admin

প্রকাশিত: 5:35 PM, August 2, 2026

ইতিহাসে ত্যাগ, মূল্যায়নে বঞ্চনা দীর্ঘ আন্দোলন ও আত্মত্যাগের পরও স্বীকৃতির অপেক্ষায় আবু জাফর রাসেল

ইতিহাসে ত্যাগ, মূল্যায়নে বঞ্চনা  দীর্ঘ আন্দোলন ও আত্মত্যাগের পরও স্বীকৃতির অপেক্ষায় আবু জাফর রাসেল

ফ্রান্স প্রতিনিধি:

দেশের রাজনৈতিক ইতিহাসের এক অস্থির অধ্যায়—‘অপারেশন ক্লিন হার্ট’। চারদিকে গ্রেপ্তার, আতঙ্ক, অনিশ্চয়তা আর নিপীড়নের ছায়া। সেই দুঃসময়ে এক অসহায় মা, যিনি ছিলেন একজন শিক্ষক, কলম ধরেছিলেন শেষ আশ্রয় হিসেবে। তাঁর আকুতিভরা চিঠিতে ছিল একটাই আবেদন—একমাত্র সন্তানকে যেন বাঁচিয়ে রাখা হয়। সেই সন্তানের নাম আবু জাফর রাসেল। তখন তিনি অনার্স শেষ বর্ষের একজন মেধাবী শিক্ষার্থী। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল একটিই—তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সেই অভিযোগেই তাঁকে ‘মোস্ট ওয়ান্টেড’ হিসেবে চিহ্নিত করা হয়। গ্রেপ্তার, কারাবরণ এবং পরবর্তীতে দল থেকে বহিষ্কার—অল্প সময়ের ব্যবধানে তাঁর জীবনে নেমে আসে একের পর এক কঠিন আঘাত।

ব্যক্তিগত জীবনের সবচেয়ে নির্মম ট্র্যাজেডিটিও আসে কারাগারের ভেতরেই। বন্দি অবস্থায় মৃত্যুবরণ করেন তাঁর বাবা, শিক্ষক আব্দুর রউফ মাস্টার। জীবনের সবচেয়ে বেদনাদায়ক মুহূর্তে বাবার শেষ বিদায়ে, জানাজায় কিংবা দাফনে উপস্থিত থাকার সুযোগও পাননি তিনি। পরে দল বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার করা হলেও ততদিনে তাঁর জীবনের গতিপথ আমূল বদলে যায়। শুরু হয় দীর্ঘ রাজনৈতিক প্রবাস। গত দেড় দশক ধরে ইউরোপের বিভিন্ন দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন, প্রবাসী রাজনৈতিক কর্মসূচি, প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন এবং আন্তর্জাতিক জনমত গঠনের নানা উদ্যোগে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন আবু জাফর রাসেল। তাঁর সহযোদ্ধাদের ভাষ্য, অসংখ্য কর্মসূচির পরিকল্পনা, সমন্বয় ও বাস্তবায়নে ছিল তাঁর নিরলস পরিশ্রম, সাংগঠনিক দক্ষতা এবং নিঃস্বার্থ আত্মনিবেদন।

তবে তাঁর অভিযোগ, দীর্ঘ ১৫ বছরের এই রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও অবদানের পরও তিনি দলীয় মূল্যায়ন কিংবা প্রাপ্য স্বীকৃতি পাননি। তাঁর মতে, অভ্যন্তরীণ গ্রুপিং ও সাংগঠনিক রাজনীতির বলি হয়েছেন তিনি। দলীয় নেতৃত্বের পক্ষ থেকে একাধিকবার ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের আশ্বাস দেওয়া হলেও, আবু জাফর রাসেলের দাবি—বাস্তবে সেই প্রত্যাশার প্রতিফলন এখনও দেখা যায়নি। তবে বিস্ময়কর বিষয় হলো, দীর্ঘ বঞ্চনার পরও তাঁর কণ্ঠে নেই প্রতিশোধের ভাষা, নেই কোনো অভিশাপ। বরং রয়েছে দেশের প্রতি গভীর ভালোবাসা এবং শুভকামনা।

আবু জাফর রাসেল বলেন, ভালো থাকুক বাংলাদেশ। ভালো থাকুন সেই সব দায়িত্বশীল মানুষও, যারা আমার মেধা, শ্রম, দক্ষতা ও আন্দোলনের অবদান সম্পর্কে অবগত থাকার পরও আমাকে আমার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছেন। আমি বিশ্বাস করি, ইতিহাস একদিন সবকিছুর সঠিক মূল্যায়ন করবে।

রাজনীতিতে ত্যাগের যথাযথ মূল্যায়ন না হলে ক্ষতিগ্রস্ত হন শুধু একজন ব্যক্তি নন; প্রশ্নের মুখে পড়ে একটি সংগঠনের মূল্যবোধ ও ইতিহাসও। কারণ ইতিহাস বারবার প্রমাণ করেছে—পদ-পদবি ক্ষণস্থায়ী, কিন্তু ত্যাগ, সততা ও সংগ্রামের স্মৃতি দীর্ঘস্থায়ী। সময় অনেক কিছুই মুছে দেয়, কিন্তু প্রকৃত আত্মত্যাগ কখনো ইতিহাসের পাতা থেকে হারিয়ে যায় না। শেষ বিচারে মানুষের পরিচয় নির্ধারণ করে তার কর্ম, নিষ্ঠা এবং অবদান। পদ কিংবা ক্ষমতা নয়, ইতিহাসের আদালতে শেষ পর্যন্ত সাক্ষ্য দেয় মানুষের কর্মই।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি

সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’ সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য: অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি

সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’ সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য: অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি

সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেছেন, সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য। একজন

জগন্নাথপুর-শিবগঞ্জ -বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন

জগন্নাথপুর-শিবগঞ্জ -বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন

মো. আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে

যুক্তরাজ্য প্রবাসী হেলাল চৌধুরীকে বিমানবন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য প্রবাসী হেলাল চৌধুরীকে বিমানবন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা হেলাল চৌধুরী যুক্তরাজ্য থেকে জন্মভূমি সিলেটে আগমন উপলক্ষে এক বিশাল সংবর্ধনা

২৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ

২৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট ও এর সন্নিহিত এলাকাকে একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে

শান্তিগঞ্জে আকস্মিক বন্যা মোকাবিলায় ফায়ার সার্ভিস ও অ্যামেচার রেডিওর যৌথ দুর্যোগ মহড়া

শান্তিগঞ্জে আকস্মিক বন্যা মোকাবিলায় ফায়ার সার্ভিস ও অ্যামেচার রেডিওর যৌথ দুর্যোগ মহড়া

সুনামগঞ্জ প্রতিনিধি: সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা সচল

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, সিলেট