admin

প্রকাশিত: 5:52 PM, June 26, 2026

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

স্টাফ রিপোর্টার:
টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন আসেনি। তিনি কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার চাঁদপুর গ্রামের মো. নূর হোসেনের ছেলে ঠিকাদার হাবিবুর রহমান। ক্ষমতার পালাবদলে রাতারাতি ভোল্টেজে রূপ নেওয়া এই ঠিকাদারের বিরুদ্ধে এখন সুনামগঞ্জ জেলা জুড়ে চলছে অনিয়ম, দুর্নীতি ও সরকারি অর্থ আত্মসাতের মহোৎসব।
অনুসন্ধানে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি দলটির উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ‘ভাগিনা’ পরিচয়ে প্রভাব বিস্তার করতেন। সরকার পতনের পর রাতারাতি খোলস বদলে তিনি এখন বিএনপির প্রভাবশালী নেতাদের ‘আত্মীয়’ পরিচয়ে দাপট দেখাচ্ছেন। অভিযোগ রয়েছে, মোটা অঙ্কের টাকার বিনিময়ে সবকিছু ‘ম্যানেজ’ করে পুরো সুনামগঞ্জের অধিকাংশ বড় বড় সরকারি উন্নয়ন কাজের ঠিকাদারি নিজের নিয়ন্ত্রণে রাখছেন তিনি।
বর্তমান সরকারকে বিপাকে ফেলতে এবং উন্নয়ন কাজ প্রশ্নবিদ্ধ করতে হাবিবুর রহমান ইচ্ছাকৃতভাবে নিম্নমানের সামগ্রী ব্যবহার করছেন বলে স্থানীয়দের অভিযোগ। সরকারি সিডিউল ও নির্দেশনার তোয়াক্কা না করে বিভিন্ন উন্নয়ন কাজে চলছে চরম জালিয়াতি।
সরকারি প্রাক্কলন (সিডিউল) অনুযায়ী যেখানে ১ নম্বর উন্নতমানের পাথর দেওয়ার কথা, সেখানে ব্যবহার করা হচ্ছে ৩ নম্বর নিম্নমানের ‘মরা পাথর’।
বিট বালুর ক্ষেত্রে যেখানে সরকারি অনুমোদনে এফএম (ঋরহবহবংং গড়ফঁষঁং) ০.৮ বালু ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে, সেখানে তিনি ব্যবহার করছেন অত্যন্ত নিম্নমানের ০.৪ এফএম-এর বালু। ১ নম্বর ইটের পরিবর্তে দেওয়া হচ্ছে ২ ও ৩ নম্বর গ্রেডের ইট।
রাস্তার টেকসই উন্নয়নের জন্য যেখানে সম্পূর্ণ কাজ বালু দিয়ে ভরাট করার সরকারি নির্দেশনা রয়েছে, সেখানে টাকা বাঁচাতে পুরো এলাকা মাটি দিয়ে ভরাট করা হচ্ছে।
রাস্তার পাশের সুরক্ষামূলক গাইড ওয়ালের থিকনেস (পুরুত্ব) যেখানে পর্যায়ক্রমে ২০, ১৫ ও ১০ ইঞ্চি দেওয়ার কথা, সেখানে পুরো গাইড ওয়ালটিই মাত্র ১০ ইঞ্চি পুরুত্ব দিয়ে শেষ করা হচ্ছে। যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অল্প দিনেই ধসে পড়ার আশঙ্কা রয়েছে।
কেবল ঠিকাদারি কাজেই নয়, হাবিবুর রহমানের বিরুদ্ধে সুনামগঞ্জের বিভিন্ন নদী ও জলাশয় থেকে অবৈধভাবে বালু উত্তোলনেরও গুরুতর অভিযোগ রয়েছে। স্থানীয় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিংবা প্রশাসনকে ‘ম্যানেজ’ করে তিনি এই অবৈধ বালু ব্যবসা ও সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছেন।
অভিযোগ রয়েছে, বর্তমানে বিএনপির কতিপয় নেতার ছত্রছায়ায় থাকার দাবি করলেও নেপথ্যে সাবেক আওয়ামী লীগ নেতাদের সাথে তার গভীর যোগাযোগ ও আর্থিক লেনদেন এখনো বজায় রয়েছে। টাকার জোরে তিনি যেন আইন ও নিয়মের ঊর্ধ্বে অবস্থান করছেন।
এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সুনামগঞ্জের সচেতন নাগরিক সমাজ ও স্থানীয় বাসিন্দারা জানান, রাজনৈতিক পটপরিবর্তন হলেও হাবিবের মতো দুর্নীতিবাজ ঠিকাদারদের কারণে সরকারের কোটি কোটি টাকার উন্নয়ন প্রকল্প ভেস্তে যাচ্ছে। তার এসব অপকর্মের বিরুদ্ধে অতি দ্রুত দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ও তদন্তের দাবি জানিয়েছেন তারা। বিষয়টি নিয়ে ঠিকাদার হাবিবের মুঠোফোনে কয়েকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেন নি।


সর্বশেষ সংবাদ

গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত

গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত

মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন, দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি হলো মাধ্যমিক পর্যায়। এ সময় অর্জিত

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি

পূজার স্থান সম্প্রসারণ ও মন্দির সংস্কারের উদ্যোগ সব বাধা-বিপত্তি ও প্রতিকূলতা কাটিয়ে সিলেটের ঐতিহ্যবাহী শ্রী শ্রী ঝালোপাড়া নৃসিংহ জিউর মন্দির

হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগরের কার্যক্রম শুরু

হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগরের কার্যক্রম শুরু

হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগর-এর নবগঠিত আহবায়ক কমিটি।

সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের মতবিনিময় সভা

সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের মতবিনিময় সভা

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম বলেছেন, বর্তমান বিএনপি সরকার দেশনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেটের পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের সেবার মানোন্নয়ন এবং ব্যবসায়িক অগ্রযাত্রাকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে ‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা

কাজী নজরুল বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব

নগর বিএনপি নেতা জাকির মজুমদারের মৃত্যুতে সিউক চেয়ারম্যান কয়েস লোদীর শোক

নগর বিএনপি নেতা জাকির মজুমদারের মৃত্যুতে সিউক চেয়ারম্যান কয়েস লোদীর শোক

সিলেট নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট উন্নয়ন