admin

প্রকাশিত: 4:18 PM, April 4, 2026

ওসমানীনগরে অবৈধ র‌্যাফেল ড্র: একজনের কারাদণ্ড, সরঞ্জাম জব্দ

ওসমানীনগরে অবৈধ র‌্যাফেল ড্র: একজনের কারাদণ্ড, সরঞ্জাম জব্দ

ওসমানীনগর প্রতিনিধি:

সিলেটের ওসমানীনগর উপজেলায় বারুণী মেলার নামে অবৈধভাবে র‌্যাফেল ড্র’র টিকিট বিক্রির দায়ে এক ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার গোয়ালাবাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম রিপন মিয়া, তিনি তেরা মিয়ার ছেলে। আদালত তাকে ২০০ টাকা অর্থদণ্ড এবং ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অভিযানকালে টিকিট বিক্রির কাজে ব্যবহৃত একটি টমটম গাড়ি ও বিপুল পরিমাণ অবৈধ টিকিট জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বারুণী মেলাকে কেন্দ্র করে উপজেলার তাজপুর বাজারের পশ্চিম পাশে ওয়াবদার মাঠে র‌্যাফেল ড্র এবং তাজপুর বাজারে মেলার আয়োজন করা হয়েছিল। তবে মেলা বা র‌্যাফেল ড্র আয়োজনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি।

বিগত কয়েক দিন ধরে উপজেলার বিভিন্ন বাজারে ২০ টাকা মূল্যের এই টিকিট বিক্রি করা হচ্ছিল। প্রথম পুরস্কার হিসেবে মোটরসাইকেল রাখার প্রলোভন দেখানোয় সাধারণ মানুষ এই প্রতারণার শিকার হচ্ছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে গোয়ালাবাজারে ঝটিকা অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা বলেন, “প্রশাসনের অনুমতি ছাড়া মেলা বা র‌্যাফেল ড্র আয়োজন সম্পূর্ণ অবৈধ। এই অবৈধ কার্যক্রমের খবর পেয়ে আমরা অভিযান পরিচালনা করেছি। জনস্বার্থে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম বন্ধে আমাদের নজরদারি আরও জোরদার করা হবে।” উল্লেখ্য, প্রশাসনের অনুমতি ছাড়া উপজেলার কোথাও কোনো ধরনের মেলা বা জুয়া-সদৃশ র‌্যাফেল ড্র আয়োজন না করার জন্য কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

প্রবাসী বিএনপিতে সাংগঠনিক দ্বন্দ্ব ফের আলোচনায় ফ্রান্সে জয়নুল আবেদীন ফারুককে সংবর্ধনা ঘিরে যুবদলের সংঘর্ষ

প্রবাসী বিএনপিতে সাংগঠনিক দ্বন্দ্ব ফের আলোচনায় ফ্রান্সে জয়নুল আবেদীন ফারুককে সংবর্ধনা ঘিরে যুবদলের সংঘর্ষ

স্টাফ রিপোর্টার: বীর মুক্তিযোদ্ধা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুকের ফ্রান্স সফরকে কেন্দ্র করে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে

আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অপরিহার্য: এমপি এমরান চৌধুরী

আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অপরিহার্য: এমপি এমরান চৌধুরী

‎সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আয়কর আইন ও বিধিমালা অত্যন্ত গতিশীল। রাষ্ট্র পরিচালনার জন্য রাজস্ব সংগ্রহে

জিয়া মঞ্চ গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

জিয়া মঞ্চ গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) সিলেট জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো:

সিলেটের চা শিল্প সবুজ সমৃদ্ধির অন্তরালে চা শ্রমিকের জীবনসংগ্রাম উৎফল বড়ুয়া

সিলেটের চা শিল্প সবুজ সমৃদ্ধির অন্তরালে চা শ্রমিকের জীবনসংগ্রাম উৎফল বড়ুয়া

বাংলাদেশের অর্থনীতির ইতিহাসে চা শিল্প একটি গৌরবময় অধ্যায়। সবুজে মোড়ানো সিলেটের পাহাড়ি ঢালে বিস্তৃত চা-বাগান শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয়;

জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা

জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

পরিবেশ রক্ষা ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) জাতীয় কমিটি ও সিলেট অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে

কর আইনজীবী সমিতির ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কর আইনজীবী সমিতির ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কর অঞ্চল-সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, করদাতাদের নিরবচ্ছিন্ন ও সহজ সেবা প্রদান নিশ্চিত করতে এবং দেশের অর্থনৈতিক ভিত

কণ্ঠ ও যন্ত্রের মেলবন্ধনে নতুন দিগন্ত সিলেট মিউজিক এসোসিয়েশনের প্রতিষ্টাকালীন কমিটি ঘোষণা

কণ্ঠ ও যন্ত্রের মেলবন্ধনে নতুন দিগন্ত সিলেট মিউজিক এসোসিয়েশনের প্রতিষ্টাকালীন কমিটি ঘোষণা

সিলেটের কণ্ঠ ও যন্ত্রশিল্পীদের সুসংগঠিত করার লক্ষ্যে ‘সিলেট মিউজিক অ্যাসোসিয়েশন’-এর ২০২৬–২০২৯ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।