admin
প্রকাশিত: 2:10 PM, August 25, 2026
জাহিদুল ইসলাম:
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। গত রবিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের প্রধান কার্যালয়, কৈলাশটিলা গ্যাস ফিল্ড ও রশিদপুর গ্যাস ফিল্ড কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
তিনটি কেন্দ্রে মোট ৩৩২ জন কর্মকর্তা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকালে চিকিৎসাধীন বা কর্মব্যস্ততার মধ্যেও প্রধান কার্যালয় কেন্দ্রে ভোটদানের মাধ্যমে নির্বাচনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মোঃ ফারুক হোসেন। নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে ১৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মতিউর রহমান চৌধুরী, উপমহাব্যবস্থাপক (ডিএলও)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আবুল মনছুর চৌধুরী পেয়েছেন ১৫৪ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে ১৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুর রহমান (উপমহাব্যবস্থাপক ও প্রকল্প সমন্বয়ক)। সাধারণ সম্পাদক পদে ১৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আব্দুল জলিল, ব্যবস্থাপক (হিসাব)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মেহেদী হাসান পান ১৩৪ ভোট, যুগ্ম সম্পাদক কে এম এনায়েত উল্লাহ (২০৪ ভোট), সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রশিদ (১৪৪ ভোট), দপ্তর সম্পাদক মোঃ ফজলে রাব্বী (১৯৬ ভোট), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: সিদ্দিক আহমদ (১৬৪ ভোট।
এছাড়া সহ-সভাপতি পদে মোঃ শাহ আলম, অর্থ সম্পাদক পদে মোঃ কামরুল ইসলাম লিখন, তথ্য ও গবেষণা সম্পাদক পদে মোঃ রিয়াজুল হক, কল্যাণ সম্পাদক পদে মোঃ ফয়সাল হোসেন, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক পদে মোঃ আবদুল্লাহ আল মামুন এবং মহিলা বিষয়ক সম্পাদক পদে উম্মে হালিমা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
অনুরূপভাবে বিভিন্ন ফিল্ড ও প্ল্যান্টের সহকারী সাধারণ সম্পাদক পদে মোঃ শহিদুল্লাহ কায়সার, মোঃ আশরাফুল হুদা ও মোঃ মশিউর রহমান এবং সদস্য পদে মোঃ মাসুক চৌধুরী, শাহরিয়ার সুমন রেজা ও বিপুল আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচন কমিশন ও ভোটাররা জানান, তিনটি কেন্দ্রেই প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের দক্ষ পরিচালনায় অত্যন্ত সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনের ফলাফলের পর নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন জানান প্রতিষ্ঠানের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের
সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন
জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জাফলংয়ে বেড়াতে এসে বাসচাপায় নুসরাত তাসনিম (১৫) নামে এক মাদরাসাছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের মা, মামা
স্টাফ রিপোর্টার: শাহপরান (রহ.) মাদ্রাসার কাছাকাছি এলাকার নির্জন স্থানে খুন হন ব্যবসায়ী শাহাবউদ্দিন। গোটা এলাকা সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। স্পটেও
সিলেটে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানুষের