admin
প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৬
স্টাফ রিপোর্টার:
আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরকে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিএনপি যুগ্ম-মহাসচিব হুমায়ুন কবির।
তিনি বলেছেন, ধানের শীষ শুধু বিএনপির প্রতীক নয়, এটি জনগণের অধিকার পুনরুদ্ধার এবং টেকসই উন্নয়নের প্রতীক। গত দেড় দশকের দুঃশাসন থেকে মুক্তি পেতে এবং সিলেটে সুষম উন্নয়ন নিশ্চিত করতে খন্দকার আব্দুল মুক্তাদিরের বিকল্প নেই।
গতকাল রবিবার বিমানবন্দর থানা বিএনপি উদ্যোগে সিলেট ১ আসনের ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে আম্বরখানা, চন্দনটুলা ও দরগাহ গেইটসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ শেষে এক পথসভা প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিমানবন্দর থানা বিএনপির আহবায়ক সাবেক কাউন্সিলর আব্দুল কাদির সমছু’র সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ সারোয়ার রেজা’র পরিচালনায় পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় কমিটির আহবায়ক চিত্রনায়ক হেলাল খান।
এসময় আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি নাসিম চৌধুরী, স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগরের সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুস সামাদ তুহেল সহ নেতৃবৃন্দ।
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের মাঝে
সুষ্ঠু তদন্তের দাবি স্থানীয়দের স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলায় যুবদল নেতা হিসেবে পরিচিত ‘ব্রয়লার সেলিম’-এর বিরুদ্ধে মাদক সেবন এবং এলাকায়
স্টাফ রিপোর্টার: ধর্ষণ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা মো. জিসান আহম্মেদ প্রধানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তার
ইকবাল বাহার, কানাইঘাট: সিলেটের অন্যতম বর্ষীয়ান রাজনীতিবিদ, জামায়াতের সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক এমপি, প্রখ্যাত আলেমে দ্বীন
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে স্বামীর বাড়িতে গৃহবধূ ঝুমকি রাণী দেবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে
মো.আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় শীর্ষক কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার
জকিগঞ্জ প্রতিনিধি: পরিবারের অভাব দূর করতে এক বছর আগে ঋণ করে সৌদি আরব গিয়েছিলেন সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের মাতারগ্রামের
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলায় একটি বাড়ির বারান্দা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৫২