admin

প্রকাশিত: 11:23 AM, February 3, 2026

খন্দকার মুক্তাদিরের পক্ষে আরিফসহ সাবেক জনপ্রতিনিধিদের গণসংযোগ

খন্দকার মুক্তাদিরের পক্ষে আরিফসহ সাবেক জনপ্রতিনিধিদের গণসংযোগ
  •  গভীর রাত পর্যন্ত প্রচারণা অব্যাহত
     আগামীকাল সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার:

মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে এবার মাঠে নানলেন সাবেক জনপ্রতিনিধিরা। সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সিলেট-৪ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে বেশ কয়েকজন সাবেক জনপ্রতিনিধি নগরীতে গণসংযোগ চালিয়েছেন। গতকাল সোমবার নগরীর আম্বরখানা থেকে শুরু হওয়া গণসংযোগ দরগাহ গেইট এলাকায় গিয়ে শেষ হয়। সাবেক জনপ্রতিনিধিদের এই গণসংযোগ সর্বস্তরের মানুষের দৃষ্টি কেড়ে নেয়।

গণসংযোগে সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার মুক্তাদির, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, ফরহাদ চৌধুরী শামীম, নজরুল ইসলাম মুনিম, এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বল, দিনার খান হাসু, আবদুর রকিব তুহিন, মুজিবুর রহমান মুজিব, হুমায়ুন কবির সুহিন, দেলোয়ার হোসেন নাদিম, নাজমুল হোসেন, সেলিম আহমদ রনি, রোকসানা বেগম শাহনাজ, সালেহা কবির শেপী, কমিশনার ওলিউর রহমান চৌধুরী সুহেল, জামাল আহমদ, উপস্থিত ছিলেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমদ সিদ্দিকী, শহীদ আহমদ চেয়ারম্যান প্রমুখ।

গণসংযোগকালে সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, বিএনপি যতোবার ক্ষমতায় এসেছে, সিলেটের উন্নয়ন হয়েছে। অন্য কোনো সরকার এখানে দৃশ্যমান উন্নয়ন করতে পারেনি। কাজেই আমরা মনে করি, জনগণ এবারও বিএনপির পক্ষে রায় দেবেন।

তিনি বলেন, ‘বিএনপির একজন সদস্য হিসেবে বিগত দিনে আমি নগরীতে মানুষের সেবা করেছি। বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে জনগণ দুই দুইবার আমাকে নির্বাচিত করেছিল। এই নগরীর একজন সেবক ছিলাম আমি। সেই প্রেক্ষিতে নগরীর প্রত্যেক বাসিন্দার কাছে আমি সংসদ নির্বাচনে খন্দকার মুক্তাদিরের পক্ষে ভোট চাইছি। শুধু এই সিলেট-১ আসন নয়, সিলেট জেলার ছয়টি আসনের উন্নয়ন ও অগ্রগতির জন্য বিএনপি মনোনীত প্রার্থীদের জয়যুক্ত করাতে আমরা গণমানুষের প্রতি আহ্বান জানাচ্ছি।’

আরিফ আরও বলেন, ‘আমরা ধানের শীষের পক্ষে এক ও অভিন্ন। আমরা শেষদিন পর্যন্ত আমাদের একতা বজায় রেখে কাজ চালিয়ে যাব।’ বিএনপির সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, ইসলামি মূল্যবোধ এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ওতপ্রোতভাবে জড়িত বলেও মন্তব্য করেন তিনি। সাইবার বুলিং এবং অনলাইনে অপপ্রচার সম্পর্কে জনসাধারণকে সচেতন থাকারও আহ্বান জানান বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ‘মুখে ইসলামের কথা বলে মানুষের বিরুদ্ধে কুৎসা রটনা যারা করে, তারা কেমন রাজনীতি করেন তা মানুষের জানা হয়ে গেছে।’

এ সময় খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘আমাদের আরিফুল হক চৌধুরী সিলেট নগরীর মেয়র ছিলেন। তিনি কাউন্সিলরবৃন্দদের নিয়ে এই নগরীর চেহারা বদলাতে কাজ করেছেন। এবারের জাতীয় নির্বাচনে তিনি সিলেট-৪ আসনে আমাদের বিএনপিদলীয় প্রার্থী। তাঁর চরম ব্যস্ততার মধ্যেও তিনি ভালোবাসার টানে, দায়বদ্ধতার টানে সিলেট-১ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণা চালাতে ছুটে এসেছেন, সাবেক কাউন্সিলরবৃন্দরাও সাথে আছেন, যা এখানে বিএনপির প্রচারণায় ভিন্ন মাত্রা যোগ করেছে।’

এদিকে, খন্দকার মুক্তাদিরের পক্ষে আরিফুল হক চৌধুরীসহ সাবেক জনপ্রতিনিধিদের এই প্রচারণা নগরবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে। তাদের প্রচারণায় স্বতঃস্ফূর্তভাবে বিপুল সংখ্যক সাধারণ মানুষও যোগ দেন।

এদিকে সকাল ৮টা থেকে টুকেরবাজারের কাঁচাবারজার থেকে খন্দকার মুক্তাদির গণসংযোগ শুরু করেন। পরে মহানগর ও সদরের বিভিন্নস্থানে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, জালালাবাদী থানা বিএনপির আহবায়ক শহীদ আহমদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুস সালাম, জেলা ছাত্রদল সহ-সভাপতি নোমান আহমদ প্রমুখ। এছাড়াও রাতে ঝালোপাড়া, শিবগঞ্জ, রিকাবীবাজার, কানিশাইলসহ বিভিন্নস্থানে জনসভা ও পথসভায় বক্তব্য রাখেন। আগামীকাল বুধবার বিকাল ৩ টায় খন্দকার আব্দুল মুক্তাদির তার প্রধান নির্বাচনী কার্যালয় মিতা কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সংশ্লিষ্ট্রদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ

চটকদার মূল্যছাড়ের নামে প্রতারণা: সিলেটে ‘বন্ড’কে জরিমানা

চটকদার মূল্যছাড়ের নামে প্রতারণা: সিলেটে ‘বন্ড’কে জরিমানা

স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজার উৎসবকেন্দ্রিক কেনাকাটাকে পুঁজি করে সিলেটের পোশাকের দোকানগুলোতে চলছে মূল্যছাড়ের ছড়াছড়ি। বিভিন্ন ফ্যাশন হাউজ ও পোশাকের দোকানে

খাজাঞ্চি ইউনিয়নবাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময়

খাজাঞ্চি ইউনিয়নবাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময়

বিশ্বনাথ প্রতিনিধি: আসন্ন ২নং খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নবাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের এক মতবিনিময় সভা

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়শন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শনিবার (১৭

সিলেটে স্বাস্থ্যসেবার নামে চরম নৈরাজ্য: লাইসেন্সহীন মহানগর হাসপাতালকে জরিমানা

সিলেটে স্বাস্থ্যসেবার নামে চরম নৈরাজ্য: লাইসেন্সহীন মহানগর হাসপাতালকে জরিমানা

‎‎আক্তার হোসেন: ‎‎নগরবাসীর জীবন ও স্বাস্থ্যসেবা নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ আর দেওয়া হবে না। স্বাস্থ্য খাতের চরম বিশৃঙ্খলা, লাইসেন্সবিহীন ব্যবসা

কুমিল্লা পট্টি ও সুইপার কলোনিতে কিশোর গ্যাংয়ের উপদ্রব, বাড়ছে অপরাধ

কুমিল্লা পট্টি ও সুইপার কলোনিতে কিশোর গ্যাংয়ের উপদ্রব, বাড়ছে অপরাধ

স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহাসিক দক্ষিণ সুরমার ভাবমূর্তি এখন এক চরম সংকটের মুখে। স্থানীয় সচেতন মহলের চরম ক্ষোভ আর উদ্বেগের কারণ

কাউন্টারে টিকিট নেই:  ডাবিং করে কালোবাজারি করছে কুলাউড়ার নাছির সিন্ডিকেট

কাউন্টারে টিকিট নেই:  ডাবিং করে কালোবাজারি করছে কুলাউড়ার নাছির সিন্ডিকেট

স্টাফ রিপোর্টার: সিলেট, শ্রীমঙ্গল ও শায়েস্তাগঞ্জ রুটের ট্রেনের টিকিট সাধারণ যাত্রীদের কাছে এখন সোনার হরিণ। কাউন্টারে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা

আবাসিক হোটেলের আড়ালে মাদকের স্বর্গরাজ্য :দক্ষিণ সুরমায় ‘সায়মন হোটেল’ যেন ইয়াবা সেবনের নিরাপদ আস্তানা

আবাসিক হোটেলের আড়ালে মাদকের স্বর্গরাজ্য :দক্ষিণ সুরমায় ‘সায়মন হোটেল’ যেন ইয়াবা সেবনের নিরাপদ আস্তানা

স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনি সংলগ্ন ‘খান বোর্ডিং’ নিয়ে চাঞ্চল্যকর খবর প্রকাশের পর এবার একই এলাকার আরেকটি হোটেলের

জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সালেহা কবির শেপি

জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সালেহা কবির শেপি

সিলেটের নারী ক্রীড়াঙ্গনে নতুন নেতৃত্বের প্রত্যয় স্টাফ রিপোর্টার: সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া