admin
প্রকাশিত: 6:03 PM, April 2, 2026
কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় ফসলের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে খেলতে গিয়ে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের ফুটিকগুলি গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো গ্রামের শিপার আহমদের ছেলে ও মাদ্রাসাছাত্র জিসান আহমেদ (১২), আশিক আলীর ছেলে মাদ্রাসাছাত্র ইমাদ আহমেদ (৯) এবং শাহেব আলীর ছেলে স্কুলছাত্র লাবিব আহমেদ (৭)।
একই সাথে তিন শিশুর এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোকে স্তব্ধ হয়ে পড়েছে তাদের পরিবার ও স্বজনরা।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে কুলাউড়ায় আকস্মিক ঝড়-বৃষ্টি হয়। এতে বাড়ির পাশের কৃষি জমিগুলোতে পানি জমে যায়। বৃষ্টি থামার পর দুপুর দেড়টার দিকে জিসান, ইমাদ ও লাবিব বাড়ির পাশের জমিতে খেলতে যায়। কৃষি জমির একপাশে মাটি কেটে নিচু করার কারণে সেখানে গভীর গর্তের সৃষ্টি হয়েছিল। খেলার একপর্যায়ে তিন শিশুই সেই গভীর পানিতে তলিয়ে যায়।
এ সময় এক পথচারী শিশুদের পানিতে ডুবতে দেখে চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসেন। তাদের উদ্ধার করে দ্রুত পার্শ্ববর্তী রবিরবাজারের একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকেই মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো ময়নাতদন্তের জন্য থানায় আনা হবে। এ ঘটনায় পুরো কর্মধা ইউনিয়নে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। তিন পরিবারের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, বিগত ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার নদী শাসনের নামে কেবল লুটপাট করেছে,
সিলেটের সংবাদ ডেস্ক: দেশের নারীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ঢাকাসহ ৩ শহরে নারীদের জন্য বিআরটিসি’র ‘পিংক বাসের’ যাত্রা শুরু হয়েছে।
চোরাচালান, সন্ত্রাসী বাহিনী ও নওমুসলিম তরুণীকে হয়রানী সিলেটের সীমান্তবেষ্টিত জৈন্তাপুর উপজেলা ও সংলগ্ন এলাকায় এখন এক আতঙ্কের নাম অঞ্জন দাস।
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরের খুজগিপুর মানউল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একটি ভবন নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, ২০১৭
আহমেদ শাকিল: আগামী ১৮ ও ১৯ আগস্ট ২০২৬ অনুষ্ঠিতব্য হযরত শাহপরান (রহ.) মাজার শরীফের পবিত্র বাৎসরিক উরুস উপলক্ষে সার্বিক নিরাপত্তা
সিলেটের সংবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন
অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করলেন সিলেটের পরিবহন শ্রমিকরা সিলেট বিভাগে ১৯ আগস্ট থেকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশি প্রবাসীদের ভিসা জটিলতা নিরসন, বিনিয়োগ বৃদ্ধি এবং বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে বাংলাদেশ