admin

প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১১, ২০২৬

গোয়াইনঘাটে অপহরণ ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের প্রতিবাদে মানববন্ধন

গোয়াইনঘাটে অপহরণ ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের প্রতিবাদে মানববন্ধন

এ কে আজাদ, গোয়াইনঘাট:

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সাম্প্রতিক অপহরণ ও কিশোর গ্যাংয়ের বেপরোয়া তৎপরতার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় বাসিন্দারা। এলাকায় আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে গতকাল শুক্রবার জুমার নামাজের পর সালুটিকর-গোয়াইনঘাট সড়কের নয়াপাড়া প্রাথমিক স্কুলের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে অংশগ্রহণকারীরা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় অপহরণ, কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং সামাজিক অস্থিরতা উদ্বেগজনকভাবে বেড়েছে। এতে করে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। বিশেষ করে অভিভাবকরা তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছেন।

প্রতিবাদকারীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। তাদের দাবি, দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি এলাকায় স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানান তারা।

স্থানীয়দের মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বৃদ্ধি, সন্দেহভাজনদের ওপর নজরদারি এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব। অন্যথায় পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

অপহরণের শিকার শাকিল আহমেদ (ছদ্মনাম) অভিযোগ করেন, গত শুক্রবার (৩ এপ্রিল) বিকেল আনুমানিক ২টা ৩০ মিনিটে তাকে স্থানীয় একটি স্থান থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায় একদল কিশোর। পরে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। তিনি জানান, আশপাশের লোকজন এগিয়ে আসায় তিনি প্রাণে রক্ষা পান।

পরবর্তীতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পরিবারের পরামর্শক্রমে শাকিল আহমেদ বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে গোয়াইনঘাটে শান্তি ও শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করবে।

সর্বশেষ সংবাদ

খেলাধুলার প্রসারে সিসিক ও বিসিবি সমন্বিতভাবে কাজ করবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

খেলাধুলার প্রসারে সিসিক ও বিসিবি সমন্বিতভাবে কাজ করবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও সুসংগঠিত করতে

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ওয়ালটন প্লাজার চাকুরি মেলা শুরু ২২ জুলাই

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ওয়ালটন প্লাজার চাকুরি মেলা শুরু ২২ জুলাই

ওয়ালটন প্লাজার উদ্যোগে দুই দিনব্যাপী ‘চাকুরি মেলা-২০২৬’ অনুষ্ঠিত হবে। আগামী ২২ ও ২৩ জুলাই ২০২৬ইং তারিখে সিলেটের বটেশ্বরস্থ মেট্রোপলিটন ইউনিভার্সিটি

জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে প্রস্তুতিমূলক সভা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে প্রস্তুতিমূলক সভা

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে সিলেটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের

কোটি টাকার বিদ্যুৎ বিলের পরও অন্ধকারে সিলেটের গুরুত্বপূর্ণ জনপথ

কোটি টাকার বিদ্যুৎ বিলের পরও অন্ধকারে সিলেটের গুরুত্বপূর্ণ জনপথ

আব্দুল মাজিদ চৌধুরী : দিনের আলো ফুরোলেই যেন বদলে যায় সিলেট নগরীর চিত্র। যে নগরীতে প্রতি বছর কোটি কোটি টাকা

যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করলেন প্রফেসর মুহাম্মদ ইউনূস ভ্যাটিকানে এআই ও পারমাণবিক অস্ত্র নিয়ে নোবেলজয়ীদের সম্মেলন

যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করলেন প্রফেসর মুহাম্মদ ইউনূস ভ্যাটিকানে এআই ও পারমাণবিক অস্ত্র নিয়ে নোবেলজয়ীদের সম্মেলন

ফ্রান্স প্রতিনিধি: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও পারমাণবিক অস্ত্রের সমন্বয়ে সৃষ্ট বৈশ্বিক ঝুঁকি মোকাবিলায় কার্যকর আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছেন বিশ্বের নোবেলজয়ীরা।

‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার’ পেলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী ও কবি বাইস কাদির

‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার’ পেলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী ও কবি বাইস কাদির

আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান চিত্রশিল্পী ও কবি বাইস কাদির সম্মানজনক ‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার-২০২৬’-এ ভূষিত হয়েছেন। সফল চিত্রশিল্পী হিসেবে শিল্পকলায় বিশেষ

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখতে গিয়ে প্রাণ গেল আলমের, বিচারের দাবি স্বজনদের

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখতে গিয়ে প্রাণ গেল আলমের, বিচারের দাবি স্বজনদের

বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গিয়ে হামলার শিকার হয়ে প্রাণ হারান সিলেটের জকিগঞ্জ উপজেলার আলম হোসেন। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও

বিয়ানীবাজারে কলেজছাত্রের ওপর হামলার অভিযোগ, বিচার চাইতে গিয়ে হুমকির অভিযোগ

বিয়ানীবাজারে কলেজছাত্রের ওপর হামলার অভিযোগ, বিচার চাইতে গিয়ে হুমকির অভিযোগ

সিলেটের বিয়ানীবাজার উপজেলার ২নং চারখাই ইউনিয়নের দাহাল গ্রামে এক কলেজছাত্রের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত