admin

প্রকাশিত: 1:36 PM, February 10, 2026

কাজের মাধ্যমেই আমি গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুরবাসীর ভালেবাসার প্রতিদান দেবো

কাজের মাধ্যমেই আমি গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুরবাসীর ভালেবাসার প্রতিদান দেবো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জমিয়ত ঐক্যজোট মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী বলেছেন, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে গিয়ে মানুষের যে ভালোবাসা আমি পেয়েছি, তারা যেভাবে আমাকে আপন করে নিয়েছেন তা অভূতপূর্ব। এখন কাজের মাধ্যমেই আমি তাদের ভালোবাসার প্রতিদান দেবো। গতকাল সোমবার গোয়াইনঘাট উপজেলায় বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

আরিফুল হক চৌধুরী আরো বলেন, একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠনই এখন সময়ের দাবি। যেখানে থাকবে না কোনো বৈষম্য, আর প্রতিটি নাগরিক পাবেন তার ন্যায্য অধিকার। রাজনীতি কেবল ক্ষমতার জন্য নয়, বরং মানুষের সেবা করার জন্য। এমন একটি সমাজ তৈরি করতে হবে যেখানে সাধারণ মানুষ নির্ভয়ে তাদের মতামত প্রকাশ করতে পারবে। ধনী-দরিদ্র কিংবা দল-মত নির্বিশেষে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা সবার জন্য সমান সুযোগ-সুবিধা থাকবে। তিনি বলেন, আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে কেউ অবহেলিত থাকবে না। মানবিক মূল্যবোধ আর ন্যায়বিচার হবে আমাদের পথচলার মূল ভিত্তি।

তিনি বলেন সিলেট-৪ আসনের উন্নয়নের দায়িত্ব তারেক রহমানের হাতে। বিএনপি ক্ষমতায় গেলে তিনি হবেন প্রধানমন্ত্রী। আমি সিলেট-আসনে আসার পূর্বে দেখা করে এসেছি। তিনি আমাকে এই অঞ্চলের উন্নয়নে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। ইনশাআল্লাহ আমি নির্বাচিত হলে এক বছরের মধ্যে পরিবর্তনের দৃশ্য দেখতে পাবেন।

কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত নির্বাচনি জনসভায় গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড.এনাম আহমদ চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, সিলেট জেলার সভাপতি হযরত মাওলানা আতাউর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ আলী, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি উসমান গনি, সিলেট জেলা বিএনপির উপদেষ্ঠা লুৎফুল হক খোকন, আব্দুশ শুকুর, হেলাল উদ্দিন আহমদ,

সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, রবিউল ইসলাম শাহপরান, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক স্টেলিং তারিয়াং,সিলেট মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, সিলেট জেলা শ্রমিকদলের সভাপতি হাজী সুরমান আলী, হগোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম স্বপন।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি উসমান গণী, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহাজান সিদ্দিকী,জমিয়তে উলামা ইসলাম গোয়াইনঘাট উপজেলার সভাপতি মাওলানা নুরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মদরিছ আলী, গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালেদ আহমদ, ডৌবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল, উপজেলা তাঁতীদলের আহবায়ক এডভোকেট লিকাত আলী, সিলেট জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো: নুরুল ইসলাম। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীর।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

মেধাবীদের সংবর্ধিত করল জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

মেধাবীদের সংবর্ধিত করল জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার

সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবৈধ পথে বিদেশযাত্রা এবং সংশ্লিষ্ট দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ

সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবৈধ পথে বিদেশযাত্রা এবং সংশ্লিষ্ট দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ

সুনামগঞ্জ প্রতিনিধি: যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।

চুনারুঘাটে শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের সেলাই মেশিন বিতরণ

চুনারুঘাটে শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের সেলাই মেশিন বিতরণ

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, অনুদানের অর্থ এবং অসহায়-দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে