admin

প্রকাশিত: 4:50 PM, September 22, 2026

অবৈধ ইটভাটা বন্ধে আইন মেনে চলার আহ্বান

অবৈধ ইটভাটা বন্ধে আইন মেনে চলার আহ্বান

স্টাফ রিপোর্টার:

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে সিলেটে ইটভাটা মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অবৈধ ইটভাটা পরিচালনা থেকে বিরত থাকা এবং বিদ্যমান আইন ও বিধি-বিধান মেনে ইটভাটা পরিচালনার জন্য মালিকদের প্রতি আহ্বান জানানো হয়।

গতকাল সোমবার পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের উদ্যোগে বিভাগীয় কার্যালয়ের ‘সুরমা’ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় পরিচালক মোঃ আবুল কালাম আজাদ।

সভাপতির বক্তব্যে বিভাগীয় পরিচালক বলেন, পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিকদের বিদ্যমান আইন ও সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। তিনি অবৈধ কার্যক্রম থেকে বিরত থেকে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ইট উৎপাদন এবং পর্যায়ক্রমে ব্লক ইট উৎপাদনের দিকে অগ্রসর হওয়ার আহ্বান জানান। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষায় সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার তাগিদ দেন তিনি।

সভায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ফাইজুল কবির পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ইটভাটা পরিচালনার ক্ষেত্রে প্রযোজ্য বিভিন্ন আইনগত শর্ত ও নির্দেশনা তুলে ধরেন। এর মধ্যে বৈধ লাইসেন্স গ্রহণ, অনুমোদিত উৎস থেকে মাটি সংগ্রহ, জ্বালানি কাঠ ব্যবহার না করা, মানসম্মত কয়লা ব্যবহার, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং ইটভাটার অবস্থান ও নির্ধারিত দূরত্বসংক্রান্ত বিধান উল্লেখযোগ্য। একই সঙ্গে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রচলিত পোড়ানো ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ও আধুনিক প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থায় পর্যায়ক্রমে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় পর্বে ইটভাটা মালিকরা কয়লার সালফারের মাত্রা, নদীর পলি ও খাল খননের মাটি ব্যবহারের সুযোগ, ইটভাটার দূরত্বসংক্রান্ত শর্ত এবং পরিবেশবান্ধব প্রযুক্তিতে রূপান্তরের জন্য প্রয়োজনীয় সময়সহ বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন।

সভায় গণপূর্ত অধিদপ্তর ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইটভাটা মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় ৫০ জন ইটভাটা মালিক অংশগ্রহণ করেন।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিএনজি-অটোরিকশার ভাড়া দৌরাত্ম্যে জিম্মি যাত্রীরা

সিএনজি-অটোরিকশার ভাড়া দৌরাত্ম্যে জিম্মি যাত্রীরা

আব্দুর রহমান: সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের যাতায়াতে এই

মদীনা মার্কেট এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক সবার সহযোগিতায় উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়তে চাই

মদীনা মার্কেট এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক সবার সহযোগিতায় উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়তে চাই

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মদীনা মার্কেট থেকে আনসার ক্যাম্প হয়ে ধোপাছড়া পর্যন্ত সড়কের দুই পাশে

অবৈধ ইটভাটা বন্ধে আইন মেনে চলার আহ্বান

অবৈধ ইটভাটা বন্ধে আইন মেনে চলার আহ্বান

স্টাফ রিপোর্টার: পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) যথাযথভাবে

শেওলা ইউনিয়নে জীর্ণ সড়ক ও নদীভাঙন পরিদর্শন এমপি এমরান চৌধুরীর ক্স ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় উচ্চশিক্ষার তাগিদশেওলা ইউনিয়নে জীর্ণ সড়ক ও নদীভাঙন পরিদর্শন এমপি এমরান চৌধুরীর ক্স ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় উচ্চশিক্ষার তাগিদ

শেওলা ইউনিয়নে জীর্ণ সড়ক ও নদীভাঙন পরিদর্শন এমপি এমরান চৌধুরীর ক্স ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় উচ্চশিক্ষার তাগিদশেওলা ইউনিয়নে জীর্ণ সড়ক ও নদীভাঙন পরিদর্শন এমপি এমরান চৌধুরীর ক্স ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় উচ্চশিক্ষার তাগিদ

বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, “পড়ালেখা শেষ করে বিদেশে গেলেও ভালো কাজ পাওয়া

শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি জকিগঞ্জে গুণী শিক্ষক আবুল কালাম আজাদ

শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি জকিগঞ্জে গুণী শিক্ষক আবুল কালাম আজাদ

জকিগঞ্জ প্রতিনিধি: শিক্ষাক্ষেত্রে দুই দশকের বেশি সময়ের অবদান, শিক্ষক প্রশিক্ষণ, প্রযুক্তিনির্ভর পাঠদান, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা ও সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে সিলেটের

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের জরুরি সভা আগামীকাল নগরীতে বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের জরুরি সভা আগামীকাল নগরীতে বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বাদ মাগরিব নগরীর উপশহরস্থ সামাদ ম্যানশনের দলীয় কার্যালয়ে এই

জাকির মজুমদারের মাগফিরাত কামনায় মহানগর বিএনপির দোয়া মাহফিল

জাকির মজুমদারের মাগফিরাত কামনায় মহানগর বিএনপির দোয়া মাহফিল

সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদারের রুহের মাগফিরাত কামনা করে সিলেট মহানগর

মহালক্ষ্মী গ্রীবা মহাপীঠে দ্বিতীয়বারের মতো কুমারী পূজা অনুষ্ঠিত হবে

মহালক্ষ্মী গ্রীবা মহাপীঠে দ্বিতীয়বারের মতো কুমারী পূজা অনুষ্ঠিত হবে

নগরের দক্ষিণ সুরমার জৈনপুরে অবস্থিত ৫১ পীঠের অন্যতম শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠে দ্বিতীয়বারের মতো কুমারী পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।