রিপোর্টার: সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনা নাটকীয় মোড় নিয়েছে। নিহতদের পরিবারের টার্গেটে এখন সিরাজুল ইসলাম। গ্রেপ্তার হয়ে পুলিশের কাছে স্বীকারোক্তি

এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা

এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা

স্টাফ রিপোর্টার: ৩৪ দিন পর সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা করে নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২

বিএনপি’র স্থায়ী কমিটিতে চার নতুন সদস্য

বিএনপি’র স্থায়ী কমিটিতে চার নতুন সদস্য

সিলেটের সংবাদ ডেস্ক: বিএনপি’র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন চার নেতাকে মনোনীত করা হয়েছে। শনিবার বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক

পিডিবি বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে সিলেট জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

পিডিবি বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে সিলেট জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

জনদুর্ভোগ নিরসনে লোডশেডিং নিয়ন্ত্রণ ও সুষম বণ্টনের দাবি সারাদেশের ন্যায় সিলেটেও জনদুর্ভোগ নিরসনে লোডশেডিং নিয়ন্ত্রণ, বিদ্যুতের সুষম বণ্টনসহ বিভিন্ন দাবিতে

সিলেট জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন

সিলেট জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরে এসেছে। তিনি জেলখানায়

সিলেট জেলা যুবদল নেতা এনামুল হকের বহিষ্কারাদেশ প্রত্যাহার

সিলেট জেলা যুবদল নেতা এনামুল হকের বহিষ্কারাদেশ প্রত্যাহার

স্টাফ রিপোর্টার: সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক এনামুল হকের বহিস্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বীয় পদে বহাল করা হয়েছে। বাংলাদেশ