admin

প্রকাশিত: 5:02 PM, September 22, 2026

সিএনজি-অটোরিকশার ভাড়া দৌরাত্ম্যে জিম্মি যাত্রীরা

সিএনজি-অটোরিকশার ভাড়া দৌরাত্ম্যে জিম্মি যাত্রীরা

আব্দুর রহমান:

সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের যাতায়াতে এই বাহনটির ওপরই মূলত নির্ভর করতে হয়। তবে অনিয়ন্ত্রিত ভাড়া, চালকদের ইচ্ছামতো গন্তব্য নির্বাচন ও যাত্রী হয়রানির কারণে সিলেটের গণপরিবহন খাত চরম অরাজকতার মুখে পড়েছে। ফলে নগরবাসীর ভোগান্তি এখন নিত্যদিনের সঙ্গীতে পরিণত হয়েছে।

সিলেটের বিভিন্ন রুটে একই দূরত্বের জন্য ভিন্ন ভিন্ন ভাড়া আদায়ের অভিযোগ দীর্ঘদিনের। নির্দিষ্ট কোনো গন্তব্যে যেতে চাইলে চালকের পছন্দ না হলে বা কাক্সিক্ষত ভাড়া না মিললে তারা যাত্রী নিতে অস্বীকৃতি জানান। বিকল্প গণপরিবহনের তীব্র সংকট থাকায় বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়েই গন্তব্যে পৌঁছাতে হচ্ছে যাতায়াতকারীদের। এই অরাজকতা নিয়ন্ত্রণে ২০২৫ সালের সেপ্টেম্বরে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) রুটভিত্তিক ভাড়া তালিকা প্রণয়নের উদ্যোগ নেয় এবং সর্বনিম্ন ৫০ থেকে সর্বোচ্চ ১৮০ টাকা পর্যন্ত একটি প্রস্তাবিত তালিকাও প্রকাশ করা হয়। কিন্তু তদারকির অভাবে মাঠপর্যায়ে সেই উদ্যোগের কোনো ইতিবাচক প্রভাব দেখা যায়নি।

বর্ষা কিংবা রাতের বেলা যাত্রীদের এই জিম্মিদশা আরও ভয়াবহ রূপ নেয়। সাম্প্রতিক বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে, বৃষ্টি বা রাতে সাধারণ সময়ের তুলনায় দুই থেকে তিনগুণ পর্যন্ত বেশি ভাড়া দাবি করা হয়। এতে করে সবচেয়ে বিপাকে পড়েন জরুরি প্রয়োজনে বের হওয়া রোগী, নারী, শিশু, বৃদ্ধ ও শিক্ষার্থীরা। গত আগস্টে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন ও গ্যাস সংকটের অজুহাতে চালকরা আবারও অন্যায্যভাবে ভাড়া বাড়িয়ে দেন। অটোরিকশা চালকদের দাবিÑগ্যাসের সংকট, পাম্পে দীর্ঘ সময় অপেক্ষা, যন্ত্রাংশের উচ্চমূল্য এবং মালিকের দৈনিক জমা মিটিয়ে তাদের আয় কমে গেছে। কিন্তু বিশেষজ্ঞদের মতে, পরিচালন ব্যয় বাড়লে কর্তৃপক্ষের মাধ্যমে ভাড়া পুনর্র্নিধারণ করা যেতে পারে, তবে নিজ ক্ষমতাবলে যাত্রীদের জিম্মি করে বাড়তি টাকা আদায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ভাড়া নৈরাজ্যের বিরুদ্ধে নগরীতে জনক্ষোভও দানা বাঁধছে। চলতি বছরের জুলাইয়ে অটোরিকশার ভাড়া হঠাৎ দ্বিগুণ করার প্রতিবাদে সিলেট মুরারিচাঁদ (এমসি) কলেজের শিক্ষার্থীরা সড়কে নেমে প্রতিবাদ জানান। পরবর্তীতে সমঝোতার মাধ্যমে পরিস্থিতি শান্ত হলেও এটি প্রমাণ করে যে অটোরিকশার ভাড়া অনিয়ম এখন সাধারণ মানুষের দৈনন্দিন সহনশীলতার সীমা ছাড়িয়ে গেছে।

