admin

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৬

গ্যাস সংকটে গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জের ৫ হাজার সিএনজি চালক: দিন কাটছে পাম্পের লাইনে

গ্যাস সংকটে গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জের ৫ হাজার সিএনজি চালক: দিন কাটছে পাম্পের লাইনে

রুবেল আহমদ:

সিলেটের গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার কয়েক হাজার সিএনজি অটোরিকশা চালক চরম গ্যাস সংকটে মানবেতর জীবনযাপন করছেন। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ‘অনটেস্ট’ এসব গাড়ি সিলেট মহানগরীতে প্রবেশ করতে পারছে না। ফলে দূর-দূরান্ত থেকে আসা চালকদের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে সালুটিকর এলাকার ‘ছালিয়া মদিনা সিএনজি রিফুয়েলিং স্টেশন’।

সরেজমিনে ছালিয়া মদিনা রিফুয়েলিং স্টেশন এলাকায় গিয়ে দেখা যায়, রাস্তার ওপর সিএনজি অটোরিকশার কয়েক কিলোমিটার দীর্ঘ লাইন। স্থানীয় চালকদের দাবি, দুই উপজেলার প্রায় ৪ থেকে ৫ হাজার অনটেস্ট সিএনজি এই একটি মাত্র স্টেশন থেকে গ্যাস সংগ্রহ করে। ভোরে লাইনে দাঁড়ালে গ্যাস পেতে বিকেল গড়িয়ে যায়। অনেক সময় পুরো একদিন ব্যয় হয় শুধু গ্যাস নিতেই।

লাইনে দাঁড়িয়ে থাকা এক চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, “ভোরে সিরিয়াল দিছি, এখন দুপুর পার হইয়া গেছে গা। সারাটা দিন যদি লাইনেই কাটে, তাইলে কামাই করমু কখন আর খামু কী?”

বৈধ কাগজপত্র না থাকায় ট্রাফিক পুলিশের ভয়ে এসব সিএনজি সিলেট শহরে প্রবেশ করতে পারে না। ফলে প্রান্তিক এলাকার এই চালকরা বাধ্য হয়ে একটি মাত্র পাম্পের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। এই সুযোগে এক শ্রেণির দালাল চক্র ও অসাধু সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে।

অনুসন্ধানে জানা গেছে, লাইনের ভোগান্তি ও পুলিশের তল্লাশি এড়াতে কিছু সিএনজি অটোরিকশা ভুয়া নাম্বার প্লেট ব্যবহার করে শহরে প্রবেশ করছে। অভিযোগ উঠেছে, বিআরটিএ-এর কিছু অসাধু কর্মকর্তা তাদের নিজস্ব ‘সোর্স’ বা দালালের মাধ্যমে মোটা অংকের টাকার বিনিময়ে এসব অবৈধ নাম্বার প্লেট সরবরাহ করছেন। এতে একদিকে সরকার বড় অংকের রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে সাধারণ চালকরা আইনি ঝুঁকিতে পড়ছেন।

স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী চালকদের দাবি, অনটেস্ট গাড়িগুলোর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজ করা এবং এই রুটে সিএনজি স্টেশনের সংখ্যা বাড়ানো হলে এই দীর্ঘ ভোগান্তি থেকে মুক্তি মিলবে। অন্যথায় চালকদের এই কর্মঘণ্টা নষ্ট হওয়ার প্রভাব সরাসরি সাধারণ যাত্রীদের ওপর পড়ছে, যাদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে ড্রেজার অভিযান ঘিরে সমন্বয় ও অর্থ আদায়ের অভিযোগ

গোয়াইনঘাটে ড্রেজার অভিযান ঘিরে সমন্বয় ও অর্থ আদায়ের অভিযোগ

প্রশাসনিক অনুমতি ও তথ্য আদান-প্রদান নিয়ে প্রশ্ন, অভিযোগ অস্বীকার সংশ্লিষ্টদের স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ইজারাবহির্ভূত এলাকায় ড্রেজার মেশিনের মাধ্যমে

বিএনপি নেতা ও চিকিৎসকের ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির নিন্দা

বিএনপি নেতা ও চিকিৎসকের ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির নিন্দা

সিলেট নগরীর ১৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোবারক হোসেন ফাত্তাহ এবং তাঁর চাচাতো ভাই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক

ওসমানীনগরে ওয়াশব্লক প্রকল্পের তালিকা নিয়ে প্রশ্ন, একাধিক স্থাপনার নাম নেই বলে অভিযোগ

ওসমানীনগরে ওয়াশব্লক প্রকল্পের তালিকা নিয়ে প্রশ্ন, একাধিক স্থাপনার নাম নেই বলে অভিযোগ

ওসমানীনগর উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় বাস্তবায়িত ওয়াশব্লক প্রকল্পসমূহের তালিকা, নির্মাণমান এবং বাস্তবায়ন অগ্রগতি নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হয়রানি ও সার কারখানায় অ্যামোনিয়া দুর্নীতির অভিযোগ: ফেঞ্চুগঞ্জে ত্রাসের রাজত্ব কায়েমকারী ‘ডেবিল’ ময়নুল এখনো ধরাছোঁয়ার বাইরে

বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হয়রানি ও সার কারখানায় অ্যামোনিয়া দুর্নীতির অভিযোগ: ফেঞ্চুগঞ্জে ত্রাসের রাজত্ব কায়েমকারী ‘ডেবিল’ ময়নুল এখনো ধরাছোঁয়ার বাইরে

সিলেটের ফেঞ্চুগঞ্জে আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানকে ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী ময়নুল ইসলাম ওরফে ‘ডেবিল

জেনেভায় প্রবাসীদের ১৮ দফা দাবির স্বারকলিপি পেলেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

জেনেভায় প্রবাসীদের ১৮ দফা দাবির স্বারকলিপি পেলেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

মো: জুনেদ আহমদ, ফ্রান্স: বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর

গোয়াইনঘাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: বৃদ্ধ আটক

গোয়াইনঘাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: বৃদ্ধ আটক

রুবেল আহমদ: সিলেটের গোয়াইনঘাট উপজেলার আম বাড়ি এলাকায় ৬ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নুর উদ্দিন (৬৮) নামের

জকিগঞ্জে সরকারি লবণ বিক্রির অভিযোগ, প্রমাণ মেলেনি অনুসন্ধানে

জকিগঞ্জে সরকারি লবণ বিক্রির অভিযোগ, প্রমাণ মেলেনি অনুসন্ধানে

আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ: সিলেটের জকিগঞ্জ উপজেলায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য সরকারি বরাদ্দের লবণ বিক্রির অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে

আধুনিক হচ্ছে সিলেটের বিদ্যুৎ সঞ্চালন লাইন

আধুনিক হচ্ছে সিলেটের বিদ্যুৎ সঞ্চালন লাইন

সিলেটের জন্য সুসংবাদ বয়ে আনলেন সিলেট-৬ আসনের এমপি এমরান চৌধুরী গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের প্রশ্নের জবাবে মিললো সুখবর সিলেটের সংবাদ