admin
প্রকাশিত: 1:05 PM, February 17, 2026
স্টাফ রিপোর্টার:
আজ মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ-সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান। রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এই বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হবে। একই দিনে সংসদ-সদস্যদের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্যরাও পর্যায়ক্রমে শপথ নেবেন। গতকাল সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১-এর পরিচালক (উপসচিব) মো. এমদাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সময়সূচি ও দিকনির্দেশনা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে এই কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে নির্বাচিত সদস্যদের অনুকূলে শপথের আমন্ত্রণপত্র ইস্যু করা হয়েছে। তবে কোনো কারণবশত আমন্ত্রণপত্র হাতে না পৌঁছালে সংসদ ভবনের টানেলের অভ্যন্তরস্থ মূল প্রবেশ পথের ‘ফ্রন্ট ডেস্ক’ থেকে তা সংগ্রহ করা যাবে। শপথের সময় সকল নবনির্বাচিত সদস্যকে তাদের জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
সিলেট বিভাগ থেকে নির্বাচিত ১৯ প্রতিনিধি সিলেট বিভাগের চার জেলা থেকে নির্বাচিত ১৯ জন সংসদ সদস্য আজ শপথ নেবেন। উল্লেখযোগ্য বিজয়ীদের তালিকা নিচে দেওয়া হলো:জেলাআসননির্বাচিত সংসদ সদস্য সিলেট-১ আসনে বিএনপির খন্দকার আবদুল মুক্তাদির, সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনে বিএনপির মোহাম্মদ আবদুল মালিক, সিলেট-৪ আসনে বিএনপির আরিফুল হক চৌধুরী এবং সিলেট-৬ আসনে বিএনপির এমরান আহমদ চৌধুরী, সিলেট-৫ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আবুল হাসান।
সুনামগঞ্জ-১ আসনে কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-২ আসনে নাসির উদ্দীন চৌধুরী, সুনামগঞ্জ-৩ আসনে কয়সর আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনে নুরুল ইসলাম নুরুল এবং সুনামগঞ্জ-৫ আসনে কলিম উদ্দিন মিলন। মৌলভীবাজার-১ আসনে নাসির উদ্দীন মিঠু, মৌলভীবাজার-২ আসনে শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার-৩ আসনে এম নাসের রহমান এবং মৌলভীবাজার-৪ আসনে হাজী মুজিবুর রহমান চৌধুরী। হবিগঞ্জ-১ আসনে ড. রেজা কিবরিয়া, হবিগঞ্জ-২ আসনে ডা. সাখাওয়াত হোসেন জীবন, হবিগঞ্জ-৩ আসনে জি কে গৌছ এবং হবিগঞ্জ-৪ আসনে এস এম ফয়সল সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক পথচলা শুরু হতে যাচ্ছে। একইসাথে সংবিধান সংস্কার পরিষদের কার্যক্রমও আজ থেকে প্রাতিষ্ঠানিক রূপ পেতে শুরু করবে।
শাবি প্রতিনিধি: আন্তর্জাতিক একাডেমিক সংযোগ ও গবেষণার সুযোগ বাড়াতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কাজ করছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের
স্টাফ রিপোর্টার: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা প্রতিদিন গণনা করা হবে। গতকাল মঙ্গলবার রাতে সিলেট সার্কিট হাউসে এক
স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ বিচরণ,
স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা ‘জমজম
* সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫ একরের
আব্দুর রহমান: সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের যাতায়াতে এই
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মদীনা মার্কেট থেকে আনসার ক্যাম্প হয়ে ধোপাছড়া পর্যন্ত সড়কের দুই পাশে
স্টাফ রিপোর্টার: পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) যথাযথভাবে