admin
প্রকাশিত: 3:16 PM, March 19, 2026
মোঃ ফারুক মিয়া :
সিলেট নগরীর ফুটপাতে আবারও বসেছেন হকাররা। দীর্ঘদিন ধরে লালদিঘীরপাড় মাঠে অস্থায়ী পুনর্বাসনে ব্যবসা করলেও লোকসানের মুখে পড়ে জীবিকার তাগিদে শেষ তিন দিনের জন্য ফুটপাতে নেমেছেন তারা। একই সঙ্গে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেছেন ফুটপাত ব্যবসায়ীরা।
হকাররা জানান, অস্থায়ী পুনর্বাসনে ব্যবসা করে তারা লাভবান হতে পারেননি। ফলে দুমুঠো ভাতের জন্য বাধ্য হয়ে তারা নগরীর বিভিন্ন সড়কের ফুটপাতে বসে ব্যবসা শুরু করেন। এ লক্ষ্যে টানা তিন দিন সময় নিয়ে তারা আন্দোলনের মাধ্যমে রাস্তায় নামেন।
গতকাল বুধবার রাত আটটায় হকার নেতৃবৃন্দরা ফুটপাতে হেঁটে হেঁটে মাইকিং ও সচেতনতামূলক প্রচারণা চালান। এ সময় তারা ঘোষণা দেন—কোনো হকার চাঁদা দেবেন না। কেউ চাঁদা আদায়ের চেষ্টা করলে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হবে।
হকার নেতারা বলেন, সম্প্রতি কিছু দুষ্কৃতিকারী চাঁদা আদায়ের চেষ্টা করলে ফুটপাত ব্যবসায়ীরা প্রতিবাদে ফুঁসে ওঠেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ রাজনৈতিক নেতা বা সাংবাদিক পরিচয়ে চাঁদা তুলতে এলে তাকে আইনের আওতায় আনা হবে।
এছাড়াও তারা জানান, উন্মুক্ত ফুটপাত ব্যবসায় কোনো ধরনের চাঁদা বা ভাড়া দেওয়া হবে না। কেউ চাঁদা দিলে বা চাঁদাবাজদের সহায়তা করলে সংশ্লিষ্ট হকারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও সর্বদলীয় হকার দলের সভাপতি আব্দুল আহাদ, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর চৌধুরী জীবন, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, যুগ্ম আহ্বায়ক খোকন ইসলাম, সিলেট মহানগর হকার্স দলের সদস্য সচিব শাহজাহান আহমদ, হকার ঐক্য কল্যাণ পরিষদের নজরুল ইসলাম নজু, সিলেট ঐক্য কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন রুবেল, সদস্য খলিল আহমদ, ফকির হোসেন, তারেক আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মন্ত্রী, জেলা প্রশাসক, পুলিশ কমিশনারের কাছে আবেদন সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি,
রুকনিয়াত স্থগিতের খবর উড়িয়ে দিল দল সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও
রাজনীতিতে রূপ বদল রাজনীতিতে সুবিধাবাদ আর রাতারাতি দলবদলের এক চাক্ষুষ উদাহরণ হয়ে উঠেছেন সিলেটের এক বাবা ও ছেলে। পটপরিবর্তনের পর
ভাগারপাড়ের অপরাধ সাম্রাজ্য সিলেটের জালালাবাদ থানার ভাগারপাড় গ্রামে ১৪ বছরের কিশোর মহিন হাসান বাপ্পিকে নৃশংস হত্যাচেষ্টার পর উত্তাল হয়ে উঠেছিল
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে মাদকের বিস্তার, ধারাবাহিক চুরি-ডাকাতি ও জননিরাপত্তা নিয়ে বাড়তে থাকা উদ্বেগের প্রেক্ষাপটে আগামী ৩১ অক্টোবর মাদকবিরোধী জনসভার
লিডিং ইউনিভার্সিটি সিলেটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. তাজ উদ্দিন বলেছেন, আলোকিত সমাজ ও রাষ্ট্র গঠনে কোরআন-সুন্নাহর আদর্শ অনুসরণের বিকল্প নেই।
বিশ্বনাথ প্রতিনিধি: লেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের শাহবাজপুর গ্রামে ফ্রি চক্ষু ও দন্ত চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে প্রায় সাত শতাধিক দরিদ্র
সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে একটি পূর্ণাঙ্গ পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত