admin

প্রকাশিত: 12:17 PM, November 24, 2026

১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজার প্রতিনিধি:

প্রকৃতির কোলে ঘেরা মৌলভীবাজারের কমলগঞ্জ। সেখানকার মাগুরছড়া পুঞ্জি মাঠে গতকাল সোমবার সকাল থেকেই যেন অন্যরকম এক প্রাণের স্পন্দন। বাঁশের খুঁটি আর সুপারি গাছের পাতার ছাউনিতে তৈরি মঞ্চ, চারপাশে রঙিন পোশাকের সমাহার, আর বাতাসে ভাসছে লোকজ সুর ও আনন্দের কোলাহল। খাসিয়া বর্ষপঞ্জি অনুযায়ী ১২৭তম বর্ষকে বিদায় জানিয়ে ১২৮তম বর্ষকে বরণ করে নিতে এদিন মিলিত হয়েছিলেন খাসিয়া জনগোষ্ঠীর মানুষ। ঐতিহ্যবাহী বর্ষবিদায় উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ ঘিরে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উৎসবমুখর ছিল পুরো এলাকা।

খাসি সোশ্যাল কাউন্সিলের তথ্য অনুযায়ী, ‘সেং কুটস্নেম’ শব্দের অর্থ খাসি বর্ষবিদায়। এর পেছনে রয়েছে এক দীর্ঘ ঐতিহাসিক প্রেক্ষাপট। ব্রিটিশ শাসনামলে ১৮৯৯ সালে যখন আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি হুমকির মুখে পড়েছিল, তখন সচেতন খাসি তরুণদের উদ্যোগে ২৩ নভেম্বর ‘সেং খাসি’ নামে একটি সংগঠন গঠিত হয়। সেই ঐতিহাসিক স্মৃতিকে ধারণ করেই প্রতিবছর ২৩ নভেম্বর দিনটি উদযাপিত হয়ে আসছে। বাংলাদেশে ২০১১ সাল থেকে উৎসবটি আরও বড় পরিসরে পালিত হচ্ছে, যা খাসিয়াদের আত্মপরিচয় ও সংস্কৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
উৎসবের দিন সকালে নারী, পুরুষ, যুবক-যুবতী ও শিশুরা নিজস্ব ঐতিহ্যবাহী পোশাকে সেজে মাগুরছড়া পুঞ্জি মাঠে উপস্থিত হন। দেশব্যাপী ছড়িয়ে থাকা খাসিয়া সম্প্রদায়ের মানুষ এদিন একত্রিত হন প্রাণের টানে। পুরো মাঠজুড়ে বসে ঐতিহ্যবাহী মেলা ও নানা পণ্যের স্টল, যা উৎসবের রঙকে আরও বাড়িয়ে তোলে। খাসিয়া সম্প্রদায়ের পাশাপাশি স্থানীয় বাঙালি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং দেশি-বিদেশি পর্যটকদের উপস্থিতিতে তৈরি হয় এক অনন্য সম্প্রীতির আবহ।
লোকজ খেলা ও সাংস্কৃতিক পরিবেশনা নতুন প্রজন্মের কাছে বিলুপ্তপ্রায় সংস্কৃতি ও লোকজ খেলাধুলা তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। দিনব্যাপী পর্বে ছিল
খাসিয়া পোশাকে সজ্জিত নারী শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর লোকনৃত্য ও নিজস্ব ভাষায় গান। তৈলাক্ত বাঁশে বেয়ে উঠে মুঠোফোন পুরস্কার জেতার রোমাঞ্চকর প্রতিযোগিতা।
ঐতিহ্যবাহী তীর-ধনুক খেলা ও গুলতি চালানোর প্রতিযোগিতা।খাসিয়া সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ঐতিহ্যবাহী পান গুছানো পর্ব। খাসি সোশ্যাল কাউন্সিলের আয়োজনে এবং মারিয়াং ফর কমিউনিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেস ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় আয়োজিত এই বর্ষবিদায় উৎসবে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের কো-চেয়ারম্যান ও মাগুরছড়া খাসিয়া পুঞ্জি প্রধান জিডিসন সুচিয়াঙের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ তালুকদার, কমলগঞ্জ থানার পরিদর্শক শফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান এবং যুগ্ম আহ্বায়ক আবুল হোসেনসহ অনেকে।
অনুষ্ঠানে জিডিসন সুচিয়াং বলেন, পর্যটন জেলা মৌলভীবাজারে নানা ভাষা ও সংস্কৃতির মানুষ বৈচিত্র্যময় সাংস্কৃতিক আবহ বজায় রেখে বসবাস করছেন। প্রতিবছর ২৩ নভেম্বর বর্ষবিদায় ও নতুন বছরকে বরণের এই আয়োজনের মধ্য দিয়ে খাসিয়ারা নিজেদের ঐতিহ্য, পোশাক ও সংস্কৃতি তুলে ধরেন।
সব মিলিয়ে, মাগুরছড়ার সবুজ আঙিনায় ‘সেং কুটস্নেম’ শুধু একটি বর্ষবরণ বা বর্ষবিদায় অনুষ্ঠান নয়; বরং এটি ছিল নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে আগলে রাখার এক প্রাণবন্ত অঙ্গীকার।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজার প্রতিনিধি: প্রকৃতির কোলে ঘেরা মৌলভীবাজারের কমলগঞ্জ। সেখানকার মাগুরছড়া পুঞ্জি মাঠে গতকাল সোমবার সকাল থেকেই যেন অন্যরকম এক প্রাণের স্পন্দন।

আমন্ত্রণপত্র ইস্যু, তবু হস্তান্তর নয় রাষ্ট্রীয় অনুষ্ঠানেও রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ

আমন্ত্রণপত্র ইস্যু, তবু হস্তান্তর নয় রাষ্ট্রীয় অনুষ্ঠানেও রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ

সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সাংবাদিক ও বিশিষ্টজনদের প্রবেশে বাধা, আটকে রাখা হলো প্রবেশকার্ড স্টাফ রিপোর্টার: ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ দূতাবাস

সীমান্ত দিয়ে মা-মেয়েকে ভারতে পাচারের চেষ্টা, রক্ষা করল বিজিবি

সীমান্ত দিয়ে মা-মেয়েকে ভারতে পাচারের চেষ্টা, রক্ষা করল বিজিবি

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে মা ও মেয়েকে ভারতে পাচারের চেষ্টা করেছে একটি দালাল চক্র। তবে বর্ডার গার্ড বাংলাদেশ-

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে বিএনপির মানববন্ধন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে বিএনপির মানববন্ধন

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকের সামনে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে সিলেট মহানগরের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল