admin
প্রকাশিত: 9:24 AM, November 1, 2026
আসন্ন কালী পূজা উপলক্ষে সিলেট সিটি করপোরেশন এলাকায় বিপজ্জনক বিস্ফোরক পটকা বর্জন, ক্রয়-বিক্রি বন্ধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট জেলা ও মহানগর।
রোববার (০১ নভেম্বর) দুপুর ১২টায় সংগঠনটির জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ সিসিক প্রশাসকের হাতে এ স্মারকলিপি তুলে দেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আগামী ০৮ নভেম্বর রবিবার সনাতন ধর্মাবলম্বীদের কালী পূজা অনুষ্ঠিত হবে। পূজা উপলক্ষে সিলেট মহানগরীর বিভিন্ন পয়েন্টে বিশেষ করে মহাজনপট্টি ও বন্দরবাজার এলাকায় প্রকাশ্যে ক্ষতিকর বিস্ফোরক পটকা বিক্রি করা হয়, যা অতি সহজে সর্বসাধারণের হাতে পৌঁছে যায় এবং জনজীবনে বিরক্তি ও নিরাপত্তার হুমকি সৃষ্টি করে।
এ লক্ষ্যে সিসিক প্রশাসকের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে মহাজনপট্টি, বন্দরবাজারসহ নগরীর বিভিন্ন স্থানে নিষিদ্ধ ও বিপজ্জনক পটকা বিক্রির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট মহানগর শাখার আহ্বায়ক অর্জুন ঘোষ, সদস্য সচিব উজ্জ্বল রঞ্জন চন্দ, যুগ্ম আহ্বায়ক দিলীপ কুমার চন্দ, সিলেট জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক অর্পণ ঘোষ, জালালাবাদ থানার আহ্বায়ক বিদ্যুৎ রঞ্জন দাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিশ্বজিৎ সরকার এবং সদস্য সচিব রাহুল সেন সৌরভ সহ জেলা ও মহানগর পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
প্রবাসীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা, বিমানবন্দরে হয়রানিমুক্ত সেবা প্রাপ্তি এবং প্রবাসীদের নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও দেশের প্রতি আগ্রহ বাড়ানোর
হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জিকে গউছ বলেছেন, হবিগঞ্জের প্রশাসন সম্পূর্ণ রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করছে। দুর্নীতি ও
সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর। জনগণের আস্থা ও সমর্থনের মর্যাদা
জিন্নাহ-শওকতসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা স্টাফ রিপোর্টার: কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে
দেশবিরোধী যেকোনো অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য কঠোরভাবে প্রতিহত করতে হবে : মন্ত্রী আরিফুল হক চৌধুরী স্টাফ রিপোর্টার: দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
আব্দুল মাজিদ চৌধুরী : কয়েক মাস আগে বয়ে যাওয়া বিধ্বংসী বন্যার পানি নেমে গেলেও তার রেখে যাওয়া ক্ষত এখনো তাড়িয়ে