admin
প্রকাশিত: 12:45 PM, October 11, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার আয়োজিত এই সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জিয়া মঞ্চ গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুক্তার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ সিলেট জেলা শাখার আহ্বায়ক মো. সাহেদ আহমদ। প্রধান অতিথির বক্তব্যে মো. সাহেদ আহমদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন পরিকল্পনা, গৃহীত উদ্যোগ ও উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র জনসাধারণের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে। এ ক্ষেত্রে জিয়া মঞ্চের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার পাশাপাশি দেশের উন্নয়ন, জনকল্যাণ ও জনগণের প্রত্যাশা পূরণে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে মানুষকে অবহিত করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা শাখার সদস্যসচিব মস্তাক আহমদ মোস্তাক, দপ্তর সম্পাদক জুনেদ আহমদ এবং সিনিয়র সদস্য আশিকুর রহমান আশিক।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের উপদেষ্টা মিজানুর রহমান বেলাল ও হারুনুর রশিদ। এছাড়া গোয়াইনঘাট উপজেলা শাখার আহ্বায়ক ফখরুল ইসলাম সুমন, বিশ্বনাথ উপজেলা শাখার আহ্বায়ক আওলাদ হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আব্দুল আল মতি, সদর উপজেলা জিয়া মঞ্চের সহ-সভাপতি দুলাল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সালেহ আহমদ, মুমিন আহমদ, নজমুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালিক হিরন, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম আনছারি, আব্দুল ওয়াহিদ, সহ-সাংগঠনিক সম্পাদক প্রজিত পাল, সদস্য রাজন আহমদ, শরীর আহমদ, নুরুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ। মতবিনিময় সভায় নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।-বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক ছাত্রনেতা লোকমান আহমদ বলেছেন, দেশের তরুণ জনশক্তির উন্নয়নের মধ্য দিয়েই প্রকৃত উন্নয়ন সম্ভব।
কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত সোমবার সন্ধ্যা সাড়ে
নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সিলেট নগরীতে মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা হোটেল
নবীগঞ্জ প্রতিনিধি: প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। ভোরের হিমেল হাওয়া আর ঋতু পরিবর্তনের আবহে মাঠে মাঠে শুরু হয়েছে শীতকালীন সবজির সমারোহ।
সম্প্রতি নগরীর সুবিদবাজারে এক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিলেট মহানগর ছাত্রদলের সহ-সভাপতি শাহ আকাব উদ্দিন পলাশ। তিনি বর্তমানে নগরীর
ফিজিতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ বাড়ছে সিলেটের সংবাদ ডেস্ক: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর
শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলামের সাথে অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক