admin
প্রকাশিত: 5:12 PM, January 25, 2026
বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথ উপজেলার পীরের বাজারে মাছের মেলায় তোলা একটি বিশাল আকারের বাঘাইড় মাছের দাম হাঁকা হয়েছে ২ লাখ ৬০ হাজার টাকা। ৬০-৬৫ কেজি ওজনের বিপন্ন এ মাছটি শেরপুরের কুশিয়ারা নদী থেকে ধরে আনা। মেলায় এ মাছটি ছিলো সবচেয়ে বড়। মাছটি এক নজর দেখতে উপচে পড়েন দর্শনার্থীরা।
গতকাল শনিবার দুপুর থেকে ৪র্থ বারের মতো পীরের বাজারে এ মেলা বসে। মেলায় ছিলো দেশি-বিদেশি ও সামুদ্রিক মাছের সমাহার। বিশাল এ বাঘাইড়টি নিয়ে আসে শেরপুরের মৎস্য ব্যবসায়ী ছয়ফুল মিয়া। কথা হলে তিনি জানান, ‘শেরপুরের কুশিয়ারা নদীতে জেলেদের জালে ধরা পড়ে এ বাঘাইড়টি। আমরা বিক্রির উদ্দেশ্যে তাদের কাছ থেকে ক্রয় করে মেলায় নিয়ে আসি। মাছটি তোলার পর থেকেই এক নজর দেখতে মেলায় আসা সবাই দোকানের সামনে ভিড় করছে। দাম চেয়েছি, ২ লাখ ৬০ হাজার। দেখা যাক, কত টাকায় বিক্রি করতে পারি।
স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজার উৎসবকেন্দ্রিক কেনাকাটাকে পুঁজি করে সিলেটের পোশাকের দোকানগুলোতে চলছে মূল্যছাড়ের ছড়াছড়ি। বিভিন্ন ফ্যাশন হাউজ ও পোশাকের দোকানে
বিশ্বনাথ প্রতিনিধি: আসন্ন ২নং খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নবাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের এক মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়শন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শনিবার (১৭
আক্তার হোসেন: নগরবাসীর জীবন ও স্বাস্থ্যসেবা নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ আর দেওয়া হবে না। স্বাস্থ্য খাতের চরম বিশৃঙ্খলা, লাইসেন্সবিহীন ব্যবসা
স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহাসিক দক্ষিণ সুরমার ভাবমূর্তি এখন এক চরম সংকটের মুখে। স্থানীয় সচেতন মহলের চরম ক্ষোভ আর উদ্বেগের কারণ
স্টাফ রিপোর্টার: সিলেট, শ্রীমঙ্গল ও শায়েস্তাগঞ্জ রুটের ট্রেনের টিকিট সাধারণ যাত্রীদের কাছে এখন সোনার হরিণ। কাউন্টারে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনি সংলগ্ন ‘খান বোর্ডিং’ নিয়ে চাঞ্চল্যকর খবর প্রকাশের পর এবার একই এলাকার আরেকটি হোটেলের
সিলেটের নারী ক্রীড়াঙ্গনে নতুন নেতৃত্বের প্রত্যয় স্টাফ রিপোর্টার: সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া