admin
প্রকাশিত: 3:42 PM, November 23, 2026
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বাদ মাগরিব নগরীর ভাতালিয়াস্থ মধুশহীদ থেকে সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর হাজী আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক, ছাত্রদল সহ অঙ্গসংযোগী সংগঠন বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সহ-সভাপতি হাজী জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাজীব কুমার দে রাজু, ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মো: তাইফ, সাংগঠনিক সম্পাদক মিনহাজুর রহমান রাসেল, মহানগর বিএনপির কার্যকরি সদস্য মাহবুবুর রহমান মন্তাজ, আশরাফ উদ্দীন, সোহেল আহমদ, জেলা যুবদলের সাবেক সহসভাপতি আ: ছালাম লয়লু, মহানগর যুবদলের সহসভাপতি মালেক আহমদ, বিএনপি নেতা এস. এইচ, শিবলী, যুবদল নেতা মলয় লাল ধর, মো: বাবুল আহমদ, আ: কাদির, মো: খাঁন হাসান, সাচ্চু আহমদ, শাহীন আহমদ, মকছুদুল করিম ইমন, আ: রহিম সতাছির, মোস্তাক আহমদ, এম. এ. হাসান, সজিব আহমদ, মাশুক আহমদ, শাহরিয়ার জালালী ফাইজার, দিলীপ কুমার, আ: মালেক, সুমন আহমদ, প্রমুখ।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে হাজী আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা বরদাশত করা হবে না। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন, জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং দেশের স্বাভাবিক পরিস্থিতি বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ অব্যাহত থাকবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।-বিজ্ঞপ্তি
হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জিকে গউছ বলেছেন, হবিগঞ্জের প্রশাসন সম্পূর্ণ রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করছে। দুর্নীতি ও
সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর। জনগণের আস্থা ও সমর্থনের মর্যাদা
জিন্নাহ-শওকতসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা স্টাফ রিপোর্টার: কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে
দেশবিরোধী যেকোনো অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য কঠোরভাবে প্রতিহত করতে হবে : মন্ত্রী আরিফুল হক চৌধুরী স্টাফ রিপোর্টার: দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
আব্দুল মাজিদ চৌধুরী : কয়েক মাস আগে বয়ে যাওয়া বিধ্বংসী বন্যার পানি নেমে গেলেও তার রেখে যাওয়া ক্ষত এখনো তাড়িয়ে
পর্তুগালের ঐতিহাসিক ব্রাগানজা রাজপরিবারের সদস্য হার হাইনেস ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগানজা (ডাচেস অফ কোইমব্রা) ও তাঁর সফরসঙ্গীদের সম্মানে সিলেটে