admin

প্রকাশিত: 6:02 AM, July 25, 2026

আন্তর্জাতিক কূটনীতি ও সিলেটের উন্নয়ন ভাবনায় উজ্জ্বল নাম হুমায়ুন কবির

আন্তর্জাতিক কূটনীতি ও সিলেটের উন্নয়ন ভাবনায় উজ্জ্বল নাম হুমায়ুন কবির

পারভীন বেগম:

আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে দক্ষ নেতৃত্ব, দেশের স্বার্থরক্ষা এবং জন্মভূমি সিলেটের আঞ্চলিক উন্নয়নে সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি নিয়ে দ্রুতই সর্বমহলে পরিচিত মুখ হয়ে উঠছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

যুক্তরাজ্যের স্থানীয় সরকার ও কেবিনেট অফিসে কাজের দীর্ঘ অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক সম্পর্কের ওপর উচ্চ শিক্ষাকে কাজে লাগিয়ে তিনি এখন সিলেটের রাজনীতির পাশাপাশি জাতীয় কূটনৈতিক অঙ্গনে এক নতুন আশার আলো সঞ্চার করেছেন।

আন্তর্জাতিক অভিজ্ঞতা ও সুদীপ্ত কূটনীতি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাসেক্স থেকে আন্তর্জাতিক সম্পর্কে স্নাতক, লন্ডন স্কুল অব ইকোনমিক্স (খঝঊ) থেকে রাজনীতিতে মাস্টার্স, ইউনিভার্সিটি অব কেমব্রিজ থেকে ম্যানেজমেন্টে মাস্টার্স এবং লিডস ল’ স্কুল থেকে আইনে মাস্টার্স ডিগ্রি অর্জনকারী হুমায়ুন কবির আন্তর্জাতিক রাজনীতি ও প্রশাসনে অত্যন্ত অভিজ্ঞ।

যুক্তরাজ্যে রাজনীতির পাশাপাশি প্রশাসনিক ক্ষেত্রেও তিনি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি লন্ডনের কেবিনেট উপদেষ্টা হিসেবে কাজ করার পাশাপাশি ব্রিটিশ সরকারের কেবিনেট অফিসেও দায়িত্ব পালন করেছেন। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও ঋষি সুনাক সরকারের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ ও বিচার মন্ত্রণালয়ে একাধিক কেবিনেট মন্ত্রী ও বিশেষ উপদেষ্টার প্রাইভেট সেক্রেটারি হিসেবে তাঁর কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

হুমায়ুন কবিরের এই আন্তর্জাতিক জানাশোনা বহির্বিশ্বে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে ভূমিকা রাখছে। জাতিসংঘ প্রতিনিধি, বিশ্ব নেতৃবৃন্দ ও কূটনৈতিক সংস্থাগুলোর সঙ্গে দল ও দেশের পক্ষে কার্যকর সংলাপে তাঁর সম্প্রতি পদক্ষপগুলো সমাদৃত হয়েছে। জন্মভূমি সিলেটে হুমায়ুন কবিরের আত্মপ্রকাশ এবং তাঁর মার্জিত ও আধুনিক দূরদর্শী ব্যক্তিত্ব নজর কেড়েছে সুশীল সমাজ ও সাধারণ মানুষের।

সিলেটের সুশীল সমাজের এক প্রতিনিধি বলেন, আমাদের উন্নয়ন থমকে থাকবে না; কারণ আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন একজন হুমায়ুন কবির এখন আমাদের পাশে আছেন।

স্থানীয়দের একটি বড় অংশ মনে করছেন, সিলেটের সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের পর সিলেটের শিক্ষা, অবকাঠামো, পর্যটন ও প্রবাসী খাতের দীর্ঘমেয়াদি উন্নয়নে হুমায়ুন কবিরই হতে পারেন কাঙ্খিত চালিকাশক্তি। বিশ্বস্ত রাজনৈতিক পথচলা হুমায়ুন কবির পূর্বে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

যুক্তরাজ্য ও ইউরোপে বিএনপির আন্তর্জাতিক যোগাযোগ জোরদার করার পাশাপাশি বিভিন্ন বৈশ্বিক ফোরামে বাংলাদেশের রাজনীতি ও গণতন্ত্রের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন তিনি। তাঁর দক্ষতা ও রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে দলের যুগ্ম মহাসচিবের মতো পদে দায়িত্ব পালন করে আসছেন তিনি। উচ্চশিক্ষা, আন্তর্জাতিক প্রশাসনের অভিজ্ঞতা ও আধুনিক কূটনৈতিক দূরদর্শিতার মাধ্যমে কেবল দলীয় পর্যায় নয় সিলেটের আঞ্চলিক উন্নয়ন এবং দেশের ভাবমূর্তি অর্জনে হুমায়ুন কবির আগামীতে আরও প্রভাবশালী এক নেতৃত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন বলে মত বিশ্লেষকদের।


সর্বশেষ সংবাদ

সরকার শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন ও শিক্ষকদের মানোন্নয়নে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

সরকার শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন ও শিক্ষকদের মানোন্নয়নে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

শিক্ষকতা অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ পেশা মন্তব্য করে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন,

ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে: ভিসি ড: মো: নিজাম উদ্দিন

ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে: ভিসি ড: মো: নিজাম উদ্দিন

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড: মো: নিজাম উদ্দিন বলেছেন, ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে। হেড-নেক

বাণিজ্য মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান

বাণিজ্য মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান

২০২৬-২০২৭ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের স্বার্থে পাশ হওয়া অর্থ আইন-২০২৬ সংশোধনের দাবি ও আইনটি সাধারণ করদাতাদের আর্থিক সামর্থ্যের বাইরে ব্যয়বহুল

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৮-এর তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। রবিবার

সুরমা ট্রান্সপোর্টের আড়ালে আওয়ামী লীগের তরিকুল সিন্ডিকেট

সুরমা ট্রান্সপোর্টের আড়ালে আওয়ামী লীগের তরিকুল সিন্ডিকেট

সরকার বদলালেও অক্ষত সীমান্ত চোরাচালান সিলেটের সীমান্তগুলোতে প্রশাসনের কঠোর নজরদারির দাবির মধ্যেই ভিন্ন কৌশল অবলম্বন করে সক্রিয় রয়েছে শক্তিশালী চোরাচালান

আন্তর্জাতিক কূটনীতি ও সিলেটের উন্নয়ন ভাবনায় উজ্জ্বল নাম হুমায়ুন কবির

আন্তর্জাতিক কূটনীতি ও সিলেটের উন্নয়ন ভাবনায় উজ্জ্বল নাম হুমায়ুন কবির

পারভীন বেগম: আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে দক্ষ নেতৃত্ব, দেশের স্বার্থরক্ষা এবং জন্মভূমি সিলেটের আঞ্চলিক উন্নয়নে সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি নিয়ে দ্রুতই সর্বমহলে

সুনামগঞ্জ সমাজসেবা প্রধানের কাণ্ড: সরকারি গাড়ি এখন ‘পারিবারিক ট্যাক্সি’

সুনামগঞ্জ সমাজসেবা প্রধানের কাণ্ড: সরকারি গাড়ি এখন ‘পারিবারিক ট্যাক্সি’

সরকারি বিধিমালা অমান্য করে সরকারি গাড়ি ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে সুনামগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) নিবাস

ছাত্রলীগের সাবেক সভাপতি রিফাত ওসমানী মেডিকেলে পদায়িত

ছাত্রলীগের সাবেক সভাপতি রিফাত ওসমানী মেডিকেলে পদায়িত

জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) শাখা কমিটির সাবেক