admin
প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট জেলা শাখার উদ্যোগে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সিলেট নগরীর টুলটিকরস্থ স্পোর্টস ওয়ার্ল্ডে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিলেট জেলা এনসিপির আহ্বায়ক জুনেদ আহমদের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক ও ঈদ উদযাপন কমিটির আহ্বায়ক হিফজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফ।
বক্তব্যে প্রকৌশলী কামরুল আরিফ বলেন, সংগঠনের আদর্শকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে এবং দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঈদ পুনর্মিলনী কেবল উৎসব নয়, এটি পারস্পরিক সম্পর্ক ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির একটি অন্যতম মাধ্যম।
দিনব্যাপী এই আয়োজনে ঈদ পুনর্মিলনী উপলক্ষে বিভিন্ন ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টের আয়োজন করা হয়, যা উপস্থিত নেতাকর্মীদের মাঝে বাড়তি উদ্দীপনার সৃষ্টি করে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করেন জেলা নেতৃবৃন্দ। এ সময় সিলেট জেলা এনসিপির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও মাঠপর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা আগামী দিনে জেলার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে এনসিপির সক্রিয়তা আরও বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কথা ভাবছেন না বলে জানিয়েছেন মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের সাংবাদিক
জৈন্তাপুর প্রতিনিধি: সংগীত, আনন্দ আড্ডা আর ঐতিহ্যবাহী পান্তা-ইলিশের আয়োজনে সিলেটের তামাবিল হাইওয়ে থানায় উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ। মঙ্গলবার
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে গত ১২ এপ্রিল রাতে রাস্তায় পাওয়া সদ্য জন্মজাত নবজাতক কন্যা শিশুকে প্রশাসনিক আশ্রয় দেওয়া হল সিলেট
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজারে বুকী নদীর অস্তিত্ব রক্ষা, অবৈধ দখল উচ্ছেদ এবং দূষণ রোধে কঠোর অবস্থান নিয়েছে জাতীয়
সিলেটের দক্ষিণ সুরমার ল²ীপুর সুনামপুর হাফিজ আব্দুল মান্নান হিফজুল কুরআন মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ‘হাফিজ মরহুম ময়না
স্টাফ রিপোর্টার: গত সংসদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ে অনেক সমীকরণ পাল্টে দিয়েছিল বিএনপি। চমক এসেছিল কয়েকটি আসনে। জয়ও পেয়েছে। এখন হিসাব
স্টাফ রিপোর্টার: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, টেকসই অর্থনৈতিক ব্যবস্থাপনার জন্য করের আওতা বাড়ানো অপরিহার্য। তবে আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে
ছুটির নোটিশ নববর্ষ উপলক্ষে সিলেটের সংবাদ-এর সকাল বিভাগ আজ বন্ধ থাকবে। আগামীকাল বুধবার পত্রিকা প্রকাশিত হবে না। সিলেটের সংবাদ অনলাইন