admin
প্রকাশিত: 5:32 PM, October 12, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের হাওলাদার পাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের মাঝে গতকাল নগদ অর্থ প্রদান করা হয়েছে। ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী, সিলেট মহানগর বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খানের পক্ষ থেকে এই নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
অনুদানের নগদ অর্থ প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, যেকোনো মানবিক বিপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বিএনপির মূল লক্ষ্য ও ঐতিহ্য। হাওলাদার পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। তবে এই দুর্যোগের মুহূর্তে দলমত নির্বিশেষে আমরা তাদের পাশে আছি। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ঘুরে দাঁড়াতে স্থানীয় বিত্তবানসহ সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনকে এগিয়ে আসার জোর আহ্বান জানান।
অনুদান প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা আজমল হোসেন, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সিলেট মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি সুব্রত দে এবং ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সবুর আহমদ।
এছাড়াও কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য আমজাদ হোসেন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, ব্রাহ্মণ শাসন শিব মন্দিরের সাধারণ সম্পাদক মুন্না দত্ত, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুফিয়ান আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা হেলাল আহমদ, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য বিশ্বজিৎ, ৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আজাদ মিয়া, লিপন আহমদ, শংকর, আছকর আলীসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
প্রবাসীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা, বিমানবন্দরে হয়রানিমুক্ত সেবা প্রাপ্তি এবং প্রবাসীদের নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও দেশের প্রতি আগ্রহ বাড়ানোর
হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জিকে গউছ বলেছেন, হবিগঞ্জের প্রশাসন সম্পূর্ণ রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করছে। দুর্নীতি ও
সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর। জনগণের আস্থা ও সমর্থনের মর্যাদা
জিন্নাহ-শওকতসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা স্টাফ রিপোর্টার: কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে
দেশবিরোধী যেকোনো অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য কঠোরভাবে প্রতিহত করতে হবে : মন্ত্রী আরিফুল হক চৌধুরী স্টাফ রিপোর্টার: দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
আব্দুল মাজিদ চৌধুরী : কয়েক মাস আগে বয়ে যাওয়া বিধ্বংসী বন্যার পানি নেমে গেলেও তার রেখে যাওয়া ক্ষত এখনো তাড়িয়ে