admin
প্রকাশিত: 11:37 AM, December 6, 2025
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত দুই যাত্রীর লাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ বিদেশী সিগারেট ও সর্বাধুনিক মডেলের ৬টি আইফোন ১৭ প্রো জব্দ করেছে কাস্টমস বিভাগ।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২৪৮ ফ্লাইটে দুবাই থেকে আগত ওই দুই যাত্রীর লাগেজ থেকে এসব পণ্য উদ্ধার করা হয়।
সহকারী কাস্টমস কর্মকর্তা মো. মুমিনুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস ও গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা মো. আবু তৌহিদকে আটক করা হয়। তল্লাশিতে তার লাগেজ থেকে বিদেশী ব্র্যান্ডের বিপুল পরিমাণ সিগারেট ও ৩টি আইফোন পাওয়া যায়।
তল্লাশির সময় আরও এক যাত্রী তার লাগেজ ফেলে পালানোর চেষ্টা করলে সেটিও জব্দ করা হয়। পরে ওই লাগেজে তল্লাশি চালিয়ে আবু তৌহিদের লাগেজের সমপরিমাণ সিগারেট ও আরও ৩টি আইফোন উদ্ধার করা হয়।
মোট দুই যাত্রীর লাগেজ থেকে ১ লাখ ১১ হাজার ৮০০ শলাকা বিদেশী সিগারেট জব্দ করা হয়েছে।
প্রাথমিক হিসাবে জব্দকৃত সিগারেট ও মোবাইল ফোনের বাজারমূল্য প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানায়, জব্দকৃত পণ্য রাষ্ট্রীয় অনুকূলে বাজেয়াপ্তের প্রক্রিয়া সম্পন্ন করার পর সংশ্লিষ্ট যাত্রী বিমানবন্দর ত্যাগ করেন।
জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার
সুনামগঞ্জ প্রতিনিধি: যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ
বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।
চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, অনুদানের অর্থ এবং অসহায়-দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে