admin

প্রকাশিত: 12:25 PM, March 2, 2026

কোম্পানীগঞ্জে পাথর লুটপাট ও পুলিশের চাঁদা আদায়ের অডিও ভাইরাল: তোলপাড়

কোম্পানীগঞ্জে পাথর লুটপাট ও পুলিশের চাঁদা আদায়ের অডিও ভাইরাল: তোলপাড়

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরফিন টিলায় ‘মিলেমিশে’ পাথর লুটপাট এবং এর ভাগবাটোয়ারা নিয়ে পুলিশ ও এক স্থানীয় ব্যক্তির একাধিক অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কোম্পানীগঞ্জ থানার ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির সদ্য বহিষ্কৃত ইনচার্জ এসআই কামরুল আলম এবং স্থানীয় আব্দুল জলিল নামে এক ব্যক্তির মধ্যকার এই কথোপকথন এখন পুরো জেলায় ‘টক অব দ্য টাউন’।

ভাইরাল হওয়া একটি ক্লিপে দেখা যায়, আব্দুল জলিল সিলেটের আঞ্চলিক ভাষায় এসআই কামরুলকে পরামর্শ দিচ্ছেন পাথরবাহী গাড়ি থেকে রাতে টাকা তোলার জন্য। জবাবে এসআই কামরুল আক্ষেপ করে বলেন, আগে সুযোগ দিলে তিনিও আজ “৫০ লাখ টাকার মালিক” হতেন। অন্য এক অডিওতে উঠে এসেছে পুলিশের জন্য কেনা দামী ‘বেল্ট’ এবং উপঢৌকনের প্রসঙ্গ। আব্দুল জলিলের বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রভাবশালী সাংবাদিক ও প্রশাসনের সাথে সুসম্পর্কের দোহাই দিয়ে নিয়মিত পুলিশ ও ব্যবসায়ীদের কাছ থেকে অনৈতিক সুবিধা আদায় করতেন।

অনুসন্ধানে জানা গেছে, আব্দুল জলিল শাহ আরফিন টিলার পাথর কোয়ারি থেকে চাঁদা তোলা এবং ক্রাশার মিলে চোরাই পাথর বিক্রির একটি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন। এমনকি পুলিশি ঝামেলা এড়াতে ট্রাক্টর প্রতি ‘মাসোহারা’ পদ্ধতি চালু করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। যারা চাঁদা দিতে অস্বীকার করে, তাদের গাড়ি পুলিশ দিয়ে আটক করিয়ে পুনরায় ২০ থেকে ৫০ হাজার টাকার বিনিময়ে ছাড়িয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে অর্থ হাতিয়ে নেন তিনি।

ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ এসআই আব্দুল্লাহ আল মামুন জানান, আব্দুল জলিল তাকে পাথরবাহী ট্রাক্টর থেকে চাঁদা তোলার ‘লাইন’ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছিলেন। রাজি না হওয়ায় জলিল তার ফেসবুক পেজ ‘আজকের খবর’ থেকে অপপ্রচার চালান। পরে সমঝোতা হলে সেই ভিডিও সরিয়ে ফেলা হয়। এছাড়া কালাইরাগ এলাকায় বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে হওয়া মামলা থেকে নাম কাটিয়ে দেওয়ার কথা বলে প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে জলিল চক্রের বিরুদ্ধে।

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কবির আহমদ বলেন, “জলিলের মতো ব্যক্তিদের কারণে সাধারণ গণমাধ্যমকর্মীদের আজ অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। আমরা প্রশাসনের কাছে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।”

সদ্য বহিষ্কৃত এসআই কামরুল আলম অডিও ক্লিপে তার কণ্ঠের সত্যতা নিশ্চিত করেছেন। তবে অভিযুক্ত আব্দুল জলিলের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

এখন পর্যন্ত জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও স্থানীয় বাসিন্দারা এই লুটপাট ও চাঁদাবাজি সিন্ডিকেটের বিরুদ্ধে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ

‎যুবদল যে কোন আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে আসছে: মির্জা মো. সম্রাট হোসেন

‎যুবদল যে কোন আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে আসছে: মির্জা মো. সম্রাট হোসেন

‎যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ‎ ‎সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন বলেছেন, জাতীয়তাবাদী

শাল্লায় আগাম পানি নেমে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক

শাল্লায় আগাম পানি নেমে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক

সঞ্জয় সরকার, শাল্লা: সুনামগঞ্জের হাওরবেষ্টিত শাল্লা উপজেলায় অন্যান্য বছরের তুলনায় আগাম পানি নেমে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বাংলা আশ্বিন

হবিগঞ্জ থেকে বেড়াতে এসে ভাই বোন অপহরণ, অস্ত্রসহ গ্রেপ্তার ৪

হবিগঞ্জ থেকে বেড়াতে এসে ভাই বোন অপহরণ, অস্ত্রসহ গ্রেপ্তার ৪

হবিগঞ্জ থেকে রূপগঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে অপহরণের শিকার হয়েছেন এক যুবক ও ফুপাতো বোন। তাদের একটি বাসায় আটকে রেখে

দুই বছরের মধ্যে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের রাস্তা-ঘাটের সমস্যা দূর হবে : এমপি এমরান চৌধুরী

দুই বছরের মধ্যে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের রাস্তা-ঘাটের সমস্যা দূর হবে : এমপি এমরান চৌধুরী

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, এলাকার সমস্যাগুলো আমার জানা আছে, আমার কাছে লিপিবদ্ধ আছে। সমাধানের

গোলাপগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে চেয়ারম্যান পদপ্রার্থী লিটনের শুভেচ্ছা বিনিময়

গোলাপগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে চেয়ারম্যান পদপ্রার্থী লিটনের শুভেচ্ছা বিনিময়

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সিলেট জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা

ছাত্রনেতা খান মোহাম্মদ সামির সুস্থতা কামনায় দোয়া মাহফিল

ছাত্রনেতা খান মোহাম্মদ সামির সুস্থতা কামনায় দোয়া মাহফিল

জুলাই বিপ্লবের সম্মুখ সারির গুলিবিদ্ধ মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ও এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের নির্বাচিত সভাপতি খান মোহাম্মদ সামির দ্রুত সুস্থতা ও

ইউরোপ থেকে বিশেষ ফ্লাইটে ফিরলেন ৩৫ বাংলাদেশি

ইউরোপ থেকে বিশেষ ফ্লাইটে ফিরলেন ৩৫ বাংলাদেশি

মো.জুনেদ আহমদ,ফ্রান্স: ইউরোপের তিন দেশ ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশিকে প্রত্যাবাসন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সোয়া ৮টার

অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধনকালে রাষ্ট্রপতি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই

অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধনকালে রাষ্ট্রপতি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই

স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও হতাশা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প