নগরবাসীদের মতে, সিলেট শহরের অপরিকল্পিত পরিবহন ব্যবস্থার কারণে অটোরিকশার ওপর নির্ভরশীলতা অতিরিক্ত বেশি। বাস বা অন্যান্য বিকল্প যাতায়াত ব্যবস্থা কার্যকর না থাকায় চালকরা এই সুযোগের অপব্যবহার করছেন। শুধু ভাড়া তালিকা তৈরি করলেই সমস্যার সমাধান হবে না; বরং প্রতিটি গাড়িতে ভাড়ার চার্ট টাঙানো, চালকের তথ্য দৃশ্যমান রাখা এবং হয়রানির শিকার হলে দ্রুত অভিযোগ জানানোর কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। একই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান পরিচালনা এবং অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ছাড়া সিলেটের সাধারণ যাত্রীদের এই জিম্মিদশা থেকে মুক্ত করা সম্ভব নয়।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিএনজি-অটোরিকশার ভাড়া দৌরাত্ম্যে জিম্মি যাত্রীরা

সিএনজি-অটোরিকশার ভাড়া দৌরাত্ম্যে জিম্মি যাত্রীরা

আব্দুর রহমান: সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের যাতায়াতে এই

মদীনা মার্কেট এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক সবার সহযোগিতায় উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়তে চাই

মদীনা মার্কেট এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক সবার সহযোগিতায় উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়তে চাই

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মদীনা মার্কেট থেকে আনসার ক্যাম্প হয়ে ধোপাছড়া পর্যন্ত সড়কের দুই পাশে

অবৈধ ইটভাটা বন্ধে আইন মেনে চলার আহ্বান

অবৈধ ইটভাটা বন্ধে আইন মেনে চলার আহ্বান

স্টাফ রিপোর্টার: পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) যথাযথভাবে

শেওলা ইউনিয়নে জীর্ণ সড়ক ও নদীভাঙন পরিদর্শন এমপি এমরান চৌধুরীর ক্স ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় উচ্চশিক্ষার তাগিদশেওলা ইউনিয়নে জীর্ণ সড়ক ও নদীভাঙন পরিদর্শন এমপি এমরান চৌধুরীর ক্স ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় উচ্চশিক্ষার তাগিদ

শেওলা ইউনিয়নে জীর্ণ সড়ক ও নদীভাঙন পরিদর্শন এমপি এমরান চৌধুরীর ক্স ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় উচ্চশিক্ষার তাগিদশেওলা ইউনিয়নে জীর্ণ সড়ক ও নদীভাঙন পরিদর্শন এমপি এমরান চৌধুরীর ক্স ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় উচ্চশিক্ষার তাগিদ

বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, “পড়ালেখা শেষ করে বিদেশে গেলেও ভালো কাজ পাওয়া

শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি জকিগঞ্জে গুণী শিক্ষক আবুল কালাম আজাদ

শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি জকিগঞ্জে গুণী শিক্ষক আবুল কালাম আজাদ

জকিগঞ্জ প্রতিনিধি: শিক্ষাক্ষেত্রে দুই দশকের বেশি সময়ের অবদান, শিক্ষক প্রশিক্ষণ, প্রযুক্তিনির্ভর পাঠদান, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা ও সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে সিলেটের

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের জরুরি সভা আগামীকাল নগরীতে বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের জরুরি সভা আগামীকাল নগরীতে বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বাদ মাগরিব নগরীর উপশহরস্থ সামাদ ম্যানশনের দলীয় কার্যালয়ে এই

জাকির মজুমদারের মাগফিরাত কামনায় মহানগর বিএনপির দোয়া মাহফিল

জাকির মজুমদারের মাগফিরাত কামনায় মহানগর বিএনপির দোয়া মাহফিল

সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদারের রুহের মাগফিরাত কামনা করে সিলেট মহানগর

মহালক্ষ্মী গ্রীবা মহাপীঠে দ্বিতীয়বারের মতো কুমারী পূজা অনুষ্ঠিত হবে

মহালক্ষ্মী গ্রীবা মহাপীঠে দ্বিতীয়বারের মতো কুমারী পূজা অনুষ্ঠিত হবে

নগরের দক্ষিণ সুরমার জৈনপুরে অবস্থিত ৫১ পীঠের অন্যতম শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠে দ্বিতীয়বারের মতো কুমারী পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।