admin

প্রকাশিত: 11:30 AM, February 3, 2026

ঘরে-বাইরে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ: মাওলানা হাবিবুর রহমান

ঘরে-বাইরে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ: মাওলানা হাবিবুর রহমান

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, আমরা এমন একটি সমাজ বিনির্মাণ করতে চাই যেখানে একজন নারী ঘরে এবং বাইরে পূর্ণ নিরাপত্তা ও সম্মান নিয়ে চলাচল করতে পারবেন। রাস্তাঘাট, কর্মক্ষেত্র এবং শিক্ষা প্রতিষ্ঠানে মা-বোনদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের অন্যতম লক্ষ্য।

বখাটেপনা ও ইভটিজিংমুক্ত সমাজ গঠন আমাদের অগ্রাধিকার সবসময় রয়েছে। ইসলাম নারীকে যে উচ্চ মর্যাদা দিয়েছে, রাষ্ট্রীয়ভাবে তা প্রতিষ্ঠিত করা হবে। তিনি গতকাল সোমবার বিকেলে সিলেট মহানগরীর ২৭নং ওয়ার্ডের গোটাটিকর মাদ্রাসা মাঠে জাগ্রত নারী উন্নয়ন সংস্থার আয়োজনে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এসময় ওই এলাকার অনেক নারী উপস্থিত ছিলেন। তারা নারীদের নিরাপত্তাসহ প্রয়োজনীয় দাবী নিজেদের বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন।

মাওলানা হাবিবুর রহমান আরও বলেন, আপনারা জানেন, নৈতিক অবক্ষয় আজ আমাদের সমাজকে গ্রাস করছে। আমরা চাই এমন এক নেতৃত্ব, যারা আল্লাহকে ভয় পায়। আমরা যদি নির্বাচিত হই, তবে ইনশাআল্লাহ একটি দুর্নীতিমুক্ত, শান্তিময় ও বৈষম্যহীন সমাজ উপহার দেব যেখানে প্রতিটি পরিবার সুখে-শান্তিতে থাকবে।

জাগ্রত নারী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক মোছা. ফাইমা বেগমের সভাপতিত্বে ও কো-অর্ডিনেটর মো. আফজাল হোসেন উজ্জ্বলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মাওলানা লোকমান আহমদ।

বক্তব্য রাখেন- জাগ্রত নারী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও রোটারিয়ান ফখরুল ইসলাম, বর্তমান সভাপতি মো. রেদওয়ান হোসেন সুজন, জাস্টিস ফর জুলাই ইউকের উপদেষ্টা আমিনুল ইসলাম মাহমুদ, দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কফিল উদ্দিন আলমগীর, বিশিষ্ট শিক্ষানুরাগী জিল্লুর রহমান, ২৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি নজমুল হোসেন হুদা, সেক্রেটারি সাকিবুল হোসেন জাহেদ, ২৭নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সুমন আহমদ চৌধুরী, শ্রমিক নেতা মনসুর হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা মহিলা জামায়াতের সেক্রেটারি সৈয়দা সালমা, সহকারী সেক্রেটারি দিলারা খাতুন ও জিল্লুর রহমান প্রমুখ।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ত্রিবেদী ও খন্দকার মুক্তাদির বৈঠকে ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ

ত্রিবেদী ও খন্দকার মুক্তাদির বৈঠকে ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্ক নিয়ে বৈঠক করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি ও

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জামাল-শাহনূর দম্পতি

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জামাল-শাহনূর দম্পতি

গত ২০ আগস্ট দৈনিক সিলেটের সংবাদ-এ প্রকাশিত “দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি” শিরোনামের সংবাদটির তীব্র নিন্দা ও

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের দেশপ্রেমে বলীয়ান হতে হবে : এমপি এমরান চৌধুরী

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের দেশপ্রেমে বলীয়ান হতে হবে : এমপি এমরান চৌধুরী

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছন- আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের

জগন্নাথপুরের কিশোরী ধর্ষণের মামলার আসামী র‌্যাবের অভিযানে সিলেট থেকে গ্রেফতার

জগন্নাথপুরের কিশোরী ধর্ষণের মামলার আসামী র‌্যাবের অভিযানে সিলেট থেকে গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলোচিত কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী র‌্যাব ৯ এর অভিযানে সিলেট গ্রেফতার হয়েছে।

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার