admin

প্রকাশিত: 3:49 PM, November 23, 2026

আগামীকাল সিলেটে বিএনপির প্রতিবাদ সমাবেশ

আগামীকাল সিলেটে বিএনপির প্রতিবাদ সমাবেশ

দেশবিরোধী যেকোনো অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য কঠোরভাবে প্রতিহত করতে হবে : মন্ত্রী আরিফুল হক চৌধুরী

স্টাফ রিপোর্টার:

দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার সিলেটে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। ওই দিন বিকেল ৩টায় নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হতে যাওয়া এই সমাবেশে নেতৃত্ব দেবেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সমাবেশটি সফল করতে এবং দলের সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে গতকাল রবিবার বিকেল ৪টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নিরীহ মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা দেশের ইতিহাসে এক জঘন্য অধ্যায়। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুজব ছড়িয়ে যে তাণ্ডব চালানো হচ্ছে, তা তাদের নির্মমতার বহিঃপ্রকাশ। এ ধরনের কর্মকাণ্ড প্রমাণ করে যে, দেশ ও জাতির প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। দল-মতের ঊর্ধ্বে উঠে এই অপশক্তিকে প্রতিহত করা এখন সময়ের দাবি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপির সভাপতিত্বে এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরিফুল হক চৌধুরী আরও বলেন, পরিকল্পিত এই নৈরাজ্য কোনো অবস্থায় বরদাশত করা হবে না। সরকারের উদারতার সুযোগ নিয়ে ফ্যাসিস্ট অনুসারীরা যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে, তা মোকাবিলায় নেতাকর্মীদের সোচ্চার ভূমিকা রাখতে হবে। তাদের কঠোরভাবে দমন না করলে দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।
মন্ত্রী অভিযোগ করেন, রাজনীতিতে নিষিদ্ধ হওয়ার পর অতীত কর্মকাণ্ডের অনুশোচনার পরিবর্তে তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে এবং বিদেশে পালিয়ে থেকে অনুসারীদের অগ্নিসন্ত্রাসে লেলিয়ে দিয়েছে। নিজ জন্মমাটি টুঙ্গিপাড়ায় ধ্বংসযজ্ঞ চালিয়ে তারা নিজেদের আত্মঘাতী রূপ প্রকাশ করেছে।
বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ১৭-১৮ বছর ধরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় স্বার্থে ব্যবহার করে লুটপাট ও রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করেছে। দীর্ঘদিনের অপশাসনে অতিষ্ঠ হয়েই জনগণ তাদের বিতাড়িত করেছে। এখন বিভিন্ন স্থানে লুকিয়ে থেকে বিচ্ছিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তারা অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে। অপরদিকে বিএনপি দীর্ঘ ১৭-১৮ বছর বিরোধী দলে থেকে অত্যাচার, গুম, খুন ও অসংখ্য মামলার মুখেও রাজপথ ছাড়েনি এবং নিয়মতান্ত্রিক রাজনৈতিক আন্দোলনের পথ থেকে সরে যায়নি।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, পিপি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, জেলা বিএনপির সহ-সভাপতি আশিক চৌধুরী ও মাহবুবুর রব চৌধুরী ফয়সল প্রমুখ।


সর্বশেষ সংবাদ

হবিগঞ্জে ৩৫৫ কোটি টাকার সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হচ্ছে আজ হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে ৩৫৫ কোটি টাকার সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হচ্ছে আজ হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জিকে গউছ বলেছেন, হবিগঞ্জের প্রশাসন সম্পূর্ণ রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করছে। দুর্নীতি ও

দক্ষিণ সুরমা সরকারি কলেজে মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন

দক্ষিণ সুরমা সরকারি কলেজে মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন

সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর। জনগণের আস্থা ও সমর্থনের মর্যাদা

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

জিন্নাহ-শওকতসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা স্টাফ রিপোর্টার: কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে

আগামীকাল সিলেটে বিএনপির প্রতিবাদ সমাবেশ

আগামীকাল সিলেটে বিএনপির প্রতিবাদ সমাবেশ

দেশবিরোধী যেকোনো অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য কঠোরভাবে প্রতিহত করতে হবে : মন্ত্রী আরিফুল হক চৌধুরী স্টাফ রিপোর্টার: দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আ.লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আ.লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

বন্যার দীর্ঘমেয়াদি ধাক্কায় সংকটে সিলেটের হাওর কৃষি

বন্যার দীর্ঘমেয়াদি ধাক্কায় সংকটে সিলেটের হাওর কৃষি

আব্দুল মাজিদ চৌধুরী : কয়েক মাস আগে বয়ে যাওয়া বিধ্বংসী বন্যার পানি নেমে গেলেও তার রেখে যাওয়া ক্ষত এখনো তাড়িয়ে

সিলেটে পর্তুগিজ রাজকন্যাকে রাজকীয় সংবর্ধনা আতিথেয়তায় মুগ্ধ ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা

সিলেটে পর্তুগিজ রাজকন্যাকে রাজকীয় সংবর্ধনা আতিথেয়তায় মুগ্ধ ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা

পর্তুগালের ঐতিহাসিক ব্রাগানজা রাজপরিবারের সদস্য হার হাইনেস ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগানজা (ডাচেস অফ কোইমব্রা) ও তাঁর সফরসঙ্গীদের সম্মানে সিলেটে