admin
প্রকাশিত: 9:12 AM, April 19, 2026
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধ বালু-পাথর উত্তোলনের অভিযোগে ৫ জনকে ৬ মাস করে জেল দেওয়া হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার ধলাই নদীর বাংকার এলাকা থেকে অভিযান পরিচালনা করে তাদের আটক করে উপজেলা প্রশাসন। পরে তাদেরকে সাজা দেওয়া হয়। সাজাপ্রাপ্তরা হলেন- হীরা লাল দাস (৩০), রবিউল মিয়া (২৫), পবীন্দ্র বিশ্বাস (২৫), মোহাম্মদ আলী হুসেন (১৮) ও আবু বক্কর (১৮)। তারা সকলেই কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা।
জানা যায়, স¤প্রতি সংরক্ষিত ভোলাগঞ্জ রোপওয়ে থেকে আবারও বালুপাথর লুটপাট শুরু হয়েছে। এই পাথর নৌকা দিয়ে কালাইরাগ ও দয়ার বাজার এলাকার ধলাই নদীর পাড়ে নিয়ে রাখা হয়। পরে সেখান থেকে ট্রাক্টরে করে কালিবাড়ি ও কলাবাড়ি এলাকার বিভিন্ন ক্রাশার মিলে নিয়ে ক্রাশিং করা হয়।
অবৈধ এই পাথর উত্তোলনের বিরুদ্ধে প্রায়ই মোবাইল কোর্ট পরিচালিত হয়। কিন্তু তাতেও বন্ধ হচ্ছে না অবৈধ বালুপাথর উত্তোলন। শুক্রবার উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) পলাশ তালুকদারের নেতৃত্ব অভিযানে ৫ জনকে জেল দেওয়া হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) পলাশ তালুকদারের জানান, বালুপাথর উত্তোলনের সাথে জড়িত থাকায় ৬ জনকে আটক করা হয়েছিল। পরে একজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় তাকে ছাড়া বাকি ৫ জনকে ৬ মাস করে জেল দেওয়া হয়েছে। অবৈধ বালু পাথর উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এটা অব্যাহত থাকবে।
এদিকে, কোম্পানীগঞ্জ থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় থানার এসআই জগৎজ্যোতি দাস সঙ্গীয় ফোর্সসহ পৃথক একটি অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী নুরুল আমিনকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার পূর্ণাছগামের বাসিন্দা।
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
শিক্ষার প্রসার ও মানবকল্যাণে প্রবাসীদের অবদান অনন্য : তাহসিনা রুশদীর লুনা এমপি প্রবাসে থেকেও বিশ্বনাথের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের ছালিম
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সকল নৈরাজ্য অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে মাওলানা এমরান আলম বাংলাদেশ খেলাফত মজলিস বি.কে.এম সিলেট মহানগরীর ১১, ১২ ও ১৩নং
সিলেট মহানগরীতে মশার উপদ্রব বৃদ্ধি ও ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) মশারি টাঙিয়ে প্রতীকী
সারাদেশে আদালতে বিচারাধীন মামলাগুলো নিয়ে বাদী ও বিবাদী পক্ষ দিনের পর দিন ঘুরতে হচ্ছে। হচ্ছে না দ্রুত নিষ্পত্তি। কেউ কেউ
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সিলেটের সংবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,