admin

প্রকাশিত: 7:42 AM, May 23, 2026

কমেছে সবজির দাম, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি

কমেছে সবজির দাম, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি

স্টাফ রিপোর্টার:

সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে কমেছে প্রায় সব ধরনের সবজির দাম। তবে অপরিবর্তিত রয়েছে মুরগির বাজার। গতকাল শুক্রবার সিলেটের বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজারগুলো ঘুরে দেখা যায়, গ্রীষ্মকালীন সবজির দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত কমেছে।

করলা কেজিতে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। ঢেঁড়স ৪০ থেকে ৫০ টাকা, পটল ৫০ থেকে ৬০ টাকা, কচুরমুখী ৮০ থেকে ১০০ টাকা ও বরবটি কেজিতে ৩০ টাকা কমে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়।

এ ছাড়া বেগুন কেজিতে ৪০ টাকা কমে প্রকারভেদে ৫০ থেকে ১০০ টাকা, কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা, চিচিঙ্গা কেজিতে ৩০ টাকা কমে ৫০ টাকা, সাজনা কেজিতে ৪০ টাকা কমে ১২০ থেকে ১৪০ টাকা ও ধুন্দল হাইব্রিড বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে। কাঁচা আমের দাম প্রকারভেদে ৪০ থেকে ৬০ টাকা কেজি।

কাঁচামরিচ কেজিতে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকায়। পেঁপে ৭০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, দেশি শসা কেজিতে ৫০ টাকা কমে ৪০ থেকে ৬০ টাকা ও হাইব্রিড শসা বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজিতে।

বাজারগুলোতে এক হালি লেবু বিক্রি হচ্ছে ১০ থেকে ৩০ টাকায়। দেশি ধনেপাতা ২০০ টাকা, হাইব্রিড ধনেপাতা ১৫০ টাকা, কাঁচা কলা হালি ৪০ টাকা, চাল কুমড়া প্রতিপিস ৫০ টাকা ও ক্যাপসিকাম ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে সব ধরনের মুরগি। সোনালি কক মুরগি কেজি ৩২০ টাকা, সোনালি হাইব্রিড ২৯০ টাকা, লাল লেয়ার ৩০০ টাকা, সাদা লেয়ার ২৯০ টাকা, ব্রয়লার ১৭০ টাকা ও দেশি মুরগি ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাংসের বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজিতে। গরুর কলিজা ৮০০ টাকা, মাথার মাংস ৪৫০ টাকা, গরুর বট ৪০০ থেকে ৪৫০ টাকা ও খাসির মাংস বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ টাকা কেজিতে।

সবজির মধ্যে টমেটো প্রকারভেদে ৬০ থেকে ৮০ টাকা, দেশি গাজর ৬০ থেকে ৮০ টাকা, মুলা ৭০ টাকা, ফুলকপি প্রতিপিস ৬০ থেকে ৭০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা ও লাউ ৫০ থেকে ৬০ টাকা পিস দরে বিক্রি হচ্ছে।

শাকের বাজারে লাল শাক আঁটি ১৫ টাকা, লাউ শাক ৪০ টাকা, কলমি শাক দুই আঁটি ২০ টাকা, পুঁই শাক ৩০ টাকা, ডাটা শাক দুই আঁটি ২০ টাকা ও পালং শাক দুই আঁটি ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে আলু বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি এবং দেশি পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকা কেজিতে।

মাছের বাজারে ৩০০ গ্রাম ওজনের ইলিশ প্রতিকেজি বিক্রি হচ্ছে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকা এবং ৫০০ থেকে ৭০০ গ্রামের ইলিশ ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকায়।

এ ছাড়া চাষের শিং মাছ আকারভেদে ৩০০ থেকে ৬০০ টাকা, দেশি শিং ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকা, রুই মাছ ৪০০ থেকে ৫৫০ টাকা, দেশি মাগুর ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকা, মৃগেল ৩৫০ থেকে ৪৫০ টাকা চাষের পাঙ্গাস ১৮০ থেকে ২০০ টাকা, চিংড়ি ৮০০ থেকে ১ হাজার ৪০০ টাকা, বোয়াল ৬০০ থেকে ৮০০ টাকা, বড় কাতল ৪০০ থেকে ৫৫০ টাকা, পোয়া ৩৫০ থেকে ৪০০ টাকা, পাবদা ৪০০ থেকে ৪৫০ টাকা, তেলাপিয়া ২০০ টাকা, কই ২০০ থেকে ২২০ টাকা, মলা ৫০০ টাকা, বাতাসি টেংরা ১ হাজার ৪০০ টাকা, টেংরা ৫০০ থেকে ৮০০ টাকা, কাচকি ৪০০ টাকা ও পাঁচ মিশালি মাছ ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারগুলোতে এক ডজন মুরগির লাল ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকা, হাঁসের ডিম ২০০ টাকা, দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকা ও সোনালি কক মুরগির ডিমের হালি ৭০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজার প্রতিনিধি: প্রকৃতির কোলে ঘেরা মৌলভীবাজারের কমলগঞ্জ। সেখানকার মাগুরছড়া পুঞ্জি মাঠে গতকাল সোমবার সকাল থেকেই যেন অন্যরকম এক প্রাণের স্পন্দন।

আমন্ত্রণপত্র ইস্যু, তবু হস্তান্তর নয় রাষ্ট্রীয় অনুষ্ঠানেও রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ

আমন্ত্রণপত্র ইস্যু, তবু হস্তান্তর নয় রাষ্ট্রীয় অনুষ্ঠানেও রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ

সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সাংবাদিক ও বিশিষ্টজনদের প্রবেশে বাধা, আটকে রাখা হলো প্রবেশকার্ড স্টাফ রিপোর্টার: ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ দূতাবাস

সীমান্ত দিয়ে মা-মেয়েকে ভারতে পাচারের চেষ্টা, রক্ষা করল বিজিবি

সীমান্ত দিয়ে মা-মেয়েকে ভারতে পাচারের চেষ্টা, রক্ষা করল বিজিবি

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে মা ও মেয়েকে ভারতে পাচারের চেষ্টা করেছে একটি দালাল চক্র। তবে বর্ডার গার্ড বাংলাদেশ-

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে বিএনপির মানববন্ধন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে বিএনপির মানববন্ধন

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকের সামনে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে সিলেট মহানগরের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল