admin
প্রকাশিত: ৯:৫৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৬
স্টাফ রিপোর্টার:
সিলেটে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। ‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট বাংলাদেশ’ ¯েøাগানকে সামনে রেখে গতকাল মঙ্গলবার নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরবর্তীতে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ এরফান উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, “ন্যায়বিচার সকল নাগরিকের মৌলিক অধিকার। আর্থিকভাবে অসচ্ছল ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে আইনগত সহায়তা কার্যক্রম মানুষের মধ্যে ন্যায়বিচারের প্রতি আস্থা বাড়াচ্ছে।”
তিনি আরও উল্লেখ করেন যে, একসময় আইনগত সহায়তা মূলত বেসরকারি উদ্যোগে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে রাষ্ট্রীয়ভাবে তা বিস্তৃত ও কার্যকর হয়েছে। জেলা লিগ্যাল এইড অফিসে ধনী-গরিব নির্বিশেষে সবাই বিনামূল্যে আইনি পরামর্শ গ্রহণ করতে পারেন। সভাপতি সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলভাবে কাজ করার এবং সাধারণ মানুষকে এই সেবা সম্পর্কে সচেতন হওয়ার আহŸান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর দায়রা জজ (ভারপ্রাপ্ত) রাজীব কুমার বিশ্বাস, শ্রম আদালতের সিনিয়র জেলা জজ নুরুল আলম মোহাম্মদ নিপু, দ্রæত বিচার ট্রাইব্যুনালের জেলা জজ স্বপন কুমার সরকার, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আবু ওবাইদা, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমাম হোসেন।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা পাবলিক প্রসিকিউটর মো. আশিকুর রহমান, মহানগর পাবলিক প্রসিকিউটর বদরুল আহমদ চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম ইয়াহিয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুবায়ের বখত জুবের। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও সংস্থার কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা সভায় অংশ নেন। বক্তারা সম্মিলিত প্রচেষ্টায় সরকারি আইনি সহায়তা কার্যক্রমকে ভবিষ্যতে আরও শক্তিশালী ও বেগবান করার আশাবাদ ব্যক্ত করেন।
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের দ্বি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর স্টেশন রোডের লেইছ সুপার মার্কেটস্থ প্রেসক্লাব
সাংবাদিকতা রাষ্ট্র, সমাজ ও জনগণের মাঝে সেতুবন্ধন হিসেবে কাজ করে। সমাজের নানা ঘটনা, সমস্যা, সম্ভাবনা, সাফল্য ও সংকটের চিত্র সত্যনিষ্ঠভাবে
বর্তমান বিশ্বায়নের যুগে খাবার শুধু ক্ষুধা মেটানোর উপকরণ নয়; এটি একটি সংস্কৃতি, একটি পরিচয় এবং একটি গল্প। সেই গল্পকে বিশ্বমঞ্চে
পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন কুমিল্লা রেল স্টেশনের পাশেই দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে ছিল একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। একদিকে আধুনিক ও
স্টাফ রিপোর্টার: সিলেটে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। ‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট
স্টাফ রিপোর্টার: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আসন্ন সিলেট সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতির অংশ হিসেবে বাশিয়া খাল
স্টাফ রিপোর্টার: সিলেটের নবাগত বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, সরকারের জনকল্যাণমূলক ও ভালো কাজে সফলতার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।
আগামী ২ মে শনিবার সিলেট সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই সফরকে ঘিরে উজ্জীবিত হয়ে উঠেছে সিলেটের রাজনৈতিক