admin
প্রকাশিত: 12:59 PM, July 20, 2026
আব্দুল মাজিদ চৌধুরী :
দিনের আলো ফুরোলেই যেন বদলে যায় সিলেট নগরীর চিত্র। যে নগরীতে প্রতি বছর কোটি কোটি টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়, সেই নগরীরই গুরুত্বপূর্ণ সড়ক, জনপথ ও ঐতিহাসিক স্থাপনাগুলোর একটি অংশ রাত নামলেই অন্ধকারে ডুবে যায়—এমন অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তাদের দাবি, দীর্ঘদিন ধরে অকার্যকর বা নিভে থাকা সড়কবাতির কারণে যেমন ভোগান্তি বাড়ছে, তেমনি বাড়ছে ছিনতাই, চুরি ও নানা অপরাধের আশঙ্কাও।
এ অভিযোগের অন্যতম উদাহরণ হিসেবে উঠে এসেছে সুরমা নদীর ওপর ব্রিটিশ আমলে নির্মিত ঐতিহাসিক ক্বীন ব্রিজ। ১৯৩৩ সালে নির্মিত এই সেতু শুধু সিলেটের ঐতিহ্যের অংশ নয়, প্রতিদিন হাজারো মানুষ ও পর্যটকের চলাচলের অন্যতম পথ। তবে স্থানীয়দের অভিযোগ, রাত হলেই পুরো এলাকা অন্ধকারে ছেয়ে যায়। সেতুর দুই পাশে সিটি করপোরেশনের অসংখ্য বৈদ্যুতিক খুঁটি ও সড়কবাতি থাকলেও অধিকাংশ সময় সেগুলো জ্বলে না। এতে অন্ধকারের সুযোগে অপরাধীরা সক্রিয় হওয়ার আশঙ্কা তৈরি হয় বলে মনে করেন স্থানীয়রা।
স্থানীয়দের ভাষ্য, ক্বীন ব্রিজ ও আশপাশের এলাকা এখন অনেকের কাছেই ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। মাস খানেক আগেও এই এলাকায় ছিনতাইকারীকে ধরতে গিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) সদস্য ইমন আচার্য্য ছুরিকাঘাতে নিহত হন। এ ঘটনার পরও সড়কবাতি সচল না হওয়ায় বাসিন্দাদের মধ্যে হতাশা রয়েছে। তবে ওই ঘটনার সঙ্গে সড়কবাতি না জ্বলার সরাসরি সম্পর্ক রয়েছে—এমন কোনো মন্তব্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ করেনি।
সবচেয়ে বিস্ময়ের বিষয় বলে স্থানীয়দের দাবি, ক্বীন ব্রিজের অদূরেই রয়েছে কোতোয়ালী থানা, সিলেট সিটি করপোরেশনের প্রধান কার্যালয়সহ একাধিক গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা। এরপরও এলাকাটিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত না হওয়ায় তারা প্রশ্ন তুলছেন।
সিলেট সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, পুরো নগরীতে প্রায় ২৮ হাজার সড়কবাতি রয়েছে। প্রতি বছর ডিসেম্বর থেকে জুন পর্যন্ত সময়ের বিদ্যুৎ বিল নিয়মিত পরিশোধ করা হয়। চলতি বছরের জুন মাসেই বিদ্যুৎ বিল বাবদ ৫ কোটি টাকারও বেশি পরিশোধ করেছে সিলেট সিটি করপোরেশন।কোটি টাকার বিদ্যুৎ
বিলের পরও অন্ধকারে
সিলেটের গুরুত্বপূর্ণ জনপথ
আব্দুল মাজিদ চৌধুরী :
দিনের আলো ফুরোলেই যেন বদলে যায় সিলেট নগরীর চিত্র। যে নগরীতে প্রতি বছর কোটি কোটি টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়, সেই নগরীরই গুরুত্বপূর্ণ সড়ক, জনপথ ও ঐতিহাসিক স্থাপনাগুলোর একটি অংশ রাত নামলেই অন্ধকারে ডুবে যায়—এমন অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তাদের দাবি, দীর্ঘদিন ধরে অকার্যকর বা নিভে থাকা সড়কবাতির কারণে যেমন ভোগান্তি বাড়ছে, তেমনি বাড়ছে ছিনতাই, চুরি ও নানা অপরাধের আশঙ্কাও।
