admin
প্রকাশিত: 12:24 PM, August 26, 2026
জৈন্তাপুর প্রতিনিধি:
জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব শিক্ষার্থীর হাতে সম্মাননা পত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার মূল ভিত্তি শুধু ভালো ফলাফল নয়; বরং নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সৎ নাগরিক হিসেবে গড়ে ওঠাই শিক্ষার আসল উদ্দেশ্য। আজ যারা কৃতিত্ব দেখিয়েছে, তারাই আগামী দিনে সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব দেবে। মেধাবীদের এগিয়ে নিতে এবং তাদের ভবিষ্যৎ পথচলা মসৃণ করতে সমাজের সর্বস্তরের মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা।
জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের আহ্বায়ক আব্দুল হালিমের সভাপতিত্বে এবং সদস্য হাফিজ রফিকুল ইসলাম রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, নটরডেম কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মনোজ কুমার সেন এবং প্রবীণ শিক্ষক সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, ফাউন্ডেশনের সদস্য সচিব ক্লেমেন্ট চিশিম বর্ষা, জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাসুক মিয়া, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমদ, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সরকার এবং অভিভাবক ও সাংবাদিকবৃন্দ।
বক্তারা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং শিক্ষাক্ষেত্রে উন্নয়নের এই ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে উৎসবমুখর পরিবেশে অতিথিরা শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা পত্র তুলে দেন।
জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার
সুনামগঞ্জ প্রতিনিধি: যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ
বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।
চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, অনুদানের অর্থ এবং অসহায়-দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে