admin
প্রকাশিত: 11:36 AM, November 30, 2025
মো. নুরুল ইসলাম: রাজনীতিতে পা দেয়ার পর থেকে তার ধ্যান-জ্ঞান শুধু দেশের মানুষ আর গণতন্ত্র ঘিরে। রাজনৈতিক জীবনে তিনি এক আপসহীন চরিত্র। রাজনীতির ঝড়, ঝঞ্ঝায় তিনি মাথা উঁচু করে দাঁড়িয়ে ছিলেন দেশ এবং মানুষের পক্ষে।
এমন আপসহীন-সংগ্রামী ভূমিকার কারণে গৃহবধূ থেকে দেশের সর্বজনগ্রহণযোগ্য ব্যক্তিত্বে পরিণত হওয়া বেগম খালেদা জিয়া এখন স্বাস্থ্যগত সংকটে।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি সংকটময় অবস্থায়- দলের পক্ষ থেকে এমন তথ্য প্রকাশের পর তার সুস্থতা কামনায় দোয়া-প্রার্থনায় পুরো দেশ। সব দল মতের মানুষ নানা মাধ্যমে গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া-প্রার্থনা করছেন, সহানুভূতি জানাচ্ছেন। খালেদা জিয়ার জন্য সিলেটসহ সারা দেশে সাধারণ মানুষ ফরিয়াদ জানাচ্ছেন বিএনপি চেয়ারপারসনের ফিরে আসার।
তাঁর সুস্থতা কামনায় মহানগর বিএনপির উদ্যোগে খতমে কোরআনের বিশেষ দোয়া মাহফিলের গতকাল শনিবার বাদ জোহর হয়রত শাহজালাল (রহ.) মাজার মসজিদে অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সহ সভাপতি ডা. নাজমুল হোসেন, সৈয়দ মিসবাহ উদ্দিন সৈয়দ মঈন উদ্দিন সোহেল, জিয়াউল হক জিয়া, মাহবুব কাদির শাহী, আমির হোসেন, জেলা বিএনপির সহ সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, নাজিম উদ্দীন লস্কর, মহানগর বিএনপির সহ সভাপতি আব্দুল হাকিম, আফজাল উদ্দিন, আব্দুর রহিম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, মূর্শেদ আহমদ মুকুল, মির্জা বেলায়েত হাসান লিটন, জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক শামীম মজুমদার, শোয়াইব আহমেদ শোয়েব, আব্দুল ওয়াহিদ সুহেল, রেজাউল করিম আলো, মঞ্জুরুল হাসান মঞ্জু, মতিউল বারী খূর্শেদ, আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মজুমদার, রফিকুল ইসলাম রফিক, দেওয়ান জাকির, খসরুজ্জামান খসরু, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মুমিন, মহানগর যুবদলের সভাপতি নেওয়াজ বক্ত চৌধুরী তারেক ও সাধারণ সম্পাদক মির্জা সম্রাট, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মূর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, জেলা জাসাসের আহবায়ক নিজাম উদ্দিন তরফদার ও সদস্য সচিব কে এইচ রায়হান, মহানগর জাসাসের আহবায়ক তাজ উদ্দিন মাসুম, জেলা শ্রমিক দলের আহবায়ক সুরমান আলী ও সদস্য সচিব নুরুল ইসলাম, মহানগর শ্রমিক দলের আহবায়ক আব্দুল আহাদ ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম জীবন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যুতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান প্রমুখ।
গোয়াইনঘাটে ওলামা দলের দোয়া মাহফিল: সিলেটের গোয়াইনঘাট উপজেলার হোসাইনিয়া আরাবিয়া মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মতিন, সিদ্দিকুর রহমান খসরুল, জেলা ওলামা দলের সদস্য সচিব এমএম কামাল উদ্দিন, আইবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা বাহার উদ্দিন, মাওলানা ফয়সাল আহমদ, মো. রহিম উদ্দিন প্রমুখ।
সাবেক এই প্রধানমন্ত্রীর জন্য ফজরের নামাজের পর মসজিদে মসজিদে দোয়া করা হয়েছে। বিএনপি’র পক্ষ থেকেও সিলেটসহ দেশব্যাপী বিভিন্ন জেলা উপজেলার মসজিদে মসজিদে দোয়া মাহফিলের কর্মসূচি পালন করা হয়।
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরের খুজগিপুর মানউল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একটি ভবন নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, ২০১৭
আহমেদ শাকিল: আগামী ১৮ ও ১৯ আগস্ট ২০২৬ অনুষ্ঠিতব্য হযরত শাহপরান (রহ.) মাজার শরীফের পবিত্র বাৎসরিক উরুস উপলক্ষে সার্বিক নিরাপত্তা
সিলেটের সংবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন
অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করলেন সিলেটের পরিবহন শ্রমিকরা সিলেট বিভাগে ১৯ আগস্ট থেকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশি প্রবাসীদের ভিসা জটিলতা নিরসন, বিনিয়োগ বৃদ্ধি এবং বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে বাংলাদেশ
সিলেট প্রতিনিধি: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে। এ উপলক্ষে গতকাল সোমবার রাতে উপশহরস্থ দলীয় কার্যালয়ে সিলেট জেলা
কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান বলেছেন, কৃষি যান্ত্রিকীকরণ শুধু কৃষকের শ্রম ও সময় সাশ্রয় করে না,
বাংলার ঋতুবৈচিত্র্যের স্নিগ্ধ প্রকৃতি ও সবুজের সমারোহে বর্ষার আগমনকে বরণ করে নিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে আনন্দঘন ও বর্ণিল