এ অভিযোগের অন্যতম উদাহরণ হিসেবে উঠে এসেছে সুরমা নদীর ওপর ব্রিটিশ আমলে নির্মিত ঐতিহাসিক ক্বীন ব্রিজ। ১৯৩৩ সালে নির্মিত এই সেতু শুধু সিলেটের ঐতিহ্যের অংশ নয়, প্রতিদিন হাজারো মানুষ ও পর্যটকের চলাচলের অন্যতম পথ। তবে স্থানীয়দের অভিযোগ, রাত হলেই পুরো এলাকা অন্ধকারে ছেয়ে যায়। সেতুর দুই পাশে সিটি করপোরেশনের অসংখ্য বৈদ্যুতিক খুঁটি ও সড়কবাতি থাকলেও অধিকাংশ সময় সেগুলো জ্বলে না। এতে অন্ধকারের সুযোগে অপরাধীরা সক্রিয় হওয়ার আশঙ্কা তৈরি হয় বলে মনে করেন স্থানীয়রা।
স্থানীয়দের ভাষ্য, ক্বীন ব্রিজ ও আশপাশের এলাকা এখন অনেকের কাছেই ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। মাস খানেক আগেও এই এলাকায় ছিনতাইকারীকে ধরতে গিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) সদস্য ইমন আচার্য্য ছুরিকাঘাতে নিহত হন। এ ঘটনার পরও সড়কবাতি সচল না হওয়ায় বাসিন্দাদের মধ্যে হতাশা রয়েছে। তবে ওই ঘটনার সঙ্গে সড়কবাতি না জ্বলার সরাসরি সম্পর্ক রয়েছে—এমন কোনো মন্তব্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ করেনি।
সবচেয়ে বিস্ময়ের বিষয় বলে স্থানীয়দের দাবি, ক্বীন ব্রিজের অদূরেই রয়েছে কোতোয়ালী থানা, সিলেট সিটি করপোরেশনের প্রধান কার্যালয়সহ একাধিক গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা। এরপরও এলাকাটিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত না হওয়ায় তারা প্রশ্ন তুলছে
সিলেট সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, পুরো নগরীতে প্রায় ২৮ হাজার সড়কবাতি রয়েছে। প্রতি বছর ডিসেম্বর থেকে জুন পর্যন্ত সময়ের বিদ্যুৎ বিল নিয়মিত পরিশোধ করা হয়। চলতি বছরের জুন মাসেই বিদ্যুৎ বিল বাবদ ৫ কোটি টাকারও বেশি পরিশোধ করেছে সিলেট সিটি করপোরেশন।
সম্প্রতি সিলেটের মহাসড়কে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা ও মহানগর
ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ, বাংলাদেশে রামকৃষ্ণ সংঘের দীক্ষাগুরু শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ বলেছেন, আত্ম অহংকার পরিহার করে ঠাকুর
স্টাফ রিপোর্টার: সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনা নাটকীয় মোড় নিয়েছে। নিহতদের পরিবারের টার্গেটে এখন সিরাজুল ইসলাম। গ্রেপ্তার হয়ে পুলিশের কাছে স্বীকারোক্তি
স্টাফ রিপোর্টার: ৩৪ দিন পর সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা করে নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২
সিলেটের সংবাদ ডেস্ক: বিএনপি’র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন চার নেতাকে মনোনীত করা হয়েছে। শনিবার বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক
জনদুর্ভোগ নিরসনে লোডশেডিং নিয়ন্ত্রণ ও সুষম বণ্টনের দাবি সারাদেশের ন্যায় সিলেটেও জনদুর্ভোগ নিরসনে লোডশেডিং নিয়ন্ত্রণ, বিদ্যুতের সুষম বণ্টনসহ বিভিন্ন দাবিতে
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরে এসেছে। তিনি জেলখানায়
স্টাফ রিপোর্টার: সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক এনামুল হকের বহিস্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বীয় পদে বহাল করা হয়েছে। বাংলাদেশ