admin
প্রকাশিত: 1:57 PM, March 2, 2026
গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিগত দিনে আওয়ামী লীগ কেবল লুটপাটেই ব্যস্ত ছিল। জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা ছিল না বলেই এই অঞ্চল কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। তবে এবার মানুষ ধানের শীষের ওপর আস্থা রেখেছে। ইনশাআল্লাহ, অবহেলিত এই জনপদকে উন্নয়নের মাধ্যমে একটি মডেল আসন হিসেবে প্রতিষ্ঠিত করা হবে।
গতকাল রবিবার গোলাপগঞ্জের বুধবারিবাজার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমরান চৌধুরী তাঁর বক্তব্যে বিশেষ জোর দিয়ে বলেন, “গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের নদী তীরবর্তী মানুষের দুর্ভোগ লাঘব করাই হবে আমার প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে আমি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাবো।”
বাদেপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান উদ্দিন লকুছের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন—সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ডাক্তার আব্দুল গফুর, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট মুজিবুর রহমান মুজিব, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মুহি, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আমিন উদ্দিন এবং ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক খোরশেদ আলম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন—বাদেপাশা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি রুহুল কবির রিবুল, তিলপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, বাদেপাশা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক রাসেল আহমদ নজির। যুবদল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য লেইছ আহমদ, রেজাউল কবীর, আহবায়ক কমিটির সদস্য রুবেল আহমেদ, রেজা কিবরিয়া ও সাইফুদ্দিন বাদশা।
ছাত্রনেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট ল’ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রশীদ আহমদ মুন্না, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাকারিয়া শাহজাহান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা আল ইসলাহর সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রউফ, উপজেলা আল ইসলাহর অর্থ সম্পাদক হাফিজ মাওলানা মো. অলিনুর, বাদেপাশা ইউনিয়ন আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমানসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। ইফতার মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
স্টাফ রিপোর্টার: বীর মুক্তিযোদ্ধা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুকের ফ্রান্স সফরকে কেন্দ্র করে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে
সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আয়কর আইন ও বিধিমালা অত্যন্ত গতিশীল। রাষ্ট্র পরিচালনার জন্য রাজস্ব সংগ্রহে
গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) সিলেট জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো:
বাংলাদেশের অর্থনীতির ইতিহাসে চা শিল্প একটি গৌরবময় অধ্যায়। সবুজে মোড়ানো সিলেটের পাহাড়ি ঢালে বিস্তৃত চা-বাগান শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয়;
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে
পরিবেশ রক্ষা ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) জাতীয় কমিটি ও সিলেট অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে
কর অঞ্চল-সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, করদাতাদের নিরবচ্ছিন্ন ও সহজ সেবা প্রদান নিশ্চিত করতে এবং দেশের অর্থনৈতিক ভিত
সিলেটের কণ্ঠ ও যন্ত্রশিল্পীদের সুসংগঠিত করার লক্ষ্যে ‘সিলেট মিউজিক অ্যাসোসিয়েশন’-এর ২০২৬–২০২৯ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।