admin
প্রকাশিত: 1:13 PM, February 14, 2026
সিলেটের সংবাদ ডেস্ক:
আজ ১৪ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার পহেলা ফাল্গুন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি: ১৯৫০ – চীন-সোভিয়েত মৈত্রী চুক্তি। ১৯৫৮ – জর্ডান ও ইরাক সংযুক্ত হতে প্রস্তুত বলে ঘোষণা করে। ১৯৬৬ – নারী সংগঠন ব্রাক্ষ্মিকা সমাজের প্রতিষ্ঠা। ১৯৭২ – স্বাধীন বাংলাদেশকে ফ্রান্স ও কানাডার স্বীকৃতি দান। ১৯৭৪ – বাংলা একাডেমীতে স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সাহিত্য সম্মেলন শুরু। ১৯৮৫ – ছাত্রনেতা রাউফুন বসুনিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে অজ্ঞাত পরিচয় আততায়ীর গুলিতে নিহত হন। ১৯৮৯ – ‘স্যাটানিক ভার্সেস’ উপন্যাসে ইসলামের প্রতি অবমাননার অভিযোগ ইরানের ধর্মীয় নেতা খোমেনি সালমান রুশদির প্রতি মৃত্যু দণ্ডাদেশ জারি করেন। ১৯৯০ – ভারতের ব্যাঙ্গালোরে বিমান দুর্ঘটনায় ৯০ জন যাত্রী নিহত। ১৯৯১ – সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক ভাবে ক্লাস শুরু। ২০০৩ – প্রথম ক্লোনিং করা ভেড়া ডলিকে মেরে ফেলা হয়। ২০০৫ – লেবাননের রাজধানী বৈরুতে এক বোমা হামলায় দেশটির সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি নিহত হন।
জন্ম: ১৯১৭ – নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান গণিতবিদ হার্বার্ট অ্যারন হপ্টম্যান জন্মগ্রহণ করেন। ১৯৩২ – সুইডিশ অভিনেত্রী হারিয়েত আন্দারসন জন্মগ্রহণ করেন। ১৯৩৩ – ভারতীয় অভিনেত্রী মমতাজ জাহান দেহলভী জন্মগ্রহণ করেন। মধুবালা নামেই বেশী পরিচিত। ১৯৩৯ – নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ ও অধ্যাপক ইউজিন ফ্রান্সিস জিন ফামা জন্মগ্রহণ করেন। ১৯৪৪ – বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের আদিবাসীদের নেতা সন্তু লারমা এর জন্মগ্রহণ করেন। ১৯৭০ – ইংরেজ অভিনেতা, পরিচালক ও প্রযোজক সাইমন পেজি জন্মগ্রহণ করেন। ১৯৮৩ – ফরাসি ফুটবলার বেকারি স্যানিয়া জন্মগ্রহণ করেন। ১৯৯৬ – বাংলাদেশি ক্রিকেটার আবু হায়দার রনি জন্মগ্রহণ করেন।
মৃত্যু: ১৯৭৫ – ইংরেজ জীববিজ্ঞানী ও লেখক জুলিয়ান সোরেল হাঙ্লি মৃত্যুবরণ করেন। ১৯৪৩ – জার্মান গণিতবিদ ডেভিড হিলবার্ট মৃত্যুবরণ করেন। ১৯৭৪ – উচ্চাঙ্গসঙ্গীত শিল্পী ওস্তাদ আমির খাঁ ইন্তেকাল করেন। ১৯৯৬ – ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার বব পাইসলেই মৃত্যুবরণ করেন। ২০০৬ – ফরাসি অভিনেতা ও গায়ক ডার্য় কওল মৃত্যুবরণ করেন । ২০১৩ – জাপানি পাইলট কাজুও তসুনদা মৃত্যুবরণ করেন। ২০১৫ – ফরাসি বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা লুইস জউরডান মৃত্যুবরণ করেন। দিবস: আজ বিশ্ব ভালবাসা দিবস ও সুন্দরবন দিবস।
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন বলেছেন, জাতীয়তাবাদী
সঞ্জয় সরকার, শাল্লা: সুনামগঞ্জের হাওরবেষ্টিত শাল্লা উপজেলায় অন্যান্য বছরের তুলনায় আগাম পানি নেমে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বাংলা আশ্বিন
হবিগঞ্জ থেকে রূপগঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে অপহরণের শিকার হয়েছেন এক যুবক ও ফুপাতো বোন। তাদের একটি বাসায় আটকে রেখে
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, এলাকার সমস্যাগুলো আমার জানা আছে, আমার কাছে লিপিবদ্ধ আছে। সমাধানের
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সিলেট জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা
জুলাই বিপ্লবের সম্মুখ সারির গুলিবিদ্ধ মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ও এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের নির্বাচিত সভাপতি খান মোহাম্মদ সামির দ্রুত সুস্থতা ও
মো.জুনেদ আহমদ,ফ্রান্স: ইউরোপের তিন দেশ ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশিকে প্রত্যাবাসন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সোয়া ৮টার
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও হতাশা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প