admin

প্রকাশিত: 2:57 PM, March 2, 2026

কালীঘাটে চোরাই পণ্যের ‘সাম্রাজ্য’ নেপথ্যে মাসুম-শরীফ সিন্ডিকেট

কালীঘাটে চোরাই পণ্যের ‘সাম্রাজ্য’ নেপথ্যে মাসুম-শরীফ সিন্ডিকেট
  • সিলেটের পাইকারি বাজারে অস্থিরতা
  • কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার

স্টাফ রিপোর্টার:

সিলেটের পাইকারি ব্যবসার প্রাণকেন্দ্র কালীঘাট এখন ভারতীয় চোরাই পণ্যের নিরাপদ স্বর্গে পরিণত হয়েছে। সীমান্ত পাড়ি দিয়ে আসা চিনি, পেঁয়াজ, জিরা, কসমেটিকসসহ বিভিন্ন অবৈধ পণ্যে সয়লাব হয়ে উঠছে স্থানীয় বাজার। অভিযোগ উঠেছে, ছড়ারপাড় এলাকার ইকবাল হোসেন মাসুম ও শরীফ আহমদের নেতৃত্বাধীন একটি প্রভাবশালী সিন্ডিকেট পুরো বাজার নিয়ন্ত্রণ করছে। এতে সরকার যেমন বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে, তেমনি হুমকির মুখে পড়েছেন বৈধ ব্যবসায়ীরা।

অনুসন্ধানে জানা যায়, কালীঘাটে প্রতিদিন গড়ে প্রায় দুই কোটি টাকার চোরাই পণ্য কেনাবেচা হয়। ভারত থেকে অবৈধ পথে আসা চিনি, পেঁয়াজ, জিরা, ফুসকা, মেহেদি, তেল ও চকলেট দখল করে নিচ্ছে সিলেটের বাজার। দেশি ও বৈধভাবে আমদানিকৃত পণ্যের তুলনায় ভারতের এসব পণ্যের দাম কম হওয়ায় চোরাকারবারিরা সিন্ডিকেটের মাধ্যমে সহজেই বাজারজাত করছে। সাধারণ ব্যবসায়ীদের দাবি, চোরাই পণ্যের দাপটে বৈধ ব্যবসার টিকে থাকাই এখন দায় হয়ে পড়েছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী ব্যবসায়ীদের দাবি, কালীঘাটের এই চোরাই সাম্রাজ্যের নেপথ্যে রয়েছেন ছড়ারপাড় এলাকার ইকবাল হোসেন মাসুম এবং দুন্দা মিয়ার ছেলে শরীফ আহমদ। তাদের নিয়ন্ত্রণে থাকা প্রায় অর্ধশতাধিক সদস্য দিন-রাত ভারতীয় পণ্য বাজারে ঢোকানোর কাজ তদারকি করে। অভিযোগ রয়েছে, প্রতিটি হাইড্রোলিক গাড়ি থেকে বস্তাপ্রতি প্রায় ১০০ টাকা করে চাঁদা আদায় করে এই সিন্ডিকেট। একটি গাড়িতে সাধারণত ১৮০ থেকে ২০০ বস্তা পণ্য থাকে। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বা সিন্ডিকেটের বাইরে ব্যবসা করতে চাইলে তাদের পণ্য জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে।

সিন্ডিকেট সদস্য শরীফ আহমদের বিরুদ্ধে একসময় বিতর্কিত ভারতীয় ‘শিলং তীর বোর্ড’ পরিচালনার অভিযোগও রয়েছে। বর্তমানে তিনি সেই কারবার ছেড়ে চোরাচালান ও ঠিকাদারির আড়ালে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছেন বলে স্থানীয়দের দাবি। অভিযোগ রয়েছে, এই চক্রের সাথে কিছু প্রভাবশালী ব্যক্তি, অসাধু পুলিশ কর্মকর্তা এবং কতিপয় নামধারী সাংবাদিকের যোগসাজশ রয়েছে, যার ফলে তারা নির্বিঘ্নে এই কারবার চালিয়ে যাচ্ছে।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে শরীফ আহমদ বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি বর্তমানে ঠিকাদারি কাজ করি। নির্বাচনের আগে আমি তীর শিলং বোর্ড চালাতাম, কিন্তু এখন আর এসবের সঙ্গে নেই।” ইকবাল হোসেন মাসুমকে চেনার কথা স্বীকার করে তিনি বলেন, “হ্যাঁ, মাসুমকে আমি চিনি, সে আমার লোক।” তবে চোরাচালানের সঙ্গে মাসুমের সংশ্লিষ্টতা নিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন, “কালীঘাটে অবৈধ পণ্য বা সিন্ডিকেটের বিষয়ে আমরা সতর্ক রয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” সীমান্ত রক্ষা ও রাজস্ব আয় নিশ্চিত করতে কালীঘাটে এমন প্রকাশ্য অবৈধ সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত ও কঠোর হস্তক্ষেপ কামনা করছেন সাধারণ ব্যবসায়ীরা।


সর্বশেষ সংবাদ

সড়ক দুর্ঘটনা রোধে সিলেটে নিসচার মানববন্ধনে ৬ দফা দাবি পেশ সড়কে মৃত্যুর মিছিল বন্ধে প্রশাসনের অগ্রনী ভূমিকা রাখতে হবে

সড়ক দুর্ঘটনা রোধে সিলেটে নিসচার মানববন্ধনে ৬ দফা দাবি পেশ সড়কে মৃত্যুর মিছিল বন্ধে প্রশাসনের অগ্রনী ভূমিকা রাখতে হবে

সম্প্রতি সিলেটের মহাসড়কে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা ও মহানগর

আত্ম অহংকার পরিহার করে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ‘কথামৃত’র আলোকে জীবন গঠন করতে হবে : শ্রীমৎস্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ

আত্ম অহংকার পরিহার করে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ‘কথামৃত’র আলোকে জীবন গঠন করতে হবে : শ্রীমৎস্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ

ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ, বাংলাদেশে রামকৃষ্ণ সংঘের দীক্ষাগুরু শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ বলেছেন, আত্ম অহংকার পরিহার করে ঠাকুর

সিলেটে ট্রিপল মার্ডার নাটকীয় মোড়

সিলেটে ট্রিপল মার্ডার নাটকীয় মোড়

স্টাফ রিপোর্টার: সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনা নাটকীয় মোড় নিয়েছে। নিহতদের পরিবারের টার্গেটে এখন সিরাজুল ইসলাম। গ্রেপ্তার হয়ে পুলিশের কাছে স্বীকারোক্তি

এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা

এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা

স্টাফ রিপোর্টার: ৩৪ দিন পর সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা করে নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২

বিএনপি’র স্থায়ী কমিটিতে চার নতুন সদস্য

বিএনপি’র স্থায়ী কমিটিতে চার নতুন সদস্য

সিলেটের সংবাদ ডেস্ক: বিএনপি’র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন চার নেতাকে মনোনীত করা হয়েছে। শনিবার বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক

পিডিবি বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে সিলেট জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

পিডিবি বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে সিলেট জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

জনদুর্ভোগ নিরসনে লোডশেডিং নিয়ন্ত্রণ ও সুষম বণ্টনের দাবি সারাদেশের ন্যায় সিলেটেও জনদুর্ভোগ নিরসনে লোডশেডিং নিয়ন্ত্রণ, বিদ্যুতের সুষম বণ্টনসহ বিভিন্ন দাবিতে

সিলেট জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন

সিলেট জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরে এসেছে। তিনি জেলখানায়

সিলেট জেলা যুবদল নেতা এনামুল হকের বহিষ্কারাদেশ প্রত্যাহার

সিলেট জেলা যুবদল নেতা এনামুল হকের বহিষ্কারাদেশ প্রত্যাহার

স্টাফ রিপোর্টার: সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক এনামুল হকের বহিস্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বীয় পদে বহাল করা হয়েছে। বাংলাদেশ