admin

প্রকাশিত: 6:12 AM, October 26, 2026

জামায়াত নেতা লোকমানকে ঘিরে গুঞ্জন

জামায়াত নেতা লোকমানকে ঘিরে গুঞ্জন

রুকনিয়াত স্থগিতের খবর উড়িয়ে দিল দল

সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে, নিজ দল জামায়াতে ইসলামীর ভেতরে তিনি আবারও সাংগঠনিক শাস্তির মুখোমুখি হয়েছেন এবং তার রুকনিয়াত (দলের পূর্ণাঙ্গ সদস্যপদ) সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে সিলেট জেলা জামায়াতের শীর্ষ নেতারা এই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

দক্ষিণ সুরমার বাসিন্দা লোকমান আহমদ একসময়ে ছাত্রশিবিরের প্রভাবশালী নেতা ছিলেন। জয়নাল-লোকমান জুটি একসময় সিলেটে ছাত্রশিবিরের ‘ট্রেডমার্ক’ হিসেবে পরিচিত ছিলেন। শিবিরের রাজনীতি পেরিয়ে তিনি জামায়াতে যোগ দেন এবং পরবর্তীতে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। গত জাতীয় সংসদ নির্বাচনে তিনি সিলেট-৩ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ছিলেন। তবে জোটগত রাজনৈতিক সমীকরণের স্বার্থে তিনি শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ান। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও তিনি বিভিন্ন সময়ে আলোচনায় এসেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াত ঘরোয়া ও শুভাকাক্সক্ষী সূত্রে জানা গেছে, সাম্প্রতিক কয়েকটি ঘটনার জেরে লোকমান আহমদের বিরুদ্ধে দলীয় শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগেও একাধিকবার তার রুকনিয়াত স্থগিত করা হলেও পরবর্তীতে তিনি তা ফিরে পেয়েছিলেন। এবারের গুঞ্জনের পেছনে মূলত দুটি প্রধান কারণের কথা বলা হচ্ছে:
সাম্প্রতিক সময়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অনিয়ম, দুর্নীতি ও রোগী সেবা ব্যাহত হওয়ার প্রতিবাদে লোকমান আহমদ একটি সামাজিক কর্মসূচি পালন করেন, যা সংশ্লিষ্ট মহলে বেশ সাড়া ফেলেছিল। আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার বিষয়ে তিনি সরব রয়েছেন এবং দলীয় ফোরামেও বিষয়টি জানিয়েছেন।

এদিকে, সিলেট মহানগর জামায়াত ইতোমধ্যে আসন্ন সিসিক নির্বাচনে মেয়র পদে নগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুলকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেছে এবং নেতাকর্মীরা তার পক্ষে মাঠে সক্রিয় রয়েছেন। এই পরিস্থিতিতে অন্য কারও প্রার্থিতার গুঞ্জন বা তৎপরতা দলের জন্য বিব্রতকর বলে মনে করা হচ্ছে।

এর আগে গণ-অভ্যুত্থানের পর সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনালকেন্দ্রিক একটি পরিবহনের কাউন্টার দখল, ব্যবসা পরিচালনা এবং জেলা পরিবহন মালিক সমিতির কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরেও তার নাম আলোচনায় এসেছিল এবং সে সময় তাকে সতর্ক করা হয়েছিল বলে জানা যায়।

জামায়াতের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে লিখিত বা মৌখিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। সিলেট জামায়াতের নীতি অনুযায়ী, দলের অভ্যন্তরীণ শাস্তিমূলক বা সাংগঠনিক বিষয়গুলো একান্তই দলের নিজস্ব এবং তা সাধারণত বাইরে প্রকাশ পায় না।

এ বিষয়ে সিলেট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল জয়নাল আবেদীন গণমাধ্যমকে জানান, লোকমান আহমদের বিরুদ্ধে রুকনিয়াত স্থগিতের যে খবর রটেছে, তার কোনো সত্যতা নেই। সংগঠনের অভ্যন্তরীণ খবর কখনো এভাবে প্রকাশ্যে আসে না; যদি কেউ গুরুতর অপরাধে বরখাস্ত বা বহিষ্কার হন, কেবল তখনই তা প্রকাশ পায়।

তিনি আরও স্পষ্ট করেন যে, ওসমানী হাসপাতাল নিয়ে লোকমান আহমদ যে কর্মসূচি পালন করেছেন তা সম্পূর্ণ তার ব্যক্তিগত ও সামাজিক দায়বদ্ধতা থেকেই করেছেন। এছাড়া দলীয় ফোরামে যে কেউ প্রার্থিতা চাইতে পারেন এবং দলে একাধিক প্রার্থী থাকাও স্বাভাবিক। এসব অভিযোগ বা শাস্তির গুঞ্জন তিনি দৃঢ়ভাবে নাকচ করে দিয়েছেন।

এ বিষয়ে লোকমান আহমদের মন্তব্য জানার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।


সর্বশেষ সংবাদ

দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগ

দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগ

মন্ত্রী, জেলা প্রশাসক, পুলিশ কমিশনারের কাছে আবেদন সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি,

জামায়াত নেতা লোকমানকে ঘিরে গুঞ্জন

জামায়াত নেতা লোকমানকে ঘিরে গুঞ্জন

রুকনিয়াত স্থগিতের খবর উড়িয়ে দিল দল সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও

একসময়ের আ’লীগ ঘনিষ্ঠ বাবা-ছেলে এখন বিএনপিতে

একসময়ের আ’লীগ ঘনিষ্ঠ বাবা-ছেলে এখন বিএনপিতে

রাজনীতিতে রূপ বদল রাজনীতিতে সুবিধাবাদ আর রাতারাতি দলবদলের এক চাক্ষুষ উদাহরণ হয়ে উঠেছেন সিলেটের এক বাবা ও ছেলে। পটপরিবর্তনের পর

‎‎জামিন আর ক্ষমতার ছায়ায় বহাল তবিয়তে অন্ধকার জগতের কারবারিরা

‎‎জামিন আর ক্ষমতার ছায়ায় বহাল তবিয়তে অন্ধকার জগতের কারবারিরা

ভাগারপাড়ের অপরাধ সাম্রাজ্য ‎সিলেটের জালালাবাদ থানার ভাগারপাড় গ্রামে ১৪ বছরের কিশোর মহিন হাসান বাপ্পিকে নৃশংস হত্যাচেষ্টার পর উত্তাল হয়ে উঠেছিল

‘হৃদয়ে জকিগঞ্জ’-এর সংবাদ সম্মেলন জকিগঞ্জে ১০ মাসে অন্তত ৮ ডাকাতির খবর, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্স ৩১ অক্টোবর মাদকবিরোধী জনসভা

‘হৃদয়ে জকিগঞ্জ’-এর সংবাদ সম্মেলন জকিগঞ্জে ১০ মাসে অন্তত ৮ ডাকাতির খবর, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্স ৩১ অক্টোবর মাদকবিরোধী জনসভা

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে মাদকের বিস্তার, ধারাবাহিক চুরি-ডাকাতি ও জননিরাপত্তা নিয়ে বাড়তে থাকা উদ্বেগের প্রেক্ষাপটে আগামী ৩১ অক্টোবর মাদকবিরোধী জনসভার

আলোকিত সমাজ ও রাষ্ট্র গঠনে কোরআন সুন্নাহর আদর্শ অনুসরণের বিকল্প নেই : ভিসি প্রফেসর ড. তাজ উদ্দিন

আলোকিত সমাজ ও রাষ্ট্র গঠনে কোরআন সুন্নাহর আদর্শ অনুসরণের বিকল্প নেই : ভিসি প্রফেসর ড. তাজ উদ্দিন

লিডিং ইউনিভার্সিটি সিলেটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. তাজ উদ্দিন বলেছেন, আলোকিত সমাজ ও রাষ্ট্র গঠনে কোরআন-সুন্নাহর আদর্শ অনুসরণের বিকল্প নেই।

স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে : তাহসিনা রুশদীর লুনা এমপি

স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে : তাহসিনা রুশদীর লুনা এমপি

বিশ্বনাথ প্রতিনিধি: লেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের শাহবাজপুর গ্রামে ফ্রি চক্ষু ও দন্ত চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে প্রায় সাত শতাধিক দরিদ্র

সিলেট ট্যুরিস্ট ক্লাবের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ‎সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে হবে: কয়েস লোদী

সিলেট ট্যুরিস্ট ক্লাবের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ‎সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে হবে: কয়েস লোদী

‎‎সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে একটি পূর্ণাঙ্গ পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত