admin
প্রকাশিত: 2:12 PM, August 25, 2026
সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন সামাজিক সংগঠন। গতকাল সোমবার বেলা ১১টায় সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ ৩০ মিনিটের অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়।
বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা (সিবিযুকস) এবং সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে এ কর্মসূচীর আয়োজন করা হয়। অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন, নগরবাসী বর্তমানে ভিক্ষুক ও হিজড়াদের যন্ত্রণায় অতিষ্ঠ। সাধারণ পথচারী ও যানবাহন চালকদের পথ আটকে বেপরোয়াভাবে জোরপূর্বক টাকা আদায় করা হচ্ছে। এ ছাড়া বক্তারা সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ডের প্রধান সড়ক ও অলিগলিতে অবৈধ ভ্রাম্যমাণ ব্যবসায়ী এবং অবৈধ পার্কিংয়ের তীব্র সমালোচনা করেন। ফুটপাত ও মূল সড়ক দখলের ফলে সিলেট নগরী যানজটের কবলে পড়ে বাস অযোগ্য হয়ে উঠছে বলে মন্তব্য করেন তারা।
বক্তারা জোর দিয়ে বলেন, সিলেট সিটি কর্পোরেশন (সিসিক), জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছা ও সমন্বিত উদ্যোগই পারে এ সমস্যার স্থায়ী সমাধান করতে।
কর্মসূচীতে সভাপতির বক্তব্যে জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত সংগঠক ও সিলেট কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের বলেন, প্রশাসনিক কঠোরতা ও পুনর্বাসনের সঠিক উদ্যোগ গ্রহণ করলে নগরীকে দ্রুত সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে দেওয়া সম্ভব।
কর্মসূচীতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিবিযুকস-এর বিভাগীয় সভাপতি মোঃ আজিজুর রহমান আজিজ, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, সহ-সভাপতি রোকনে আলম চৌধুরী, অবিনাশ চন্দ্র দাস, এম.এ আলী জালালাবাদীসহ সংস্থাসমূহের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের
সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন
জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জাফলংয়ে বেড়াতে এসে বাসচাপায় নুসরাত তাসনিম (১৫) নামে এক মাদরাসাছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের মা, মামা
স্টাফ রিপোর্টার: শাহপরান (রহ.) মাদ্রাসার কাছাকাছি এলাকার নির্জন স্থানে খুন হন ব্যবসায়ী শাহাবউদ্দিন। গোটা এলাকা সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। স্পটেও
সিলেটে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানুষের