admin

প্রকাশিত: ৫:৫৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৫

ওসমানী বিমানবন্দর বদলে দেওয়া নেপথ্যের কারিগর এবার রুমার ইউএনও

ওসমানী বিমানবন্দর বদলে দেওয়া নেপথ্যের কারিগর এবার রুমার ইউএনও

sylhettoday 24 - 11

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে শৃঙ্খলায় ফিরিয়ে আনার নেপথ্যের কারিগর হিসেবে পরিচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এমদাদুল হক শরীফকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৬ নভেম্বরের এক প্রজ্ঞাপনে তাকে বান্দরবান জেলার রুমা উপজেলায় ইউএনও হিসেবে নিয়োগ দেওয়া হয়।

দীর্ঘদিন ধরে যাত্রী হয়রানি, অবৈধ পার্কিং, চুরি–চক্র, অতিরিক্ত ফি আদায় ও ভিক্ষুকদের দৌরাত্ম্যের কারণে ওসমানী বিমানবন্দর সমালোচনার মুখে ছিল। চলতি বছরের মে মাসে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদানের পর ধারাবাহিক অভিযান, কঠোর নজরদারি ও দ্রুত প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি বদলে দেন এমদাদুল হক শরীফ। বর্তমানে বিমানবন্দরটিকে আগের তুলনায় অনেক বেশি শৃঙ্খলাপূর্ণ ও যাত্রীবান্ধব বলা হচ্ছে।

হয়রানি প্রতিরোধে ৭০টিরও বেশি মোবাইল কোর্ট

গত তিন মাসে যাত্রী হয়রানি, অবৈধ পার্কিং, পোস্টার-স্টিকার লাগানো, ভিক্ষাবৃত্তি, নিরাপত্তাকর্মীদের সঙ্গে অসদাচরণ ও এয়ারলাইন্স সেবা ব্যত্যয়সহ বিভিন্ন অভিযোগে ৭০টিরও বেশি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিমানবন্দরের সাতটি পয়েন্টে অভিযোগ গ্রহণের জন্য স্ট্যান্ডবোর্ড স্থাপন করা হয়, যার মাধ্যমে ফোন, হোয়াটসঅ্যাপ ও ইমেইলে সরাসরি নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ জানানো সহজ হয়েছে।

লোডার চক্র নির্মূল—যাত্রীদের স্বস্তি

দীর্ঘদিন ধরে ৪০–৫০ জনের একটি লোডার চক্র যাত্রীদের লাগেজ গাড়িতে তুলে দিয়ে জোরপূর্বক টাকা আদায় করত। ধারাবাহিক অভিযানে অন্তত ১০ জনকে কারাদণ্ড দেওয়া হয়। চক্রটি এখন পুরোপুরি নির্মূল হওয়ায় যাত্রীদের অভিযোগ প্রায় শূন্যে নেমে এসেছে।

ডলার-পাউন্ড চাওয়া ভিক্ষুকেদের উৎখাত

বিমানবন্দরে ভিক্ষুকদের ইংরেজিতে অর্থ চাইতে দেখা যেত নিয়মিত। তদন্তে জানা যায়, তাদের অনেকেই আর্থিকভাবে সক্ষম। নিয়মিত অভিযান চালিয়ে তাদের স্থানীয় জনপ্রতিনিধিদের জিম্মায় হস্তান্তর ও কঠোর নজরদারির মাধ্যমে পুরো এলাকা ভিক্ষুকমুক্ত করা হয়।

অবৈধ পার্কিংয়ে শৃঙ্খলা ফিরিয়ে জরিমানা

নো-পার্কিং জোনে গাড়ি রেখে যাত্রী চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে গত তিন মাসে ৫০ জনের বেশি চালককে জরিমানা করা হয়েছে। এর ফলে নো পার্কিং এলাকায় শৃঙ্খলা ফিরে এসেছে এবং নিরাপত্তা ঝুঁকিও কমেছে।

অতিরিক্ত ফি নিলে জরিমানা

পাবলিক টয়লেটে ৫ টাকার পরিবর্তে ১০ টাকা নেওয়া ইজারাদারকে ৩০ হাজার টাকা জরিমানা করে ফি সংশোধন করতে বাধ্য করা হয়। যাত্রীছাউনিতে পোস্টার লাগানোয় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভাঙা মনিটরের ক্ষতিপূরণ ১১ লাখ টাকা আদায়

লন্ডন-সিলেট ফ্লাইটে বিমানের একটি মনিটর ভাঙায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষে এক যাত্রীর কাছ থেকে ১১ লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়—যা দেশের বিমানবন্দর ইতিহাসে দৃষ্টান্তমূলক ঘটনা।

এ ছাড়া কেবিন ক্রুকে উত্ত্যক্ত করার ঘটনায় ১ লাখ টাকা জরিমানা, নিরাপত্তাকর্মীদের কাজে বাধা দিলে কঠোর ব্যবস্থা এবং অতিরিক্ত মূল্য নেওয়ায় এক দোকানকে ৫০ হাজার টাকা জরিমানাসহ বিভিন্ন পদক্ষেপ বিমানবন্দরের সার্বিক পরিবেশকে বদলে দিয়েছে।

যাত্রীদের প্রশংসা

যাত্রী, প্রবাসী ও বিমানবন্দর ব্যবহারকারীরা বলছেন—আগের তুলনায় হয়রানি কমেছে, শৃঙ্খলা বেড়েছে এবং সেবার মান দৃশ্যমানভাবে উন্নত হয়েছে। আন্তর্জাতিক মান বজায় রাখতে এসব পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

আগামীর প্রত্যাশা

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এমদাদুল হক শরীফ আশা প্রকাশ করেছেন—বিমানবন্দরের দায়িত্বে ভবিষ্যতে যে কর্মকর্তা আসবেন তিনিও এই শৃঙ্খলা ও নিয়মতান্ত্রিক পরিবেশ বজায় রাখবেন।


সর্বশেষ সংবাদ

ছুটি

ছুটি

ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৭ মে থেকে ৪ জুন ২০২৬ পর্যন্ত ‘দৈনিক সিলেটের সংবাদ’-এর প্রিন্ট সংস্করণ প্রকাশনা বন্ধ থাকবে। তবে

ঈদ শুভেচ্ছা 

ঈদ শুভেচ্ছা 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দৈনিক সিলেটের সংবাদ-এর পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ‘ঈদ মোবারক’। -সম্পাদক

খন্দকার মুক্তাদিরের  ঈদ শুভেচ্ছা

খন্দকার মুক্তাদিরের  ঈদ শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার:  পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প,

হুমায়ুন কবিরের  ঈদ শুভেচ্ছা

হুমায়ুন কবিরের  ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপি যুগ্ম মহাসচিব

কয়েস লোদীর  ঈদ শুভেচ্ছা 

কয়েস লোদীর  ঈদ শুভেচ্ছা 

স্টাফ রিপোর্টার:  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর

মিজান চৌধুরীর  ঈদ শুভেচ্ছা

মিজান চৌধুরীর  ঈদ শুভেচ্ছা

ছাতক-দোয়ারাবাজার ও সুনামগঞ্জ জেলাসহ সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি জাতীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা পরিষদের

মাওলানা হাবিবুর রহমানের ঈদ শুভেচ্ছা

মাওলানা হাবিবুর রহমানের ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট-১ আসন ( মহানগর ও সদর) এর বাসিন্দা ও সর্বস্তরের সিলেটবাসীকে শুভেচ্ছা ঈদ মুবারক জানিয়েছেন জামায়াতের

SAF-এর অষ্টম ঈদ বাণিজ্য মেলায়  প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা

SAF-এর অষ্টম ঈদ বাণিজ্য মেলায়  প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা

মো. জুনেদ আহমদ, ফ্রান্স:  গত রবিবার ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন Solidaries আজি France (SFA)-এর উদ্যোগে অষ্টম